Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বব্যাপী ব্যবহৃত স্মার্টফোনের বাজার এক দশকে বাড়বে প্রায় চার গুণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 29 August 2025
স্মার্টফোনের বাজার
Share on FacebookShare on Twitter

ব্যবহৃত বা সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনের বাজার দ্রুত বাড়ছে। ২০২৫ সালে বিশ্বব্যাপী ব্যবহৃত স্মার্টফোন বাজারের আকার ৫ হাজার ৩৫৫ কোটি ডলারে পৌঁছবে এবং ২০৩৪ সালের মধ্যে তা প্রায় চার গুণ বেড়ে ১৯ হাজার কোটি ডলার ছাড়াবে। বাজার গবেষণা সংস্থা মার্কেট রিসার্চ ফিউচারের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কম দামে টেকসই ও প্রিমিয়াম ফোন কেনার চাহিদা মূলত ব্যবহৃত স্মার্টফোনের বাজারকে এগিয়ে নিয়ে নিচ্ছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, মানুষ অর্থনৈতিক সংকট বা খরচের চাপের কারণে দামি ডিভাইস কিনতে পারছে না। তাই মান বা কার্যকারিতা বিবেচনা করে তারা সাশ্রয়ী, কম দামের ডিভাইসকে বেশি গুরুত্ব দিচ্ছে। পাশাপাশি পরিবেশ রক্ষার উদ্বেগের কারণে ইলেকট্রনিক পণ্য পুনর্ব্যবহার ও রিসাইক্লিংয়ের প্রচলন বেড়েছে, যা ব্যবহৃত স্মার্টফোন শিল্পের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

সিসিএস ইনসাইটের বিশ্লেষক কেইন ম্যাককেনা বলছেন, ‘ব্যবহৃত স্মার্টফোনের বাজার এরই মধ্যে নতুন ডিভাইসের বাজারকে ছাড়িয়ে যাচ্ছে। কারণ শীর্ষ আন্তর্জাতিক ব্র্যান্ড থেকে আরো উন্নত পণ্য বাজারে আসছে।’

প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের বেশকিছু অঞ্চলে বড় জনসংখ্যা এবং মূল্য সচেতন গ্রাহকের কারণে ব্যবহৃত ডিভাইসের গুরুত্ব বাড়ছে। পাশাপাশি ই-কমার্স প্লাটফর্ম ও অনলাইন মার্কেটপ্লেসের বিস্তারে এ বাজারে ক্রেতার প্রবেশ আরো সহজ হয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকরাডারের প্রতিবেদনে বলা হয়েছে, ব্যবহৃত স্মার্টফোন বাজারের প্রবেশ করা প্রায় তিন-চতুর্থাংশ পণ্য আসে মোবাইল অপারেটর, অ্যাপল বা স্যামসাংয়ের কাছ থেকে। তবে গবেষকরা উল্লেখ করেছেন, সবচেয়ে বেশি সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন বিক্রি হয় ই-বে বা অ্যামাজনের মতো রিসেলার বা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে।

বিশ্লেষকদের তথ্যানুযায়ী, ভোক্তা চাহিদার পাশাপাশি প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবন ব্যবহৃত স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে। নতুন নতুন স্মার্টফোন ও ফিচারের কারণে একটি মডেল দ্রুতই পুরনো হয়ে যায়। অ্যাপল কিংবা স্যামসাং বছর বছর নতুন সব সুবিধা নিয়ে একাধিক মডেল উন্মোচন করছে। ফলে অনেকেই ফোন কিংবা মডেল পরিবর্তন করছেন। এতে বাজারে ব্যবহৃত ফোনের সংখ্যা বেড়ে যাচ্ছে।

উন্নত ক্যামেরা, দ্রুততর প্রসেসর ও বড় ডিসপ্লের মতো বৈশিষ্ট্য ব্যবহৃত স্মার্টফোনকে ভোক্তাদের কাছে আরো আকর্ষণীয় করে তুলছে। এছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেশিন লার্নিং (এমএল) প্রযুক্তির মাধ্যমে উন্নত রিফারবিশমেন্ট বা মেরামত পদ্ধতি তৈরি হচ্ছে, যা ব্যবহৃত স্মার্টফোনের গুণমান ও কর্মক্ষমতা বাড়াচ্ছে এবং বাজারের বৃদ্ধিকে ত্বরান্বিত করছে।

প্রায় ২০ বছর আগেও ক্যামেরা, জিপিএস, স্লাইড বা ফ্লিপ, টাচস্ক্রিন, এনএফসি ও ওয়াটারপ্রুফিংয়ের মতো ফিচারসহ ফোনে সাধারণভাবে পাওয়া যেত না। ফলে নতুন ফিচারের সুবিধা পেতে নতুন ফোনে আপগ্রেড করাও জরুরি ছিল না। আর তখন ব্যবহৃত ফোনের বাজারও তেমন শক্তিশালী ছিল না, কারণ পুরনো ফোন মানে পুরনো প্রযুক্তি।

এদিকে স্যামসাং, অ্যাপল ও গুগল নিজেদের স্মার্টফোনে বছরের পর বছর ফার্মওয়্যার, সিকিউরিটি এবং অপারেটিং সিস্টেম আপডেট করে আসছে। ফলে পুরনো ফোনগুলোয়ও সর্বশেষ সফটওয়্যার হালনাগাদ থাকে।

টিএমটি ফার্স্টের প্রতিবেদন বলছে, ব্যবহৃত স্মার্টফোনের বাজার এখন অত্যন্ত সক্রিয় এবং বছর বছর বাড়ছে। অনেক নতুন ফোনের দাম সাশ্রয়ী হওয়া সত্ত্বেও বিশ্বের অনেক দেশের ভোক্তারা ব্যবহৃত ফোনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সেকেন্ড হ্যান্ড স্মার্টফোনস্মার্টফোনস্মার্টফোনের বাজার

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

৫০ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরাসহ আসছে গ্যালাক্সি এম২৩ ৫জি

স্ক্রিন অফ রেখে ইউটিউবে -এ গান শুনুন
নির্বাচিত

স্ক্রিন অফ রেখে ইউটিউবে -এ গান শুনুন

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন
নির্বাচিত

আইফোনের মতো অ্যান্ড্রয়েডেও ‘থেফট লক’: ফোন ছিনতাই হলেই স্বয়ংক্রিয়ভাবে লক হবে স্ক্রিন

প্রস্তাবিত বাজেটে ফ্রিজ সংযোজন শিল্পকে উৎসাহিত করা হয়েছে
প্রযুক্তি সংবাদ

প্রস্তাবিত বাজেটে ফ্রিজ সংযোজন শিল্পকে উৎসাহিত করা হয়েছে

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল
নির্বাচিত

নেটফ্লিক্স পাসওয়ার্ড শেয়ারিং বন্ধ করল

৪ টেলিকম অপারেটরের নেটওয়ার্কে ৫ লাখের বেশি ম্যালওয়্যার
টেলিকম

৫% নয়, ইন্টারনেটে ১৫% ভ্যাট দিতে চান মোবাইল অপারেটররা

Load More

ট্রেন্ডিং টপিক

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

Oppo Find X10 Series: ২২ সেপ্টেম্বর আসছে, থাকছে ট্রিপল ২০০MP ক্যামেরা

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি
নির্বাচিত

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন
প্রযুক্তি বাজার

বাংলাদেশে ক্যাননের নতুন ‘ইওএস আর৮ মার্ক টু’ ক্যামেরা উন্মোচন

২৪ দশমিক ২ মেগাপিক্সেলের ফুল-ফ্রেম মিররলেস ক্যামেরা ‘ইওএস...

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

স্যামসাংয়ের দুই ফোনে ১৩,২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

ওয়্যারলেস নাকি তারযুক্ত চার্জিং, কোনটিতে ফোন দ্রুত চার্জ হয়?

অ্যাপলের ফোল্ডেবল আইফোনের চ্যালেঞ্জ, শাওমি আনল ১৮ ফোল্ড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

29 August 2025

বিশ্বব্যাপী ব্যবহৃত স্মার্টফোনের বাজার এক দশকে বাড়বে প্রায় চার গুণ

Techzoom.TV |
TechzoomTV