Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কম্পিউটারের ক্ষতি করে যে তিন অভ্যাস

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
কম্পিউটারের ক্ষতি করে যে তিন অভ্যাস
Share on FacebookShare on Twitter

অনেক সময় না জেনেই এমন কিছু কাজ করা হয়, যা ধীরে ধীরে কম্পিউটারের কার্যক্ষমতা নষ্ট করে বা এর আয়ুষ্কাল কমিয়ে ফেলে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট পকেট-লিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাউজার খোলা রাখা, কম্পিউটার রিস্টার্ট না দেয়া বা ধুলো-ময়লা পরিষ্কার না করার মতো সাধারণ কিছু ভুল পিসিতে দীর্ঘমেয়াদে বড় সমস্যা তৈরি করতে পারে। আজকের আলোচনায় এমন তিনটি অভ্যাস সম্পর্কে বিস্তারিত জানানো হলো, যা এড়িয়ে চললে কম্পিউটার হবে আরো দ্রুত ও টেকসই—

সবসময় ওয়েব ব্রাউজার চালু রাখা

পিসিতে দৈনন্দিন কাজের বড় অংশই এখন ওয়েবে সম্পন্ন হয়। তাই অনেকেই সুবিধার জন্য ব্রাউজার সবসময় চালু রাখেন। কিন্তু পকেট-লিন্টের মতে, এটি কম্পিউটারের মেমোরি বা র‍্যাম দ্রুত খরচ করে ফেলে। বিশেষ করে গুগল ক্রোমের মতো ব্রাউজার বেশি মেমোরি নেয়। মাত্র নয়টি ট্যাব খোলা থাকলেও ক্রোম প্রায় ৬ দশমিক ৫ গিগাবাইট র‌্যাম ব্যবহার করে। ফলে যদি কম্পিউটারে ১৬ গিগাবাইট বা তার কম র‌্যাম থাকে, তবে অন্য অ্যাপ যেমন ফটোশপ বা ভিডিও গেম চালাতে সমস্যা হতে পারে।

রিস্টার্ট বা শাটডাউন না দেয়া

অনেকে কাজ শেষে কম্পিউটার ‘স্লিপ’ মোডে রাখেন, যা খারাপ নয়। তবে একেবারেই রিস্টার্ট বা শাটডাউন না দিলে তা কাজের ক্ষেত্রে প্রভাব ফেলে। প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহে অন্তত একবার রিস্টার্ট দিলে সফটওয়্যার আপডেট সম্পন্ন হয় এবং ক্যাশে বা মেমোরি পরিষ্কার থাকে, ফলে গ্লিচ বা হ্যাংয়ের ঝুঁকি কমে। দীর্ঘ সময় কম্পিউটার ব্যবহার না করলে সম্পূর্ণ শাটডাউন করে রাখা ভালো। এতে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং যন্ত্রাংশের আয়ু কিছুটা বাড়ে।

ফ্যান বা পোর্ট পরিষ্কার না করা

ধুলাবালি কম্পিউটারের অন্যতম বড় শত্রু। প্রতিবেদনে বলা হয়, ইউএসবি বা ভিডিও পোর্টে ধুলা জমলে চার্জিং বা ডাটা ট্রান্সফারে সমস্যা হয়। আবার ফ্যান বা মাদারবোর্ডে ধুলা জমলে তাপ বেড়ে যায়, যা কার্যক্ষমতা কমায় ও যন্ত্রাংশ নষ্ট করতে পারে। তাই বছরে অন্তত দুই-একবার কম্পিউটার পরিষ্কার করার পরামর্শ দেয়া হয়। তবে এ সময় অবশ্যই কম্পিউটার বন্ধ ও আনপ্লাগ করে নিতে হবে। ক্যান করা বাতাস বা কমপ্রেসড এয়ার ব্যবহার করতে হবে সোজা অবস্থায় এবং যন্ত্রাংশ থেকে অন্তত দুই ইঞ্চি দূর থেকে হালকা ফুঁ দিতে হবে।

এছাড়া আরেকটি ঝুঁকিপূর্ণ অভ্যাস হলো গুরুত্বপূর্ণ ফাইলের ব্যাকআপ না রাখা। বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, যেসব ফাইল হারালে ক্ষতি হবে, সেগুলো শুধু মূল ড্রাইভে না রেখে সঙ্গে সঙ্গে ব্যাকআপ নিতে হবে। সবচেয়ে ভালো হয় ক্লাউড স্টোরেজ ও এক্সটারনাল ড্রাইভ দুটোতেই সংরক্ষণ করলে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”
উই

“১০ লক্ষ সদস্যের মাইলফলক স্পর্শ করলো উই”

ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড
প্রযুক্তি সংবাদ

ইনস্টাগ্রামে মেসির নতুন রেকর্ড

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা
টেলিকম

বাংলাদেশে ফ্যাক্টরি সোশ্যাল স্কোর চালু করল রবি এবং প্রিমা

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’
প্রযুক্তি সংবাদ

তরুণদের অনলাইনে নিরাপদ রাখতে টিকটকের নতুন ক্যাম্পেইন ‘সাবধানে অনলাইনে’

বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ডিজিটাল ডাকটিকিট প্রদর্শনী করলো বাংলাদেশ

আপনার সবকিছুই জানে গুগল
প্রযুক্তি সংবাদ

আপনার সবকিছুই জানে গুগল

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

নতুন ফোল্ডেবল ও এআই গ্লাস আনছে স্যামসাং?
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে কর্মী ছাঁটাই করছে স্যামসাং, প্রভাব পড়েছে নিউ জার্সি ও টেক্সাসে

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত
প্রযুক্তি সংবাদ

জাপানে ক্রেডিট কার্ড নেটওয়ার্ক বিপর্যয়ে লেনদেন ব্যাহত

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম
প্রযুক্তি বাজার

আগামী ১২ আগস্ট উন্মোচন হচ্ছে গুগলের পিক্সেল ১১ সিরিজ, বাড়তে পারে দাম

আগামী ১২ আগস্ট নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ‘মেড বাই গুগল’...

শুধু ঢাকার জ্যামেই বছরে ১ লাখ ৯ হাজার কোটি টাকা খোয়াচ্ছে দেশ!

গ্লোবাল লিভেবিলিটি ইনডেক্স ২০২৬: সবচেয়ে বসবাসযোগ্য শহর কোপেনহেগেন, ঢাকার অবস্থান ১৭১তম

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর উৎপাদন বাড়াচ্ছে স্যামসাং

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

সবার আগে অ্যান্ড্রয়েড ১৭ স্টেবল আপডেট রোলআউট শুরু করল শাওমি

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১০ অক্টোবর ২০২৫

কম্পিউটারের ক্ষতি করে যে তিন অভ্যাস

Techzoom.TV |
TechzoomTV