Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র
Share on FacebookShare on Twitter

সার্চ ইঞ্জিনের বাজারে একচেটিয়া আধিপত্যের মামলায় রক্ষা পাওয়ার পর ফের গুগলকে নতুন এক আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) এবার গুগলের প্রধান আয় ও বাজার নিয়ন্ত্রণের মূল উৎস ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দেয়ার উদ্যোগ নিয়েছে।

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়া শহরের ফেডারেল আদালতে সম্প্রতি মামলার শুনানি শুরু হয়। এর আগে ডিস্ট্রিক্ট আদালতের বিচারক লিওনি ব্রিঙ্কেমা রায় দেন, ‘‌গুগলের বিজ্ঞাপন প্রযুক্তির কিছু অংশ অবৈধ একচেটিয়া বা মনোপলি ব্যবসা তৈরি করেছে। টেক জায়ান্টটি প্রতিযোগীদের জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছে এবং নিজের সুবিধার জন্য বাজারে আধিপত্য তৈরি করেছে।’

দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, শুধু যুক্তরাষ্ট্র নয়, অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তিতে একচেটিয়া আধিপত্যের অভিযোগে গুগলকে প্রায় ৩০০ কোটি ডলার জরিমানা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাহী সংস্থা ইউরোপিয়ান কমিশন। সংস্থাটি বলেছে, গুগলের অ্যান্টিকম্পিটিটিভ প্র্যাকটিসের (প্রতিযোগিতার সুযোগ কমিয়ে দেয়া বা অন্য কোম্পানির প্রতিযোগী সক্ষমতাকে চাপে ফেলা) কারণে বিজ্ঞাপনদাতা ও প্রকাশকদের খরচ বেড়েছে, যা শেষ পর্যন্ত গ্রাহকের ওপর চাপিয়ে দেয়া হতে পারে। যদিও ইইউর এ সিদ্ধান্তকে ‘ভুল’ বলে মন্তব্য করেছেন গুগলের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহল্যান্ড।

মার্কিন বিচার বিভাগের অ্যান্টিট্রাস্ট বিভাগের কর্মকর্তা জুলিয়া টারভার উড অভিযোগ করেন, গুগলের কর্মকাণ্ড অনলাইন প্রকাশক ও বিজ্ঞাপনদাতাদের ক্ষতিগ্রস্ত করেছে। তার দাবি, কোম্পানি তাদের কোড ও অ্যালগরিদমে প্রতারণার উপায় লুকিয়ে প্রতিযোগিতা নষ্ট করছে এবং দাম নিয়ন্ত্রণ করছে।

গুগলের পক্ষের আইনজীবী কারেন ডান এসব প্রস্তাবকে ‘বেপরোয়া ও চরমপন্থী’ বলে অভিহিত করেন। তিনি দাবি করেন, গুগলকে বিজ্ঞাপন প্রযুক্তির (বিজ্ঞাপন তৈরি, প্রদর্শন ও ট্র্যাক করার প্রযুক্তি) কিছু অংশ বিক্রি করতে বাধ্য করলে তা ইন্টারনেটের পরিবেশ ও ভোক্তাদের ক্ষতি করবে।

জানা যায়, ২০২৩ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন এ মামলা দায়ের করে। প্রতিবেদন অনুযায়ী, ১৭ বছর ধরে গুগলের গড়ে তোলা ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসার জটিল নেটওয়ার্ককে লক্ষ্য করে মামলাটি করা হয়েছে।

গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের মোট ৩০ হাজার ৫০০ কোটি ডলারের সেবামূলক আয়ের বড় অংশ আসে ডিজিটাল বিজ্ঞাপন থেকে। এটি বিশ্বজুড়ে হাজারো ওয়েবসাইটের জন্যও প্রধান আয়ের উৎস।

বিচার বিভাগ মামলায় জয়ী হলে গুগলকে ‘অ্যাড ম্যানেজার’ প্রযুক্তির অংশ বিক্রি করতে হতে পারে। তবে গুগলের দাবি, কোম্পানিটি এরই মধ্যে মূল্য নির্ধারণে নানা পরিবর্তন এনেছে। কিন্তু সরকারের আইনজীবীদের দাবি, শুধু ভেঙে দেয়াই প্রতিযোগিতা ফিরিয়ে আনার কার্যকর উপায়।

বিশ্লেষকরা বলছেন, এ মামলা অনেকটাই অনলাইন সার্চ ইঞ্জিন নিয়ে গুগলের আগের লড়াইয়ের মতো। তখন বিচারক অমিত মেহতা গুগলের সার্চ আধিপত্যকে অবৈধ ঘোষণা করেছিলেন, যদিও ক্রোম ব্রাউজার বিক্রি করার মতো বড় সিদ্ধান্ত দেননি।

অনলাইন বিজ্ঞাপন প্রযুক্তি ব্যবস্থায় অ্যালফাবেটের গুগল অবৈধভাবে আধিপত্য বিস্তার করছে বলে গত এপ্রিলে রায় দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়া শহরে এ রায় ঘোষণা করা হয়।

এদিকে গত সপ্তাহে মামলা শুরুর সঙ্গে সঙ্গেই অ্যালফাবেটের শেয়ারদর গত সোমবার প্রায় ১ শতাংশ কমে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগলের ডিজিটাল

এই বিভাগ থেকে আরও পড়ুন

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি
নির্বাচিত

সচিবালয়ে আইসিটি কর্মকর্তাদের ১৩ দফা দাবি

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন
প্রযুক্তি বাজার

আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ
নির্বাচিত

ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম নিয়ে সুখবর দিলেন আসিফ

সারোয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল
নির্বাচিত

সারোয়ার আলমের ফেসবুক স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল

দারাজে ৭ দিনে ৭ ফোন জিতার সুযোগ
ই-কমার্স

দারাজে ৭ দিনে ৭ ফোন জিতার সুযোগ

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি
নির্বাচিত

হেডফোন ব্যবহারে যেসব বিষয়ে সচেতন হওয়া জরুরি

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫ অপো স্মার্টফোন, কোনটি কার জন্য

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

দেশে সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ, থাকছে ১০,০০০ এমএএইচ ব্যাটারি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

নতুন স্মার্টফোন উন্মোচনের দিক থেকে সেপ্টেম্বর মাসটি প্রযুক্তিপ্রেমীদের...

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

৮,৩৪০mAh ব্যাটারি ও ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে, আসছে পকো এক্স৮

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৫ সেপ্টেম্বর ২০২৫

গুগলের ডিজিটাল বিজ্ঞাপন ব্যবসা ভেঙে দিতে চায় যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix