Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে এলো স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫
এআই প্রযুক্তি
Share on FacebookShare on Twitter

ঘরোয়া বিনোদনের অভিজ্ঞতাকে আরও উন্নত করতে নতুন সিরিজের টিভি উন্মোচন করেছে স্যামসাং। ২০২৫ সিরিজের এই টিভির মূল আকর্ষণ হচ্ছে অত্যাধুনিক ‘ভিশন এআই’ প্রযুক্তি। যা দুর্দান্ত ছবি ও শব্দের মাধ্যমে দর্শকদের টিভি দেখার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে।

প্রতিনিয়তই মানুষের স্বাচ্ছন্দ্যময় জীবনধারাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করে স্যামসাং; তাই ক্রেতাদের অভিজ্ঞতাকে আরও বিশেষায়িত করতে উদ্ভাবনে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। ব্র্যান্ডটির নতুন এ লাইনআপে যেমন রয়েছে ফ্ল্যাগশিপ নিও কিউএলইডি এইটকে টিভি, তেমনি আছে বাজেটবান্ধব ইউএইচডি ও এফএইচডি টিভির বিভিন্ন মডেল।

২০২৫ সিরিজের ফ্ল্যাগশিপ মডেল হচ্ছে নিও কিউএলইডি এইটকে টিভি। এতে রয়েছে ‘কোয়ান্টাম মেট্রিক্স টেকনোলজি প্রো’ এবং স্যামসাংয়ের সর্বাধুনিক ‘এআই প্রসেসর।’ এর ফলে, টিভির পিকচার পারফরমেন্স আগের চেয়েও অনেক বেশি সমৃদ্ধ। ২০২৫ সিরিজে রয়েছে আরও বিভিন্ন মডেলের টিভি; যেমন: ওএলইডি (৭৭, ৬৫ ও ৫৫ ইঞ্চি); কিউএলইডি টিভি ( ৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); ক্রিস্টাল ইউএইচডি (৮৫, ৭৫, ৬৫, ৫৫, ৫০ ও ৪৩ ইঞ্চি); এফএইচডি মডেল (৪৩ ইঞ্চি) এবং এইচডি মডেল (৩২ ইঞ্চি)।

স্যামসাং টিভির নতুন এ সিরিজে ব্যবহার করা হয়েছে এআই প্রযুক্তি, যা ক্রেতাদের আধুনিক জীবনধারাকে করে তুলবে আরও স্মার্ট। মানসম্পন্ন ছবি ও শব্দের জন্য জন্য ভিশন এআই -তে রয়েছে এআই আপস্কেলিং প্রো ও এআই পিকচার; ডলবি অ্যাটমস সমর্থিত এআই সাউন্ড প্রযুক্তির অ্যাডাপ্টিভ সাউন্ড প্রো; এবং টিভির ব্যবহারকে আরও বিশেষায়িত করে তুলতে এআই কাস্টোমাইজেশন মোডের মাধ্যমে এআই অপ্টিমাইজেশন সুবিধা। এআই এনার্জি মোড থাকার কারণে একই ধরনের টিভির অন্য মডেলের তুলনায় এ সিরিজের টিভিতে বিদ্যুৎ খরচ কম হবে প্রায় ৩০ শতাংশ পর্যন্ত। এছাড়াও, রয়েছে ব্যবহারবান্ধব চমৎকার সব ফিচার; যেমন: জেনারেটিভ ওয়ালপেপার, পেট অ্যান্ড ফ্যামিলি কেয়ার ও ইউনিভার্সাল জেসচারস। এ ফিচারগুলো ক্রেতাদের টিভি দেখার অভিজ্ঞতায় যুক্ত করবে ইন্টারঅ্যাকটিভ ইন্টারফেস।

