Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
সোমবার, ১০ জুন ২০১৯
ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার
Share on FacebookShare on Twitter

চীনা কোম্পানি থেকে নেটওয়ার্ক সরঞ্জাম ক্রয় নিষিদ্ধের কারণে ইউরোপে ফাইভজি প্রযুক্তি অবকাঠামো স্থাপনে অতিরিক্ত ৬ হাজার ২০০ কোটি (৬২ বিলিয়ন) ডলার ব্যয় হবে। শুধু তা-ই নয়, এ কারণে ফাইভজি চালুর ক্ষেত্রে বিশেষ করে যুক্তরাষ্ট্রের চেয়ে অন্তত ১৮ মাস পিছিয়ে পড়তে পারে ইউরোপ।

গত মে মাসে বিশ্বের বৃহত্তম টেলিকম সরঞ্জাম নির্মাতা কোম্পানি হুয়াওয়েকে কালো তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকে বাকি বিশ্বও এ চীনা প্রযুক্তি জায়ান্টের সঙ্গে একে একে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করতে শুরু করেছে। বলা হচ্ছে, চাপে পড়ে ইউরোপও সে পথই অনুসরণ করছে।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, হুয়াওয়ের সরঞ্জামের সাহায্যে গোয়েন্দাগিরি করতে পারে বেইজিং। যেখানে ইউরোপ ও আমেরিকার টেলিকম অবকাঠামোর উল্লেখযোগ্য অংশ হুয়াওয়ের সরঞ্জাম দিয়ে তৈরি। তবে হুয়াওয়ে বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। যুুক্তরাষ্ট্রও তাদের দাবির সপক্ষে কোনো প্রমাণ তুলে ধরেনি।

যুক্তরাষ্ট্রের এ নিষেধাজ্ঞা এমন সময় এলো, যখন সারা বিশ্বের সেলফোন অপারেটররা পরবর্তী প্রজন্মের মোবাইল প্রযুক্তি ফাইভজি নিয়ে ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। অতি উচ্চগতির এ মোবাইল ইন্টারনেট সেবা প্রদানের জন্য নেটওয়ার্ক ও সরঞ্জাম স্থাপন বাবদ বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে। যেখানে ইউরোপীয় ইউনিয়নে চীনা হুয়াওয়ে ও জিটিই যৌথভাবে ৪০ শতাংশেরও বেশি বাজার অংশীদারিত্ব দখলে রেখেছে।

চীনা কোম্পানি নিষিদ্ধে ফাইভজিতে ইউরোপের ব্যয় বৃদ্ধির প্রতিবেদনটি দিয়েছে আন্তর্জাতিক টেলিকম লবি গ্রুপ জিএসএমএ। সারা বিশ্বের ৭৫০টি সেলফোন অপারেটর কোম্পানির সংগঠন এটি।

হুয়াওয়েকে সম্পূর্ণ নিষিদ্ধ করার ফল নিয়ে এরই মধ্যে উদ্বেগ জানিয়েছে জিএসএমএ। কারণ ইউরোপে চীনা কোম্পানি দুটির টেলিকম সরঞ্জাম ব্যাপকভাবে ব্যবহূত হয় এবং বিপুলসংখ্যক অপারেটর এ দুটি কোম্পানির সরঞ্জাম কেনে। অবশ্য একাধিক সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জিএসএমএর প্রধান কয়েকটি সমর্থক কোম্পানির মধ্যে হুয়াওয়ে অন্যতম।

জিএসএমএর প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াওয়ে ও জিটিইর সরঞ্জাম কেনায় কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে ফাইভজি অবকাঠামো স্থাপনে ইউরোপের ব্যয় ৬ হাজার ২০০ কোটি ডলার বাড়বে। এ অতিরিক্ত ব্যয়ের অর্ধেক অর্থ মোবাইল সরঞ্জাম বাজারে উল্লেখযোগ্য হারে প্রতিযোগিতা কমে যাওয়ার কারণে বেশি দামে কিনতে খরচ হবে। আর বাকি অর্ধেক ফাইভজিতে আপগ্রেড করতে গিয়ে বিদ্যমান অবকাঠামো প্রতিস্থাপন বাবদ খরচ হবে।

অবশ্য ফিনল্যান্ডের টেলিকম সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া দাবি করছে, ফাইভজির জন্য বিদ্যমান অবকাঠামো একেবারে বাতিল করতে হবে না। তারা ফোরজি অবকাঠামোকেই উন্নত করে ফাইভজি উপযোগী করে দিতে পারবে। আর এতে ভেন্ডর পরিবর্তন হেতু খরচ বৃদ্ধি ও জটিলতাও কমবে।

নকিয়া জানিয়েছে, চলতি সপ্তাহেই তারা ফাইভজি সরঞ্জামের অর্ডারের হিসাবে হুয়াওয়েকে ছাড়িয়ে গেছে। ইউরোপের যেসব দেশ চীনা কোম্পানির সরঞ্জাম কেনা নিয়ে এখনো দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, সেসব দেশ থেকে আরো অর্ডার পাওয়ার আশা করছে ফিনিশ কোম্পানিটি।

জিএসএমএ আরো বলছে, চীনা কোম্পানি নিষিদ্ধের কারণে ফাইভজি প্রযুক্তিতে ইউরোপ বেশ পিছিয়ে পড়বে। অন্তত ১৮ মাস পিছিয়ে যেতে পারে পুরো মহাদেশ। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে ফারাকটা বাড়বে। ২০২৫ সাল পর্যন্ত ফাইভজি প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের চেয়ে ১৫ শতাংশেরও বেশি পয়েন্টে পিছিয়ে থাকবে ইইউ। যেখানে এ প্রযুক্তি স্বচালিত গাড়ি, স্বাস্থ্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।

এ পিছিয়ে থাকার প্রধান কারণ, চীনা কোম্পানি নিষিদ্ধের ফলে টেলিকম সরঞ্জামের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় এরিকসন, নকিয়া ও স্যামসাংয়ের মতো কোম্পানি সময়মতো সরবরাহ করতে ব্যর্থ হবে। এরপর বিদ্যমান ব্যবস্থা থেকে আরেকটি ব্যবস্থায় যাওয়ার প্রস্তুতি ও বাস্তবায়নেও টেলিকম অপারেটরদের সময় লাগবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান স্মার্টফোন আনছে স্যামসাং

সারা বিশ্বে কাজ করছে না জিমেইল, মেল পাঠাতে গিয়ে হচ্ছে সমস্যা
প্রযুক্তি সংবাদ

সারা বিশ্বে কাজ করছে না জিমেইল, মেল পাঠাতে গিয়ে হচ্ছে সমস্যা

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

বিনা খরচে লাখপতি হওয়ার অফার ‘নগদ’এ

ইউএনএইচসিআর’র মাধ্যমে বৈধভাবে বাংলাদেশী সিম পাবে রোহিঙ্গারা
প্রযুক্তি সংবাদ

ইউএনএইচসিআর’র মাধ্যমে বৈধভাবে বাংলাদেশী সিম পাবে রোহিঙ্গারা

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল
প্রযুক্তি বাজার

তিন লাখ কোটি ডলার বাজার মূল্যের প্রতিষ্ঠান এখন অ্যাপল

নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর
নির্বাচিত

নতুন বছরে ম্যাজিক ফোল্ড স্মার্টফোন আনবে অনর

Load More

ট্রেন্ডিং টপিক

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্যিক কার্যক্রম শুরু আজ
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে ৫ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি টাকা: আইসিটিমন্ত্রী

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা
সোশ্যাল মিডিয়া

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীনা কোম্পানির চিপ কিনতে চায় অ্যাপল

ল্যাপটপ ও স্মার্ট স্পিকার অনিরাপদ, ব্যক্তিগত আলাপে কান পাতছে হ্যাকার
প্রযুক্তি সংবাদ

কলমের জোরে যেভাবে কুপোকাত হলো হ্যাকাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন
নির্বাচিত

দেশের বাজারে আসছে অনারের ম্যাজিক ভি৬ ফোন

দেশের বাজারে নিজেদের বহুল প্রতীক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন ‘অনার...

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২৮ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু হবে: শিক্ষামন্ত্রী

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

১৬৫ হার্জ ডিসপ্লে ও ৮,৫৫০ এমএএইচ ব্যাটারিসহ বাজারে রেডমি K90 আল্ট্রা

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ জুন ২০১৯

ফাইভজি নেটওয়ার্ক : চীনা কোম্পানি নিষিদ্ধে ইউরোপে খরচ বাড়বে ৬২ বিলিয়ন ডলার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix