Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিদ্ধিরগঞ্জে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 23 August 2025
সিদ্ধিরগঞ্জে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯
Share on FacebookShare on Twitter

সিদ্ধিরগঞ্জে পাইনাদি পূর্বপাড়া ফ্যাক্টরির গলি জাকির খন্দকারের টিনশেড বাড়িতে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় শিশু ও নারীসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছে।

আজ শনিবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে কাঁচপুর ও ইপিজেড, ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।

গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধরা হলেন- তাহেরা (৬৫) হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬), আরাফাত (১৩)।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দগ্ধদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রথমে প্রো এ্যাক্টিভ হাসপাতাল সাইনবোর্ড পাঠানো হয় কিন্তু তারা সেখানে না রেখে ঢাকায় বার্ন ইউনিটে প্রেরণ করেন। তাহেরা বেগমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং বাকি ৮ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম বলেন, ‘অগ্নিদগ্ধদের শারীরিক অবস্থা গুরুতর।

অগ্নিদগ্ধদের সবার বাড়ি কুমিল্লার দেবীদ্ধারের দলাশ গ্রামে।’

মরিয়ম আরো বলেন, ‘আমার বোড় বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিল। রাত সাড়ে ৩টার দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়।’

স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, ‘অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতেন।

কিছুদিন আগে রশিদ মারা যান কিন্তু তার তিন মেয়ে জামাই ও নাতি-নাতনীসহ তিনটি কক্ষে ভাড়া থাকতেন। এর মধ্য দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে- বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।’
সিদ্ধিরগঞ্জ থানার ওসি বলেন, ‘ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কিভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, ‘বিদ্যুতের শর্টসার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ থেকে এ ঘটনা ঘটেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটনের ফ্রিজফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণ

এই বিভাগ থেকে আরও পড়ুন

দুর্গম পাহাড়ের গারো জনগোষ্ঠী পেল উচ্চগতির ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

শিক্ষায় যে পরিবর্তনের আভাস দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

শিশুর মোবাইল ফোন আসক্তি কমাবেন যেভাবে
প্রযুক্তি বাজার

শিশুর মোবাইল ফোন আসক্তি কমাবেন যেভাবে

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল একসঙ্গে ডিলিট করার উপায়
নির্বাচিত

জিমেইলে অপ্রয়োজনীয় ই-মেইল একসঙ্গে ডিলিট করার উপায়

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর স্পন্সর মিনিস্টার গ্রুপ 
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু চার-জাতি ফিজিক্যালি চ্যালেঞ্জড আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট -২০২২ এর স্পন্সর মিনিস্টার গ্রুপ 

ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব অ্যাপোলো গ্লোবালের
প্রযুক্তি সংবাদ

ইন্টেলে ৫০০ কোটি ডলার বিনিয়োগের প্রস্তাব অ্যাপোলো গ্লোবালের

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন
নির্বাচিত

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন

Load More

ট্রেন্ডিং টপিক

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়
প্রযুক্তি সংবাদ

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মঞ্চ মাতাবেন সঞ্জয়

অ্যাপলের সম্ভাব্য নতুন আইপ্যাড মিনি, ম্যাকবুক প্রো ও আইম্যাক
প্রযুক্তি সংবাদ

আইপ্যাড মিনি থেকে টাচস্ক্রিন ম্যাকবুক, অ্যাপলের নতুন চমক ঘিরে আলোচনা

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত
প্রযুক্তি বাজার

নতুন ইয়ারবাড আনছে নাথিং, পোকেমনের রহস্যময় ছবিতে মিললো ইঙ্গিত

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 August 2025

সিদ্ধিরগঞ্জে ওয়ালটনের ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

Techzoom.TV |
TechzoomTV