Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রিয়েলমির এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 1 September 2025
রিয়েলমির এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা
Share on FacebookShare on Twitter

ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দুনিয়ায় জায়গা করে নিতে রিয়েলমি ক্রমেই এগিয়ে যাচ্ছে। একসময় বাজেট ও মধ্যম মানের ফোনে ফোকাস করা এই প্রতিষ্ঠান এখন প্রিমিয়াম বাজারেও প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত। সেই ধারাবাহিকতায়, রিয়েলমির সবচেয়ে শক্তিশালী সিরিজ রিয়েলমি জিটি ৮ আগামী অক্টোবরে আত্মপ্রকাশ করতে পারে। এটি হবে রিয়েলমির ইতিহাসে সবচেয়ে উন্নত ফ্ল্যাগশিপ ফোন, যা স্যামসাং বা শাওমির মতো ব্র্যান্ডের আল্ট্রা মডেলগুলোকেও চ্যালেঞ্জ জানাবে বলে ধারণা করা হচ্ছে।

ডিসপ্লে ও প্রসেসরে বড় আপগ্রেড
লঞ্চের আগে ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, রিয়েলমি জিটি ৮ সিরিজে থাকছে ২কে রেজোলিউশনের ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন হবে ৬.৬ ইঞ্চির, সঙ্গে আলট্রাসনিক আঙুলের ছাপ সেন্সর। প্রসেসরের দিক থেকে ফোনটিতে ব্যবহার করা হবে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ এলিট ২ চিপসেট, যা বর্তমানে অ্যান্ড্রয়েড দুনিয়ার সবচেয়ে শক্তিশালী প্রসেসর হিসেবে বিবেচিত। এর ফলে মাল্টিটাস্কিং, ভারী গেমিং ও হাই-এন্ড অ্যাপ ব্যবহারে মসৃণ অভিজ্ঞতা দেবে ফোনটি।

ক্যামেরায় বিপ্লব
এই সিরিজের অন্যতম আকর্ষণ হবে ক্যামেরা। জিটি ৮ প্রো মডেলে থাকতে পারে ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন মাত্রা যোগ করবে। জানা গেছে, রিয়েলমি এবার প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্যামেরা ব্র্যান্ডের সঙ্গে যৌথভাবে কাজ করছে ক্যামেরা প্রযুক্তি উন্নত করতে। যদিও সেই ব্র্যান্ডের নাম এখনো প্রকাশ করা হয়নি।

ডিজাইন ও ব্যাটারি
ফোনটির বডিতে থাকবে মেটাল ফ্রেম, যা দেবে প্রিমিয়াম লুক ও মজবুত গঠন। ব্যাটারির ক্ষমতাও নজরকাড়া—৭,০০০ এমএএইচ ব্যাটারি, যা দীর্ঘক্ষণ ব্যবহার নিশ্চিত করবে। এর সঙ্গে থাকছে দ্রুত চার্জিং প্রযুক্তি, ফলে ব্যবহারকারীরা পাবেন নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা।

রিয়েলমি জিটি ৮ সিরিজে দুটি মডেল বাজারে আসতে পারে— জিটি ৮ এবং জিটি ৮ প্রো। যদিও সংস্থার তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে প্রযুক্তি মহলে এখন থেকেই উত্তেজনা তুঙ্গে।

রিয়েলমি ১৫টি নিয়েও উত্তেজনা
এদিকে, রিয়েলমি আগামী ২ সেপ্টেম্বর ভারতে উন্মোচন করতে যাচ্ছে রিয়েলমি ১৫টি। ফোনটির নকশা অনেকটাই আইফোনের অনুপ্রাণিত। বিশেষ প্রযুক্তিতে তৈরি টেক্সচার্ড ম্যাট ব্যাক ডিজাইন আঙুলের ছাপ প্রতিরোধ করবে এবং হাত থেকে পিছলে পড়ার সম্ভাবনাও কম হবে।

রিয়েলমি ১৫টিতে সামনে ও পিছনে থাকছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে ৭,০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি আসবে আইপি৬৬, আইপি৬৮ ও আইপি৬৯ রেটিংসহ, অর্থাৎ জল ও ধুলো প্রতিরোধী। এছাড়া ভেপার চেম্বার কুলিং সিস্টেম দীর্ঘক্ষণ উচ্চ ক্ষমতায় চালাতে সাহায্য করবে। দাম শুরু হতে পারে ২০,৯৯৯ টাকা থেকে, যেখানে বেস মডেলে থাকবে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

প্রসঙ্গত, রিয়েলমি একদিকে জিটি ৮ সিরিজের মাধ্যমে প্রিমিয়াম বাজারে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, অন্যদিকে মিডরেঞ্জ বাজারে আনছে শক্তিশালী ফিচারসমৃদ্ধ রিয়েলমি ১৫টি। অক্টোবরে জিটি ৮ সিরিজ লঞ্চের পর এটি বাজারে কতটা সাড়া ফেলতে পারে, সেটিই এখন দেখার বিষয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাঁটাই করছে নকিয়া, বাদ পড়তে পারে কয়েক হাজার ভারতীয়
প্রযুক্তি সংবাদ

ছাঁটাই করছে নকিয়া, বাদ পড়তে পারে কয়েক হাজার ভারতীয়

Motorola G35 5G
নির্বাচিত

মটোরোলার এই কম দামের ফোনে পাবেন ৫০ মেগাপিক্সেল ক্যামেরা

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে
নির্বাচিত

হ্যাকারদের বানানো ফিশিং লিঙ্ক চিনবেন যেভাবে

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

‘নকিয়া ৩৩১০’ ফোন আনছে গুগল

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন
ই-কমার্স

মোশন ভিউ থেকে পণ্য কেনার আগে যেসব বিষয় ভাবা প্রয়োজন

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের
প্রযুক্তি সংবাদ

স্যামসাংয়ের জোয়ারে যুক্তরাষ্ট্রের বাজারে হিস্যা কমছে অ্যাপলের

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের আয় ছাড়াল ১১ হাজার কোটি ডলার

মটোরোলার নতুন ফোল্ডেবল ফোনে ব্যাটারি চমক, ল্যাব টেস্টে পেছনে স্যামসাং
প্রযুক্তি বাজার

কম দামে স্মার্টফোন, পাঁচ মডেলে কোনটিতে কী সুবিধা?

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স
প্রযুক্তি সংবাদ

বুস্ট মোবাইল কেনার দৌড়ে ইলন মাস্কের স্পেসএক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ড্যাজল

দেশে অনার ৬০০এস বৈধ ফোন বিক্রি শুরু করেছে ড্যাজল

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কম প্রিমিয়ামে মেরিন কার্গো বিমা বিক্রির অভিযোগে গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স ও বিজিআইসির ব্যবসা স্থগিত করেছে আইডিআরএ।
অর্থ ও বাণিজ্য

গ্রিন ডেল্টাসহ ২ কোম্পানির পলিসি বিক্রিতে নিষেধাজ্ঞা

নির্ধারিত ট্যারিফ হারের চেয়ে কম প্রিমিয়ামে মেরিন (কার্গো)...

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে  বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

‘ওয়ালটন হাউজফুল অফার’ এ ফ্রিজ কিনে বিনামূল্যে ঘরভর্তি পণ্য পেলেন চট্টগ্রামের রীমা

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

এআই খাতে উদ্বেগ, নাসডাক থেকে উধাও আড়াই লাখ কোটি ডলার

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 September 2025

রিয়েলমির এই ফোনে পাবেন ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা

Techzoom.TV |
TechzoomTV