Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রাজনৈতিক প্রোপাগাণ্ডা বাড়ছে, সারাদেশে অক্টোবরে সাইবার সচেতনতা কর্মসূচি নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 26 September 2025
Share on FacebookShare on Twitter

সাইবার সচেতন হোন, নিরাপদ থাকুন’ প্রতিপাদ্যে সারাদেশে অক্টোবর মাসব্যাপী শুরু হচ্ছে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের কর্মসূচি। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক প্রোপাগাণ্ডা বাড়ছে। প্রযুক্তি ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি প্রতিরোধে সারাদেশে সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানসহ রাজনৈতিক দলগুলোকেও সাইবার সচেতনতামূলক কর্মসূচি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বেসরকারি সংস্থা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএএফ) উদ্যোগে ১২টি সংগঠনের প্লাটফর্ম সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেনের সহযোগিতায় ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস অক্টোবর-২০২৫’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এ অনুষ্ঠান আয়োজন হয়। এতে সরকারি-বেসরকারি খাতের প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নেন। মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি ও প্রযুক্তি প্রতিষ্ঠান পালোআলতো নেটওয়ার্কের পৃষ্ঠপোষকতায় অক্টোবর মাসব্যাপী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে সিসিএএফ।

সিসিএফের উপদেষ্টা কম্পিউটার নেটওয়ার্ক প্রকৌশলী সৈয়দ জাহিদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সিসিএএফ সভাপতি কাজী মুস্তাফিজের সঞ্চালনায় অনুষ্ঠানে মাসব্যাপী কর্মসূচি তুলে ধরেন সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটির সদস্য সচিব ইঞ্জি. মো. মুশফিকুর রহমান। আলোচনায় অংশ নেন রবির সাইবার সিকিউরিটি প্ল্যানিং বিভাগের সিনিয়র জেনারেল ম্যানেজার আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ, বেসরকারি সংস্থা ব্লাস্টের উপ-পরিচালক (ক্লায়েন্ট সাপোর্ট ও সালিশ) তাপসী রাবেয়া ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির সহকারী পরিচালক মো. আসিফ ইসলাম।

আবুল হাসনাত মোহাম্মদ শফি উল্লাহ বলেন, “প্রযুক্তির কোনো বাউন্ডারি নেই। যেভাবে বিশ্বের অন্যরা প্রতারিত হয় আমরাও হচ্ছি। তাই সচেতনতার কোনো বিকল্প নেই। সোস্যাল মিডিয়ার ব্যবহার যে স্তরে চলে গেছে ঠিক সেই স্তরে আমাদের সচেতনতা নিয়ে যেতে হবে।”

সৈয়দ জাহিদ হোসেন বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব ভুয়া তথ্য ছাড়ানো হয় তার রাজনৈতিক উদ্দেশ্য থাকে। অনেক দল বা ব্যক্তি প্রতিপক্ষকে ঘায়েল করতে এ ধরনের পোস্ট পরিকল্পিতভাবে ছড়ায়।”

মুশফিকুর রহমান বলেন, প্রযুক্তি ব্যাবহারে আমাদের জ্ঞান অনেক কম। আমাদের নিজেদের প্রযুক্তি উদ্ভাবনের কথা মাথায় রাখতে হবে। নিজেদের প্রযুক্তি ব্যবহার করে আমাদের এগিয়ে যেতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারে ফটোকার্ড তৈরির মাধ্যমে অনেক ভুল তথ্য ছড়ানো হচ্ছে। এসব বিষয় যাচাই ছাড়া শেয়ার করা উচিত নয়।

তাপসী রাবেয়া বলেন, গ্রামে কম শিক্ষিত লোকজনই নয়, শহরের উচ্চ শিক্ষিত অনেকেই অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছেন। ভুক্তভোগীদের ১৫-২৫ শতাংশের অধিকাংশই আইনের আশ্রয় নিতে চায় না। কারণ তারা নিজেদের অসচেতনতার কারণে এসব অপরাধের শিকার হন।

সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের ২০২৪ সালের প্রকাশিত গবেষণা প্রতিবেদনের বরাত দিয়ে মুশফিকুর রহমান জানান, সাইবার অপরাধে ভুক্তভোগীদের মধ্যে সর্বোচ্চ ৭৮ দশমিক ৭৮ শতাংশের বয়সই ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। এছাড়াও আক্রান্তদের প্রায় ৫৯ শতাংশই নারী। অপরাধের ধরনের মধ্যে ২১ দশমিক ৬৫ শতাংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে অ্যাকাউন্ট বেদখলের (হ্যাকিং) শিকার হয়ে শীর্ষে রয়েছে।

একইভাবে অপরাধের বহুমাত্রিকতাও যুক্ত হচ্ছে; যার প্রভাবে প্রতিবেদনে ‘অন্যান্য’ ধরনের অপরাধ বেড়েছে আশঙ্কাজনক হারে। এই হারটা সবশেষ গত বছরের প্রতিবেদনে বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৮৫ শতাংশে। এক বছরে এই হার বেড়েছে প্রায় দ্বিগুণ। অর্থাৎ প্রতিনিয়ত নিত্য নতুন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, যার বিষয়ে ব্যবহারকারীদের আগে থেকে কোনো ধারণা থাকে না।

ভুক্তভোগীদের মধ্যে ৪৭ দশমিক ৭২ শতাংশ সামাজিক মর্যাদাহানী, ৪০ দশমিক ১৫ শতাংশ আর্থিক ক্ষতির শিকার, এবং প্রায় সবাই মানসিক যন্ত্রণায় কাতর ছিলেন। এদের মধ্যে মাত্র ১২ শতাংশ আইনের আশ্রয় নিয়েছেন। তাদের মধ্যে ৮১.২৫ শতাংশ সাধারণ ডায়রি এবং ১৮.৭৫ শতাংশ লিখিত অভিযোগ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগকারীদের মধ্যে মাত্র ১২.৫০ মন্তব্য করেননি। সন্তুষ্ট নন ৮৭.৫০ শতাংশ। এসব প্রতারণায় আক্রাান্তদের বেশিরভাগই শিক্ষিত। প্রাপ্ত তথ্য অনুযায়ী, সর্বোচ্চ ৪০ দশমিক ৯০ শতাংশ ভুক্তভোগী উচ্চ মাধ্যমিক পাস, ২১ দশমিক ২১ শতাংশ স্নাতক/সম্মান পাস, ১৬ দশমিক ৬৬ শতাংশ মাধ্যমিক পাস এবং ১২ দশমিক ৮৭ শতাংশ মাধ্যমিকের নিচে।

এই প্রেক্ষাপটে ১০ম সাইবার নিরাপত্তা সচেতনতা মাস (অক্টোবর ২০২৫) বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে বলে জানান বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী যেভাবে অক্টোবরকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা মাস’ হিসেবে পালন করা হয়, বাংলাদেশেও একই সময়ে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ২০১৬ সাল থেকে আয়োজন করে আসছে সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। এবারও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স কর্তৃক এই ক্যাম্পেইনে অফিসিয়ালি যুক্ত হয়েছে সংগঠনটি। পাসওয়ার্ড ব্যবস্থাপনা, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন, সফটওয়্যার আপডেট রাখা, সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করা—এসব মৌলিক নিয়ম মানা না হলে ব্যক্তি, প্রতিষ্ঠান এমনকি রাষ্ট্রও বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তাই এই ৪টি বিষয়ে অক্টোবর মাসব্যাপী প্রচারকাজ চলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: সাইবার ক্রাইমসাইবার ক্রাইম বাংলাদেশ

এই বিভাগ থেকে আরও পড়ুন

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!
নির্বাচিত

কাঁঠাল থেকে তৈরি হবে সুপারব্যাটারি!

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি
প্রযুক্তি পরামর্শ

ঝড়ের সময় ওয়াইফাই চালু রাখলে বাড়তে পারে যেসব ঝুঁকি

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
টেলিকম

ডিজিটাল দক্ষতা অর্জনের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন
প্রযুক্তি বাজার

ওয়ালটনের নতুন স্মার্টওয়াচ ‘টিক এএমএক্স১৩’: স্মার্ট ফিচার ও স্টাইলের পারফেক্ট কম্বিনেশন

স্মার্টফোনে ইউটিউব ব্যবহারে গুনতে হবে টাকা!
নির্বাচিত

ইউটিউবের আয় হাজার কোটি ডলার ছাড়াল, শীর্ষে অবস্থান আরও সুদৃঢ়

নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পাশে গিগাবাইট
প্রযুক্তি সংবাদ

নর্থ সাউথে চলছে বহুল প্রতীক্ষিত ‘টেক ফেস্ট’, পাশে গিগাবাইট

Load More

ট্রেন্ডিং টপিক

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সাইবার হুমকির শীর্ষে র‍্যানসমওয়্যার: সফোস
প্রযুক্তি সংবাদ

অনুমোদনহীন এআই টুলের ঝুঁকি ঠেকাতে সফোসের নতুন সেবা

প্রতিষ্ঠানে অনুমোদনহীন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলের ব্যবহার শনাক্ত...

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

26 September 2025

রাজনৈতিক প্রোপাগাণ্ডা বাড়ছে, সারাদেশে অক্টোবরে সাইবার সচেতনতা কর্মসূচি নেওয়ার আহ্বান

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix