Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সেলসফোর্স গ্রাহকদের তথ্য চুরির দাবি হ্যাকারদের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ৪ অক্টোবর ২০২৫
সেলসফোর্স গ্রাহকদের তথ্য চুরির দাবি হ্যাকারদের
Share on FacebookShare on Twitter

ক্লাউড প্রযুক্তি প্রতিষ্ঠান সেলসফোর্সের প্রায় একশ কোটি গ্রাহকের রেকর্ড চুরির দাবি করেছে একটি সাইবার অপরাধী চক্র। তারা জানিয়েছে, সেলসফোর্স ব্যবহারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সিস্টেম টার্গেট করে এসব তথ্য হাতিয়ে নেয়া হয়েছে।

হ্যাকার গ্রুপটি নিজেদের পরিচয় দিয়েছে ‘স্ক্যাটার্ড ল্যাপসাস হান্টারস’ নামে। তাদের দাবি, তাদের সংগ্রহ করা রেকর্ডে রয়েছে গ্রাহকদের নানা ধরনের ব্যক্তিগত পরিচয় সংক্রান্ত তথ্য। একই সঙ্গে তারা ব্রিটিশ খুচরা বিক্রেতা মার্কস অ্যান্ড স্পেন্সার, কো-অপ ও গাড়ি নির্মাতা জাগুয়ার ল্যান্ড রোভারের সিস্টেমেও প্রবেশ করেছে বলে জানিয়েছে। তবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

হ্যাকার গ্রুপের শাইনি নামের একজন রয়টার্সকে ই-মেইলে জানিয়েছেন, তারা সরাসরি সেলসফোর্সে প্রবেশ করেনি। বরং তাদের টার্গেট ছিল সেলসফোর্সের গ্রাহকরা। এ কৌশলে ফোনকলের মাধ্যমে আইটি সহায়তা ডেস্কের কর্মীদের সঙ্গে প্রতারণা করে তথ্য নেয়া হয়েছে।

সেলসফোর্সের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নিজস্ব সিস্টেমে কোনো ধরনের অনুপ্রবেশ ঘটেনি। প্রতিষ্ঠানটির মুখপাত্র বলেছেন, প্রযুক্তির কোনো দুর্বলতা কাজে লাগানো হয়নি এবং প্ল্যাটফর্মটি বর্তমানে কোনো ঝুঁকির মধ্যে নেই।

শুক্রবার হ্যাকাররা ডার্কওয়েবে একটি সাইট চালু করে, যেখানে তারা প্রায় ৪০টি প্রতিষ্ঠানের নাম প্রকাশ করে। তবে এ প্রতিষ্ঠানগুলো সেলসফোর্সের গ্রাহক কিনা, তা পরিষ্কার নয়। এছাড়া কোনো অর্থ দাবি বা তা নিয়ে কোনো আলোচনা চলছে কিনা, সে বিষয়ে কোনো পক্ষই এখনো কোনো তথ্য জানায়নি।

এর আগে, গত জুন মাসে গুগলের হুমকি গোয়েন্দা টিম জানিয়েছিল, তারা এ গ্রুপকে ‘ইউএনসি ৬০৪০’ নামে শনাক্ত করেছে। প্রযুক্তিবিদদের মতে, গ্রুপটি প্রতারণার মাধ্যমে কর্মীদের দিয়ে সেলসফোর্সের ডাটা লোডার সফটওয়্যারের পরিবর্তিত সংস্করণ ইনস্টল করিয়েছিল। এ সফটওয়্যার সাধারণত বিপুল পরিমাণ তথ্য একসঙ্গে ইমপোর্ট করার কাজে ব্যবহৃত হয়।

গুগলের প্রযুক্তিবিদরা আরো জানিয়েছেন, এ সাইবার অভিযানে ব্যবহৃত প্রযুক্তিগত অবকাঠামোর সঙ্গে ‘দ্য কম’ নামের ঢিলেঢালা কাঠামোর একটি বড় অপরাধী নেটওয়ার্কের মিল পাওয়া গেছে। এতে বিভিন্ন ছোট গ্রুপ সাইবার অপরাধের পাশাপাশি কখনো কখনো সহিংস কর্মকাণ্ডেও যুক্ত হয়।

এদিকে, গত জুলাইয়ে ব্রিটিশ পুলিশ চারজন তরুণকে গ্রেফতার করে। তাদের বয়স ছিল ২১ বছরের নিচে। যুক্তরাজ্যের বিভিন্ন খুচরা ব্যবসাপ্রতিষ্ঠানে সাইবার হামলার তদন্তে তাদের গ্রেফতার করা হয়েছিল।

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন
নির্বাচিত

বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের সার্ভার ডাউন

১৯ লাখ সদস্যের জনপ্রিয় গ্রুপ ‘সার্চ ইংলিশ’
প্রযুক্তি সংবাদ

১৯ লাখ সদস্যের জনপ্রিয় গ্রুপ ‘সার্চ ইংলিশ’

আপনার ফোনের জন্য ভালো চার্জার কিভাবে সনাক্ত করবেন?
কিভাবে করবেন

কিভাবে এন্ড্রয়েড ফোনকে নিরাপদ রাখবেন

আর পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম: প্রধান নির্বাহী
টেলিকম

আর পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম: প্রধান নির্বাহী

কি আছে ওয়ানপ্লাস ৮টি ফোনে
নির্বাচিত

কি আছে ওয়ানপ্লাস ৮টি ফোনে

অ্যামাজন বন সংরক্ষণে অনুদান দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

চীনকে টেক্কা দিতে ভারতে অ্যাপলের ডিভাইস বিক্রির সিদ্ধান্ত

Load More

ট্রেন্ডিং টপিক

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত
নির্বাচিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন
নির্বাচিত

ঈদের কেনাকাটায় ১০ হাজার টাকার মধ্যে ৮ স্মার্টফোন

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix