Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেশিস নিয়ে ফয়েজ তৈয়্যবের ক্ষোভ, পথে ফেরাতে দক্ষ এমডি নিয়োগের চিন্তা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 September 2025
টেশিস নিয়ে ফয়েজ তৈয়্যবের ক্ষোভ, পথে ফেরাতে দক্ষ এমডি নিয়োগের চিন্তা
Share on FacebookShare on Twitter

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। পথ হারানো সংস্থাটিকে শক্তিশালী করে তুলতে দক্ষ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের চিন্তা করা হচ্ছে। বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ সব কথা জানান ফয়েজ আহমদ।

ফেসবুক পোস্টে ফয়েজ আহমদ লিখেছেন, ‘রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) পথ হারাতে বসেছে। প্রতিষ্ঠানটি যুগের চাহিদামতো প্রযুক্তি পণ্য উৎপাদনে ব্যর্থ হচ্ছে। এর সম্পদ বেদখল হয়েছে। কল সেন্টার যন্ত্রপাতির চাহিদা কিছু থাকলেও ওল্ড স্কুল ল্যান্ডফোন সেট, পিএবিএক্স চাহিদা কমেছে। বিদ্যুৎ ও গ্যাস মিটার উৎপাদনে টেশিস একেবারে তলানিতে। যুগের পর যুগ ইনোভেশন না থাকায়, নতুন পণ্য না থাকায়, উৎপাদিত পণ্য রূপান্তর করতে ব্যর্থ বলে টেশিস ধ্বংস প্রায়। তবে এর কিছু প্রডাকশন ফ্যাসিলিটি রয়েছে যা ইউনিক। অত্যন্ত চমকপ্রদ লোকেশন, বড় পরিসরের প্রোডাকশন ফ্লোর এবং বেশি কিছু প্রোডাকশন ফ্যাসিলিটি মিলিয়ে এখনো টেশিসকে উৎপাদনে নেওয়ার সুযোগ আছে।’

বিশেষ সহকারী আরও লিখেছেন, ‘বাংলাদেশে বেসিক ও লো-টেক কমিউনিকেশন যন্ত্রপাতি এখনো বেশুমার আমদানি হয়। সাধারণ সুইচ, হাব, ওয়াই-ফাই রাউটার, বিভিন্ন ধরনের চার্জার ও অ্যাডাপ্টর, সিসি ক্যামেরা, টিভি, পিসি ও ফোন এক্সেসরিজ, টিভির সেট-টপ বক্স এসব এখনো বিদেশ থেকে আমদানি হয়, কিছু ক্ষেত্রে কেজি দরে। এই হতাশাজনক আমদানিকে রিভার্স করতে না পারা লজ্জাজনক। সাধারণ গ্রেডের প্রযুক্তি পণ্যে ‘‘মেড ইন বাংলাদেশ’’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে না পারাটা টেশিসের দৃষ্টিভঙ্গির ব্যর্থতা। আমরা দায়িত্ব নেওয়ার পরে একটা চেষ্টা করেছি, বেশি কিছু কোম্পানি টেশিসের সঙ্গে যৌথ উৎপাদনের আগ্রহ দেখিয়েছে। সাফল্য এখনো আসেনি। তবে কিছু সম্ভাবনা তৈরি হয়েছে।’

ফয়েজ আহমদ জানিয়েছেন, সম্প্রতি টেশিস দুইটি প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এর মধ্যে একটি কোম্পানি কেবল ও স্যাটেলাইট টিভির সেট-টপ বক্স বানাবে। অন্য একটি প্রতিষ্ঠান বিদেশ থেকে লিথিয়াম আয়ন সেল এনে টেশিসে ব্যাটারি অ্যাসেম্বল করবে বলে আগ্রহ দেখিয়েছে।

নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের কথা জানিয়ে ফয়েজ আহমদ লিখেছেন, ‘অদক্ষ হয়ে পড়া ম্যানেজমেন্ট নিয়ে সাফল্য আসতে লম্বা পথ হাঁটতে হবে টেশিসকে। তবে রিভার্স জার্নিটা শুরু হোক। আপাতত আমরা টেশিসে ইন্ডাস্ট্রি থেকে একজন দক্ষ এমডি নিয়োগের চিন্তা করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিফোন শিল্প সংস্থাটেশিসরিভার্স জার্নি’

এই বিভাগ থেকে আরও পড়ুন

এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-স্কুটার
অটোমোবাইল

এক চার্জে ৩২০ কিলোমিটার চলবে ই-স্কুটার

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

ওয়ালটনের ১৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি
নির্বাচিত

সাশ্রয়ী দামে এইচপি বিজনেস পিসি

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বায়ো-টেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু হাই-টেক সিটিতে বায়ো-টেকনোলজি নিয়ে কাজ করবে ওরিক্স

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম
প্রযুক্তি সংবাদ

নতুন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম

কানাডায় বঙ্গবন্ধুর জীবন-কর্মের চিত্রপ্রদর্শনী পরিদর্শন করলেন করলেন আইসিটি প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

কানাডায় বঙ্গবন্ধুর জীবন-কর্মের চিত্রপ্রদর্শনী পরিদর্শন করলেন করলেন আইসিটি প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর আগমন উদ্‌যাপনে গেমারদের মিলনমেলা আয়োজন করল স্মার্ট টেকনোলজিস

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা
প্রযুক্তি সংবাদ

টিকটকে সন্তান কী দেখছে, জানবেন অভিভাবকরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 September 2025

টেশিস নিয়ে ফয়েজ তৈয়্যবের ক্ষোভ, পথে ফেরাতে দক্ষ এমডি নিয়োগের চিন্তা

Techzoom.TV |
TechzoomTV