Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজধানীতে চালু হচ্ছে স্মার্ট সিগন্যাল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 30 August 2025
রাজধানীতে চালু হচ্ছে স্মার্ট সিগন্যাল
Share on FacebookShare on Twitter

রাজধানীর দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে আজ থেকে চালু হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। প্রথম ধাপে ঢাকার দুই সিটি করপোরেশনের আওতাধীন সাতটি ইন্টারসেকশনে এ ব্যবস্থা কার্যকর করা হবে। ধীরে ধীরে পুরো শহরে এ উদ্যোগ বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই সিস্টেম বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় ১৮ কোটি টাকা। আশা করা হচ্ছে, এর মাধ্যমে যানজট নিরসনের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং কর্মঘণ্টার অপচয় রোধ করা সম্ভব হবে।

বাংলাদেশে ট্রাফিক সিগন্যাল অটোমেশন নতুন কোনো উদ্যোগ নয়। ২০০১ সাল থেকে এ পর্যন্ত একাধিকবার এমন উদ্যোগ নেওয়া হলেও দুর্বল ব্যবস্থাপনা, অনিয়ম এবং যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে কোনো প্রকল্পই সফল হয়নি।

২০০১-০২ অর্থবছরে বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকা আরবান ট্রান্সপোর্ট প্রকল্পের আওতায় রাজধানীর ৭০টি ইন্টারসেকশনে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানো হয়েছিল। কিন্তু এক বছরের মধ্যেই রক্ষণাবেক্ষণের অভাবে পুরো সিস্টেম বিকল হয়ে যায়। এরপর ২০১২-১৩ অর্থবছরে ‘ক্লিন এয়ার অ্যান্ড সাসটেইনেবল এনভায়রনমেন্ট’ প্রকল্পের আওতায় ২৯টি ইন্টারসেকশনে নতুন সিগন্যাল বসানো হয়।

বিশ্বব্যাংক এ জন্য ১১২ কোটি টাকা বরাদ্দ দেয়। তবে সিস্টেম চালুর পরও সঠিকভাবে পরিচালনা না করায় সেগুলোর কার্যকারিতা টেকসই হয়নি। সর্বশেষ ২০১৬ সালে ডিটিসিএ চারটি ইন্টারসেকশনে অটোমেটিক ট্রাফিক সিস্টেম বসানোর উদ্যোগ নেয়, কিন্তু সেটিও অসম্পূর্ণ থেকে যায়। ফলে প্রত্যাশিত সুফল পায়নি নগরবাসী।

এবারের উদ্যোগে সরকার আশাবাদী। পরীক্ষামূলক কার্যক্রমে হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত সাতটি ইন্টারসেকশনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পরবর্তী ধাপে মোট ২২টি ইন্টারসেকশনে এ ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে। প্রকল্প বাস্তবায়নে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ একসঙ্গে কাজ করছে।

ডিটিসিএর নির্বাহী পরিচালক নীলিমা আখতার জানিয়েছেন, এই পাইলট প্রকল্পের উদ্দেশ্য মূলত সচেতনতা তৈরি ও প্রযুক্তির সক্ষমতা যাচাই। তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে চালুর আগে কোথায় ত্রুটি থাকতে পারে, কীভাবে তা সংশোধন করা যায়—এসব যাচাইয়ের জন্য দুই থেকে তিন সপ্তাহ ধরে পরীক্ষামূলক কার্যক্রম চলবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনউদ্দিন জানান, রাজধানীজুড়ে সিগন্যাল অটোমেশন সিস্টেম বিস্তৃত করার লক্ষ্যে ইতোমধ্যে দুই সিটি করপোরেশন দরপত্র আহ্বান করেছে। তিনি বলেন, এবার আর অতীতের মতো ব্যর্থতা আসবে না, কারণ সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত ট্রাফিক কমিশনার মো. সরওয়ার বলেন, নতুন সিস্টেম কার্যকর হলে সিগন্যাল ভাঙার মতো অপরাধ আর সহনীয় থাকবে না। কেউ সিগন্যাল অমান্য করলেই স্বয়ংক্রিয়ভাবে জরিমানা দিতে হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিশ্বব্যাংকস্মার্ট সিগন্যাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ নিয়ে বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ
প্রযুক্তি বাজার

৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জ নিয়ে বাংলাদেশে রিয়েলমি ৭ সিরিজ

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!
প্রযুক্তি সংবাদ

সামাজিক দূরত্ব মেনেই গ্রুপ সেলফি তোলা যাবে আইফোনে!

এইবার গুগলের বিষয়ে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করল ডোনাল্ড ট্রাম্প
নির্বাচিত

এইবার গুগলের বিষয়ে অ্যান্টিট্রাস্ট তদন্ত শুরু করল ডোনাল্ড ট্রাম্প

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার প্রথম ব্র্যান্ড শপ চট্টগ্রামে

স্মার্টফোন কেনার সময় ক্যামেরার যেসব দিক খেয়াল রাখবেন
নির্বাচিত

স্মার্টফোন কেনার সময় ক্যামেরার যেসব দিক খেয়াল রাখবেন

Load More

ট্রেন্ডিং টপিক

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 August 2025

রাজধানীতে চালু হচ্ছে স্মার্ট সিগন্যাল

Techzoom.TV |
TechzoomTV