ব্যবহারকারীদের দৈনন্দিন চাহিদার কথা মাথায় রেখে স্যামসাং এবার নিয়ে এসেছে গ্লেয়ার-ফ্রি ডিসপ্লে, যা আলোর প্রতিফলন কমিয়ে আরামদায়ক ও প্রাণবন্ত টিভি দেখার অভিজ্ঞতা নিশ্চিত করবে। নতুন এই সিরিজ ব্যবহারকারীদের জন্য আরও একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে, যার নাম দেয়া হয়েছে আর্ট স্টোর। এ স্টোরে বিশ্বের বিখ্যাত প্রায় ৩০০০ এরও বেশি শিল্পকর্ম ও আলোকচিত্র থাকবে ডিসপ্লেতে ব্যবহারের জন্য। এছাড়াও, টিভিতে স্যামসাং নক্স সিকিউরিটি মাধ্যমে এন্ড-টু-এন্ড এনক্রিপশন (ইটুইই) যুক্ত করে ডেটা সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। স্মার্ট থিংসের মাধ্যমে ভয়েস অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে ঘরের অন্যান্য স্মার্ট ডিভাইসগুলো নির্বিঘ্নে টিভির সাথে সংযুক্ত রাখা যাবে, সহজেই তৈরি করা যাবে স্মার্ট হোম।

২০২৫ সিরিজের টিভিগুলো পাওয়া যাবে স্যামসাং অনুমোদিত পার্টনার – ট্রান্সকম ডিজিটাল, র‌্যাংগস ইমার্ট ও ইলেক্ট্রা ইন্টারন্যাশনালে।

নতুন এ সিরিজের উন্মোচন নিয়ে স্যামসাং কনজ্যুমার ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর বলেন, “উদ্ভাবন ও প্রযুক্তিই নয়, ক্রেতাদের প্রতি আমাদের অঙ্গীকারই স্যামসাং-কে অন্য ব্রান্ডের থেকে আলাদা করেছে। আমরা বিশ্বাস করি, প্রযুক্তি জীবনকে সহজ করে, জটিল নয়। আমরা ক্রেতাদের স্বাচ্ছন্দ্য ও সুবিধাকেই সবচেয়ে প্রাধান্য দেই; যে কারণে, ক্রেতাদের টিভি দেখার ক্ষেত্রে আমরা ছবি, শব্দ ও স্মার্ট ফিচারের দিক থেকে সবচেয়ে উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করছি।”

স্যামসাং টিভি বৈশ্বিক বাজারে টানা ১৯ বছর ধরে শীর্ষে অবস্থানে রয়েছে। নতুন বাজারে আসা ২০২৫ সিরিজের টিভি গুলোতে ব্র্যান্ডটির উদ্ভাবনী সক্ষমতার প্রতিফলন ঘটেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: শীর্ষে স্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন অত্যাধিক গরম হচ্ছে? এই ভুলগুলো করছেন না তো

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং
ই-কমার্স

জমে উঠেছে সোস্যাল মিডিয়া মার্কেটিং

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ
নির্বাচিত

ইইউ কমিশনারের সঙ্গে সাক্ষাতে যাচ্ছেন জাকারবার্গ

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ
নির্বাচিত

বাজারে ওয়ানপ্লাসের কোবাল্ট ওয়াচ

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট
নির্বাচিত

পুরোনো এজ ব্রাউজার আনইনস্টল করবে মাইক্রোসফট

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল
প্রযুক্তি সংবাদ

সার্চ ইঞ্জিনের হোমপেজ ডিজাইন বদলাচ্ছে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি
নির্বাচিত

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক
প্রযুক্তি সংবাদ

দুই হাজার আইফোনসহ কক্সবাজারে ৬ চীনা নাগরিক আটক

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

১০ হাজার টাকার বাজেটে মিলছে না ভালো স্মার্টফোন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

কক্সবাজারের রামুতে বিপুলসংখ্যক আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক...

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

ডিজিটাল প্ল্যাটফর্মে বদলাচ্ছে পর্যটন ব্যবসা

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩১ জুলাই ২০২৫

বাজারে এলো স্যামসাংয়ের ভিশন এআই প্রযুক্তির নতুন সিরিজের টিভি

Techzoom.TV |
TechzoomTV