Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
যেভাবে বুঝবেন ফোনের ক্যামেরা হ্যাক করে গোপনে কেউ আপনাকে দেখছে
Share on FacebookShare on Twitter

কখনও কি এমন অনুভব করেছেন যে কেউ আপনাকে গোপনে দেখছে। বর্তমান সময়ে সাইবার আক্রমণে এমন ঘটনা কম-বেশি ঘটছে। আপনার ফোনের ক্যামেরাও লক্ষ্য হতে পারে। হ্যাকাররা স্পাইওয়্যার বা রিমোট-অ্যাক্সেস ট্রোজান ইনস্টল করে ফোনের ক্যামেরা চালু করে ভিডিও রেকর্ড করতে পারে। এমনকি ক্যামেরা রোলের মিডিয়া সংগ্রহ সম্ভব। শুনতে ভয় লাগছে, তাই না? তবে সুখবর হলো, অনেক আধুনিক স্মার্টফোনে ক্যামহ্যাকিং প্রতিরোধের জন্য উন্নত সিকিউরিটি থাকে। তবুও সতর্ক হওয়া জরুরি। প্রযুক্তি বিদরা কিছু টিপস দিয়েছেন যা থেকে বুঝবেন ক্যামেরা হ্যাক হয়েছে কিনা। এগুলো হলো:

১. ডেটা ব্যবহার পরীক্ষা করুন

ব্যাকগ্রাউন্ডে চলা অ্যাপস অজান্তে ডেটা ব্যবহার করতে পারে। হ্যাকাররা ম্যালিশিয়াস অ্যাপ ইনস্টল করে তা ব্যাকগ্রাউন্ডে চালাতে পারে, যাতে তারা আপনার কার্যকলাপ মনিটর করতে পারে। যদি ডেটা দ্রুত শেষ হয়ে যায়, অচেনা অ্যাপ এবং পারমিশন চেক করুন।

২. ক্যামেরার আচরণ পরীক্ষা করুন

ক্যামেরা অস্বাভাবিকভাবে কাজ করলে সতর্ক হোন। যেমন—অজানা থার্ড-পার্টি অ্যাপ নিজে নিজে খোলা, ক্যামেরার গ্যালারিতে অজানা ছবি বা ভিডিও থাকা, বা অ্যাপ ক্র্যাশ হওয়া। নতুন অ্যাপ ইনস্টল করার আগে রিভিউ এবং পারমিশন ভালো করে দেখুন।

৩. ক্যামেরা পারমিশন রিভিউ করুন

প্রাইভেসি সেটিংসে সব অ্যাপের ক্যামেরা অ্যাক্সেস দেখুন। অযথা অ্যাক্সেস থাকা অ্যাপের পারমিশন বাতিল করুন এবং অচেনা অ্যাপ মুছে ফেলুন।

৪. ভিডিও কলের পারফরম্যান্স মনিটর করুন

হঠাৎ করে ভিডিও কলের গুণমান খারাপ হলে, যদি ইন্টারনেট সংযোগ, হার্ডওয়্যার বা ডেটা সমস্যা না থাকে, তবে তা হ্যাকারদের হস্তক্ষেপের ইঙ্গিত হতে পারে।

৫. অদ্ভুত শব্দ শুনুন

কলের সময় অস্বাভাবিক ক্লিক, স্ট্যাটিক বা ক্যামেরার শাটার শব্দ শুনলে সতর্ক হোন। এটি হ্যাকাররা মাইক্রোফোন ব্যবহার করছে বোঝাতে পারে।

৬. লোকেশন পারমিশন চেক করুন

অ্যাপের লোকেশন পারমিশন হ্যাকারদের আপনার অবস্থান ট্র্যাক করার সুযোগ দিতে পারে। অপ্রয়োজনীয় পারমিশন সরিয়ে দিন।

৭. ক্যামেরার লাইট মনিটর করুন

অ্যাক্টিভ না থাকলেও ক্যামেরার লাইট অন থাকা সন্দেহজনক। এটি স্পাইওয়্যার বা ফার্মওয়্যার ত্রুটি নির্দেশ করতে পারে। ক্যামেরা আড়াল করতে স্টিকার বা ক্যাম কভার ব্যবহার করতে পারেন।

৮. নতুন অ্যাপ, ছবি বা ভিডিও চেক করুন

অজানা মিডিয়া বা অচেনা অ্যাপ হ্যাকিংয়ের লক্ষণ হতে পারে। ফোন ধীরে চলে বা স্টোরেজ দ্রুত পূর্ণ হয়, তা স্পাইওয়্যারের ইঙ্গিত।

৯. ব্যাটারি পারফরম্যান্স মূল্যায়ন করুন

ব্যাটারি দ্রুত শেষ হলে সাবধান হতে পারে। কারণ ফোন হ্যাক হলে ম্যালিশিয়াস অ্যাপ ব্যাকগ্রাউন্ডে চলে ফোনের ব্যাটারি দ্রুত শেষ করে দেয়।

১০. স্পাইওয়্যার স্ক্যান চালান

রিয়েল-টাইম স্ক্যান চালিয়ে অ্যান্টিভাইরাস ব্যবহার করুন। নরটন ৩৬০ ডিলাক্সের মতো প্রমাণিত সফটওয়্যার ব্যবহার করলে হ্যাকারদের প্রতিরোধ করা সহজ হয়।

১১. ফোনের অতিরিক্ত গরম হওয়া

ব্যাকগ্রাউন্ডে চলা স্পাইওয়্যার ফোনকে গরম এবং ধীর করে তুলতে পারে। অন্যান্য কারণ না থাকলে, স্ক্যান চালানো জরুরি।

ফোন ক্যামেরা সুরক্ষার টিপস

  • ফোন জেলব্রেক বা রুট করবেন না।
  • সন্দেহজনক লিংক এবং অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন।
  • প্রাইভেসি সেটিংস শক্তিশালী করুন।
  • শুধু বিশ্বাসযোগ্য উৎস থেকে অ্যাপ ডাউনলোড করুন।
  • অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।

ফোনের ক্যামেরা হ্যাকিং সত্যি শঙ্কার বিষয়। তবে সচেতনতা এবং সতর্ক পদক্ষেপ নেয়ার মাধ্যমে ফোন সুরক্ষিত রাখতে পারেন। সতর্কতা হলেই আপনার ফোনের ক্যামেরা এবং ব্যক্তিগত তথ্য হ্যাকারদের হাত থেকে সুরক্ষিত রাখা সম্ভব। তাই সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভুল করবেন না।

Tags: ক্যামেরা হ্যাকফোনের ক্যামেরা হ্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

মার্চে আসতে পারে আইফোন ১৭ইসহ সাশ্রয়ী ম্যাকবুক
প্রযুক্তি সংবাদ

মার্চে আসতে পারে আইফোন ১৭ইসহ সাশ্রয়ী ম্যাকবুক

স্যামসাং মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সী এ০২এস
নির্বাচিত

স্যামসাং মোবাইল নিয়ে এলো স্যামসাং গ্যালাক্সী এ০২এস

সস্তায় বড় ডিসপ্লের ল্যাপটপ এলো
প্রযুক্তি সংবাদ

সস্তায় বড় ডিসপ্লের ল্যাপটপ এলো

স্মার্টফোন বাজারে গুগলের ‘এআই’ ধামাকা: আসছে পিক্সেল ১০এ, থাকছে ৭ বছরের আপডেট
নির্বাচিত

স্মার্টফোন বাজারে গুগলের ‘এআই’ ধামাকা: আসছে পিক্সেল ১০এ, থাকছে ৭ বছরের আপডেট

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং
নির্বাচিত

বাজারে নতুন বিস্পোক AI ফ্রিজ নিয়ে এলো স্যামসাং

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর
প্রযুক্তি সংবাদ

ষষ্ঠবারের মতো ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল ওয়ালটন রেফ্রিজারেটর

Load More

ট্রেন্ডিং টপিক

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’
নির্বাচিত

ফোল্ডেবল ফোনের বাজারে মোটোরোলার নতুন চমক: আসছে ‘Razr 2026’

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

শস্য সুরক্ষায় কীটনাশকের বিকল্প আল্ট্রাসনিক প্রযুক্তি

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!
অর্থ ও বাণিজ্য

বিজ্ঞপ্তি-পরীক্ষা ছাড়াই বিপুল নিয়োগ! ইসলামী ব্যাংকে ভয়াবহ অনিয়ম!

দেশের এক সময়কার সবচেয়ে স্থিতিশীল এবং আস্থাশীল আর্থিক...

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

ডাচ্-বাংলা ব্যাংকের নিট মুনাফা বেড়েছে দ্বিগুণের বেশি

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মেটা-মেনাসের ২০০ কোটি ডলারের চুক্তি বাতিলের নির্দেশ চীনের

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix