Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 7 October 2025
অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস
Share on FacebookShare on Twitter

অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী টিম কুকের উত্তরসূরি নিয়ে আলোচনায় এগিয়ে আছেন প্রতিষ্ঠানটির হার্ডওয়্যার বিভাগের শীর্ষ কর্মকর্তা জন টারনাস। কুক আগামী মাসে ৬৫ বছরে পা দিতে যাচ্ছেন। এ কারণে প্রতিষ্ঠানটির পরবর্তী নেতৃত্ব নিয়ে আলোচনাও বেশ গুরুত্ব পাচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষক ও অ্যাপল বিশেষজ্ঞ হিসেবে পরিচিত মার্ক গুরম্যান জানিয়েছেন, জন টারনাস পূর্ণকালীন প্রধান নির্বাহীর দায়িত্ব নিতে পারেন। তিনি বর্তমানে অ্যাপলের হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন। এছাড়া তিনি ২৪ বছর ধরে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন।

গুরম্যান আরো জানান, জন টারনাসের বয়স এখন ৫০ বছর। তাই এ সময়ে দায়িত্ব পেলে তিনিও কমপক্ষে এক দশক বা তারও বেশি সময় নেতৃত্ব দেয়ার সুযোগ পাবেন। টিম কুকও প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেছিলেন ৫০ বছর বয়সে।

গত কয়েক বছরে অ্যাপলের শীর্ষ পর্যায় থেকে একাধিক কর্মকর্তা বিদায় নিয়েছেন। ২০১৯ সালে বিদায় নেন ডিজাইন বিভাগের প্রধান জনি আইভ ও খুচরা বিভাগের দায়িত্বে থাকা অ্যাঞ্জেলা অ্যারেন্ডস। পরবর্তী দুই বছরে বিদায় নেন সাবেক প্রধান অর্থ কর্মকর্তা লুকা মাস্ত্রি ও প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জেফ উইলিয়ামস। নতুন দায়িত্বপ্রাপ্তরা এলেও প্রধান নির্বাহীর পদে এখনো স্পষ্ট উত্তরসূরি নির্ধারণ হয়নি।

প্রথমে অনেকের ধারণা ছিল, টিম কুকের পর জেফ উইলিয়ামস দায়িত্ব নেবেন। তবে চলতি বছর শুরুর দিকে তিনি অবসরে যাওয়ার ঘোষণা দিলে সে সম্ভাবনা ভেস্তে যায়। ফলে পূর্ণকালীন নেতৃত্বের জন্য আলোচনায় এখন টারনাসই এগিয়ে রয়েছেন।

গুরম্যানের বিশ্লেষণ অনুযায়ী, জন টারনাস শুধু হার্ডওয়্যারের নয়, নতুন পণ্যের রোডম্যাপ, বৈশিষ্ট্য ও কৌশল নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি টিম কুকের আস্থাভাজন ও অ্যাপল ভক্তদের কাছেও গ্রহণযোগ্য হিসেবে প্রতিষ্ঠিত। তার ক্রমবর্ধমান প্রভাবের উদাহরণ হলো আইফোন এয়ারের উদ্বোধন। বহু বছর পর নতুন ধরনের আইফোন বাজারে আনার উদ্যোগে নেতৃত্ব দেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর লন্ডনের রিজেন্ট স্ট্রিটের অ্যাপল স্টোরে আইফোন ১৭ সিরিজ বিক্রি শুরু হলে তিনি নিজে উপস্থিত থেকে গ্রাহকদের স্বাগত জানান। সব মিলিয়ে প্রতিষ্ঠানের ভেতরে আলোচনায় টারনাসই টিম কুকের পরবর্তী নেতৃত্বে এগিয়ে আছেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ওয়ালপেপার সেট করলে ক্র্যাশ করে ফোন
কিভাবে করবেন

যে ওয়ালপেপার সেট করলে ক্র্যাশ করে ফোন

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ
নির্বাচিত

নিরাপদ ক্লাউড পরিষেবা দিতে আইসিটি বিভাগের নতুন উদ্যোগ

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি
প্রযুক্তি সংবাদ

এনইআইআর (NEIR) ঠেকাতে এবার ‘সরকার পতনের’ হুমকি

উন্নতমানের এ সিরিজ চিপসহ আসছে আইফোন ১৩
নির্বাচিত

নতুন আইফোনে থাকবে স্যাটেলাইট কানেক্টিভিটি!

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন
নির্বাচিত

বাজেট রেঞ্জে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ফোন

তরুণদের উদ্দেশে আজহারীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস
প্রযুক্তি সংবাদ

তরুণদের উদ্দেশে আজহারীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস

Load More

ট্রেন্ডিং টপিক

গ্রামীণফোনের কাছে ৫ শতাংশ মুনাফার বকেয়া দাবি সাবেক কর্মীদের
টেলিকম

৫ শতাংশ বকেয়া পরিশোধের দাবি, ‘একপেশে’ চার্জশিটের প্রতিবাদ গ্রামীণফোনের সাবেক কর্মীদের

লংকাবাংলা
অর্থ ও বাণিজ্য

টানা দুই বছর লভ্যাংশ নেই, লোকসানে লংকাবাংলা ফাইন্যান্স

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি
প্রযুক্তি সংবাদ

হুয়াংয়ের সিইও পদে ফেরার খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাড়ল ৩০ শতাংশের বেশি

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
টেলিকম

ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 October 2025

অ্যাপলের পরবর্তী সিইও হতে পারেন জন টারনাস

Techzoom.TV |
TechzoomTV