Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট

সরকারি রাজস্ব ফাঁকি, হুমকিতে বৈধ ব্যবসায়ীরা, প্রতারিত হচ্ছেন ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ২৪ আগস্ট ২০২৫
প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করছে এসএমএস গেজেট
Share on FacebookShare on Twitter

দেশের প্রচলিত আইন ও নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রকাশ্যেই ‘আনঅফিসিয়াল’ বা অবৈধভাবে আমদানি করা মোবাইল ফোন বিক্রি করছে ‘এসএমএস গেজেট’ (SMS Gadget) নামের একটি প্রতিষ্ঠান। সামাজিক যোগাযোগ মাধ্যম এবং তাদের আউটলেটে ঘোষণা দিয়েই তারা এই কার্যক্রম চালাচ্ছে, যা নিয়ে বৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই ধরনের অবৈধ বা ‘গ্রে মার্কেট’ ব্যবসার কারণে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, বৈধ ব্যবসায়ীরা অসম প্রতিযোগিতার শিকার হচ্ছেন এবং ক্রেতারা ওয়ারেন্টিসহ বিক্রয়োত্তর সেবা থেকে বঞ্চিত হয়ে প্রতারিত হচ্ছেন।

অনুসন্ধানে দেখা গেছে, এসএমএস গেজেট তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে প্রতিটি নতুন মডেলের ফোনের দুটি মূল্য তালিকা প্রকাশ করে— একটি ‘অফিসিয়াল’ এবং অন্যটি ‘আনঅফিসিয়াল’। আনঅফিসিয়াল ফোনের দাম অফিসিয়ালের চেয়ে ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কম হওয়ায় অনেক ক্রেতাই সেদিকে আকৃষ্ট হচ্ছেন।

উদাহরণস্বরূপ, যে আইফোন বা স্যামসাং ফোনের অফিসিয়াল মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা, সেই একই মডেলের আনঅফিসিয়াল সংস্করণ তারা ১ লক্ষ ৪০ থেকে ৪৫ হাজার টাকায় বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে। এই বিশাল দামের পার্থক্যের মূল কারণ হলো সরকারি শুল্ক ও কর ফাঁকি দেওয়া। বৈধ পথে আমদানি করা প্রতিটি ফোনের জন্য সরকারকে একটি নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিতে হয়, যা আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া হয়।

প্রকাশ্যে ঘোষণা দিয়েই আনঅফিশিয়াল ফোন বিক্রি করলেও নিয়ন্ত্রণ সংস্থা রয়েছে নীরব। অদৃশ্য কারণে আনঅফিসিয়াল ফোন বা সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া ফোন উদ্ধার অভিযানও রয়েছে বন্ধ। সে সুযোগ কাজে লাগিয়ে বসুন্ধরা, যমুনা ফিউচার পার্কসহ দেশে ব্যাপক গড়ে উঠেছে অবৈধ ফোনের রমরমা ব্যবসা।

কম দামের আকর্ষণে ক্রেতারা আনঅফিসিয়াল ফোন কিনলেও, এর পেছনে রয়েছে বড় ধরনের ঝুঁকি ও প্রতারণার ফাঁদ।

ওয়ারেন্টি নেই: এসব ফোনে ব্র্যান্ডের কোনো অফিসিয়াল ওয়ারেন্টি থাকে না। ফলে এক বা দুই বছরের যে বিক্রয়োত্তর সেবা, তা থেকে ক্রেতারা পুরোপুরি বঞ্চিত হন।

নকল বা রিফার্বিশড ফোনের ঝুঁকি: অনেক সময় অসাধু ব্যবসায়ীরা পুরনো বা ব্যবহৃত ফোনকে নতুন বলে চালিয়ে দেয়, যা ধরার কোনো উপায় সাধারণ ক্রেতার থাকে না।

বিক্রয়োত্তর সেবার অভাব: ফোনের কোনো সমস্যা হলে অফিসিয়াল সার্ভিস সেন্টারে কোনো সেবা পাওয়া যায় না।
এসএমএস গেজেটের মতো প্রতিষ্ঠানগুলোর এমন অবাধ কার্যক্রমের কারণে দেশের বৈধ মোবাইল ফোন আমদানিকারক ও ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

বাংলাদেশ মোবাইল ফোন ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা সরকারকে কোটি কোটি টাকা রাজস্ব দিয়ে ব্যবসা করছি, আর কিছু অসাধু ব্যবসায়ী ট্যাক্স ফাঁকি দিয়ে আমাদের বাজার নষ্ট করে দিচ্ছে। আমরা যদি ১৮০,০০০ টাকার ফোন বিক্রি করি, আর তারা যদি ১৪০,০০০ টাকায় বিক্রি করে, তাহলে প্রতিযোগিতা কীভাবে হবে? আমরা বিটিআরসি এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।”

প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটি প্রতিষ্ঠান কীভাবে দিনের পর দিন এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে, তা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এ ধরনের অবৈধ ব্যবসা বন্ধে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করা না হলে দেশের মোবাইল ফোনের বাজার একটি বিশৃঙ্খল পরিস্থিতির দিকে যাবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

Tags: অবৈধ ব্যবসাআনঅফিশিয়াল ফোনআনঅফিসিয়াল ফোনএসএমএস গেজেটগ্রে মার্কেটট্যাক্স ফাঁকিবিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত
নির্বাচিত

বন্যাকবলিত ১২ জেলায় ১৮০০ মোবাইল টাওয়ার অচল, টেলিযোগাযোগ ব্যাহত

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি
নির্বাচিত

বিশ্বের দ্রুততম ৩২০ ওয়াট সুপারসনিক প্রযুক্তি নিয়ে হাজির হলো রিয়েলমি

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প
নির্বাচিত

টিকটক বিক্রি নিয়ে চীনের সঙ্গে আলোচনায় ট্রাম্প

ফ্রি নেটফ্লিক্সের লোভ দেখিয়ে হ্যাকারের ফাঁদ
প্রযুক্তি সংবাদ

ফ্রি নেটফ্লিক্সের লোভ দেখিয়ে হ্যাকারের ফাঁদ

যে তিন কারণে আলাদা ইনফিনিক্স ল্যাপটপ
প্রযুক্তি সংবাদ

যে তিন কারণে আলাদা ইনফিনিক্স ল্যাপটপ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক
প্রযুক্তি সংবাদ

জি-২০ বার্ষিক সম্মেলনে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানালেন পলক

Load More

ট্রেন্ডিং টপিক

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা
শিক্ষা ও ক্যাম্পাস

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস নিয়ে অনিশ্চয়তা

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক
প্রযুক্তি পরামর্শ

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট
বিবিধ

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’
পাঁচমিশালি

অনারের প্রথম গেমিং ল্যাপটপ: RTX 5060 ও ইনটেল i7 প্রসেসরের সমন্বয়ে আসছে ‘WIN’

স্মার্টফোন এবং ফোল্ডেবল ডিভাইসের পর এবার হাই-পারফরম্যান্স গেমিং...

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

OS 26.4 আপডেটে আইফোনে আসছে অর্কা তিমিসহ ৮টি নতুন ইমোজি

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

টাকা ছাড়াই পাবেন উইন্ডোজ ১০-এর সিকিউরিটি আপডেট: জেনে নিন মাইক্রোসফটের বিশেষ কৌশল

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মার্কিন সরকারের বিরুদ্ধে মামলায় অ্যানথ্রপিক

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix