Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধ হয়ে যাওয়া গুগলের জনপ্রিয় সাত অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 22 September 2025
বন্ধ হয়ে যাওয়া গুগলের জনপ্রিয় সাত অ্যাপ
Share on FacebookShare on Twitter

বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল নতুন নতুন অ্যাপ ও সেবা চালুর জন্য সুপরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যম, মেসেজিং, সংগীত, ছবি কিংবা ই-মেইল, প্রায় সব ক্ষেত্রেই গুগল নতুন কিছু এনেছে। তবে একদিকে যেমন গুগল উদ্ভাবনী, অন্যদিকে তেমনি অনেক অ্যাপ বন্ধ করার ইতিহাসও রয়েছে এর। টেক জায়ান্টটির জনপ্রিয় কিছু অ্যাপ বিভিন্ন সময় নানা কারণে বন্ধ করে দেয়া হয়েছে। নিচে এমন সাতটি আলোচিত অ্যাপ তুলে ধরা হলো—

গুগল অ্যালো
গুগল অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট রিপ্লাই, ইনকগনিটো মোডসহ নতুন ফিচার নিয়ে চালু হয়েছিল অ্যালো। কিন্তু হোয়াটসঅ্যাপ ও ফেসবুক মেসেঞ্জারের মতো জনপ্রিয় প্রতিদ্বন্দ্বীদের কাছে এটি টিকতে পারেনি। ২০১৯ সালে অ্যাপটি বন্ধ করে অ্যান্ড্রয়েড মেসেজ ও আরসিএসের দিকে মনোযোগ দেয় গুগল।

পিকাসা
২০০৪ সালে অধিগ্রহণ করা ডেস্কটপ ফটো ম্যানেজমেন্ট ও এডিটিং টুলটি ২০১৬ সালে বন্ধ করে দেয় গুগল। এর স্থানে আসে গুগল ফটোজ। ফটোজে অনেক বেশি ফিচার ও ক্লাউড সুবিধা থাকার পরও অফলাইন ও সহজ ব্যবস্থাপনার জন্য পিকাসা এখনো অনেকের কাছে প্রিয়।

গুগল প্লাস
ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে চালু হওয়া সামাজিক যোগাযোগমাধ্যম গুগল প্লাস। সার্কেলস, হ্যাংআউটস, স্পার্কসের মতো ফিচার থাকলেও খুব বেশি ব্যবহারকারী পায়নি অ্যাপটি। ২০১৮ সালে তথ্য ফাঁসের ঘটনা এর বন্ধ হওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করে।

গুগল ইনবক্স
ই-মেইলের কাজকে আরো সহজ ও গুছিয়ে করতে ২০১৪ সালে ইনবক্স বাই জিমেইল চালু করেছিল গুগল। এটি একটি পরীক্ষামূলক ই-মেইল অ্যাপ ছিল। তবে ২০১৯ সালে গুগল ইনবক্স বন্ধ করে দেয়। কারণ অ্যাপটির অনেক জনপ্রিয় ফিচার মূল জিমেইলেই অন্তর্ভুক্ত রয়েছে।

গুগল প্লে মিউজিক
সংগীত শোনার পাশাপাশি নিজের ৫০ হাজার গান পর্যন্ত ক্লাউডে রাখার সুবিধা দিত গুগল প্লে মিউজিক। ২০২০ সালে গুগল এটি ইউটিউব মিউজিকে একীভূত করে। কিন্তু অনেকের মতে, ইউটিউব মিউজিকের ব্যক্তিগত লাইব্রেরি ফিচারটি আগের মতো শক্তিশালী নয়।

গুগল পডকাস্টস
অ্যান্ড্রয়েড ও গুগল সার্চের সঙ্গে যুক্ত পরিষ্কার ও সহজ একটি পডকাস্ট অ্যাপ ছিল এটি। কিন্তু ২০২৪ সালে এটি বন্ধ করে ইউটিউব মিউজিকে যুক্ত করা হয়। অনেক ব্যবহারকারী আলাদা অ্যাপের পরিবর্তে এ একীভূতকরণে হতাশ হন।

গুগল রিডার
ওয়েবসাইট ও ব্লগ এক জায়গায় পড়ার সুবিধা দিত অ্যাপটি। অ্যালগরিদম ছাড়াই কনটেন্ট ফলো করার সুযোগ থাকায় এটি দ্রুত জনপ্রিয় হয়েছিল। কিন্তু ২০১৩ সালে ‘ব্যবহারকারী কম’ দেখিয়ে গুগল পরিষেবাটি বন্ধ করে দেয়।

গুগলের পরীক্ষামূলক ধারা
এসব অ্যাপ বন্ধ হওয়া যেমন গুগলের পরীক্ষামূলক প্রচেষ্টাকে তুলে ধরে, তেমনি ব্যবহারকারীর আস্থায়ও প্রভাব ফেলে। ইনবক্স জিমেইলের ফিচার বাড়িয়েছে, পিকাসা তৈরি করেছে গুগল ফটোজের পথ, প্লে মিউজিক বদলে দিয়েছে ইউটিউব মিউজিককে। তবু বারবার অ্যাপ বন্ধ হওয়ায় অনেকেই এখন নতুন গুগল অ্যাপ ব্যবহার শুরু করতে দ্বিধায় পড়েন। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এ ধারা গুগলের ভবিষ্যৎ উদ্ভাবনকে প্রভাবিত করতে পারে এবং ব্যবহারকারীদের প্রত্যাশা আরো সতর্ক করে তুলতে পারে। মেকইউজঅব অবলম্বনে

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপ

এই বিভাগ থেকে আরও পড়ুন

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব
প্রযুক্তি সংবাদ

ইনকিউবেশন সেন্টার হবে কর্মসংস্থান হাব

অ্যামাজনে চাকরি পেলেন নীলফামারীর গৌরব
প্রযুক্তি সংবাদ

এএমডির এআই চিপ ব্যবহার করবে অ্যামাজন

মুকেশ আম্বানির ব্যবসায় অংশীদার হচ্ছে অ্যামাজন!
প্রযুক্তি সংবাদ

মুকেশ আম্বানির ব্যবসায় অংশীদার হচ্ছে অ্যামাজন!

চীনে স্মার্টফোনের সেলস কমলেও বেড়েছে হুয়াওয়ের
নির্বাচিত

এক দশকে সবচেয়ে বড় ধাক্কায় হুয়াওয়ে

ডাক্তারদের বাজে হাতের লেখা ট্রান্সলেট করার সুবিধা আনছে গুগল
প্রযুক্তি সংবাদ

ডাক্তারদের বাজে হাতের লেখা ট্রান্সলেট করার সুবিধা আনছে গুগল

পাঠাওয়ের  সিইও কে পদত্যাগের আহ্বান
অটোমোবাইল

পাঠাওয়ের সিইও কে পদত্যাগের আহ্বান

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর...

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 September 2025

বন্ধ হয়ে যাওয়া গুগলের জনপ্রিয় সাত অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix