Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রোবট স্টার্টআপের ‘বাবল’ তৈরি হয়েছে: মেটার প্রধান বিজ্ঞানীর সতর্কতা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 31 October 2025
রোবট স্টার্টআপের ‘বাবল’ তৈরি হয়েছে: মেটার প্রধান বিজ্ঞানীর সতর্কতা
Share on FacebookShare on Twitter

রোবোটিকস কোম্পানিগুলো কেবল হার্ডওয়্যার তৈরিতে মনোযোগ দিচ্ছে। মানবসদৃশ রোবটকে কার্যকর করার মতো প্রকৃত বুদ্ধিমত্তা উন্নয়নে কর্মীদের যথেষ্ট জ্ঞান নেই বলে মন্তব্য করেছেন মেটার প্রধান এআই বিজ্ঞানী ইয়ান লেকুন। তার মতে, হিউম্যানয়েড স্টার্টআপ কোম্পানিগুলো একটি অদৃশ্য ‘বাবল’ বা বুদ্বুদ তৈরি করছে। ফলে রোবট নিয়ে মানুষের অতিরিক্ত প্রত্যাশায় তৈরি হওয়া এ বাবল ভবিষ্যতে ভেঙে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) আয়োজিত প্রথম ‘জেনারেটিভ এআই ইমপ্যাক্ট সিম্পোজিয়াম’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে লেকুন এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘গত কয়েক বছরে অসংখ্য রোবোটিকস কোম্পানি গড়ে উঠেছে। প্রতিষ্ঠানগুলো হিউম্যানয়েড রোবট বানাচ্ছে। কিন্তু এসব কোম্পানির কেউই জানে না কীভাবে রোবটকে সত্যিকার অর্থে বুদ্ধিমান করা যায়। এসব রোবটকে প্রকৃত অর্থে কাজে লাগানো যাচ্ছে না।’

লেকুন আরো বলেন, ‘আমরা উৎপাদন শিল্পে ব্যবহারের মতো নির্দিষ্ট কিছু কাজের ক্ষেত্রে রোবটকে প্রশিক্ষণ দিতে পারি। কিন্তু ঘরে ব্যবহারের উপযোগী রোবট বানাতে গেলে এআই প্রযুক্তিতে আরো বেশকিছু বড় ধরনের অগ্রগতি প্রয়োজন।’

এদিকে কিছুদিন আগে জানা যায়, টেসলার পরবর্তী বড় প্রকল্প হিউম্যানয়েড রোবট অপটিমাস উন্মোচন করেছেন ধনকুবের ইলোন মাস্ক। টেসলার তৃতীয় প্রান্তিকের আয় প্রকাশের সময় বৃহদায়তনে ‘রোবট আর্মি’ গড়ার পরিকল্পনার কথা জানান তিনি। এ খবরের পর পরই লেকুনের মন্তব্য সামনে এল।

লেকুনের মতে, ‘ওয়ার্ল্ড মডেল’ বা পরিকল্পনাধর্মী এআই স্থাপত্যে কতটা গুরুত্বপূর্ণ অগ্রগতি আনা হবে তার ওপর এসব কোম্পানির ভবিষ্যৎ নির্ভর করছে।’

বিশ্লেষকরা বলছে, লেকুন বোঝাতে চেয়েছেন যে বর্তমানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলো এখনো মানবসদৃশ রোবট পরিচালনার মতো সক্ষম নয়। কারণ প্রযুক্তি শুধু লেখা (টেক্সট) পড়ে শেখার মাধ্যমে মানুষের মতো বুদ্ধিমান হতে পারবে না। এর জন্য দরকার ভিডিও বা বাস্তব জগতের মতো প্রাকৃতিক তথ্য থেকে শেখার ক্ষমতা।

তিনি আরো দাবি করেন, ‘একজন চার বছরের শিশু তার দৃষ্টিশক্তির মাধ্যমে যতটা তথ্য দেখে ও শেখে, আজ পর্যন্ত টেক্সটভিত্তিক ডাটা দিয়ে প্রশিক্ষিত সবচেয়ে বড় ল্যাঙ্গুয়েজ মডেলও ততটা তথ্য পায়নি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মেটা

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়
প্রযুক্তি বাজার

স্যামসাং ফোল্ডএবল স্মার্টফোন মূলধারায় আনতে চায়

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি: AI ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের নতুন সংযোজন
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এম৩৬ ৫জি: AI ফিচার ও শক্তিশালী পারফরম্যান্সের নতুন সংযোজন

বাড়তি পরিবহন ব্যয়ে অ্যামাজনের মুনাফা কমেছে ২৫%
ই-কমার্স

অ্যামাজনের জন্য আশীর্বাদ কভিড-১৯ মহামারী!

ফাস্ট চার্জিংয়ে নতুন রেকর্ডের সামনে শাওমি
নির্বাচিত

ফোনে দ্রুত চার্জ শেষ হয় কেন?

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশের জনপ্রিয় সব অ্যাপ আপলোডের সুযোগ দিচ্ছে হুয়াওয়ে

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার
প্রযুক্তি সংবাদ

ইউরোপীয়ান হার্ডওয়্যার এওয়ার্ড ২০২০ পেল কোরশেয়ার

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত
বিবিধ

টিএমজিবির নতুন সভাপতি মাসুদ রুমী, সাধারণ সম্পাদক বিশ্বজিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
নির্বাচিত

সিঙ্গাপুরের সঙ্গে প্রযুক্তি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

উন্নত মেমোরি চিপ উৎপাদনের পরিকল্পনায় টিএসএমসি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং...

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

OTP ছাড়াই ডাচ্‌-বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ৯৪ হাজার টাকা কেটে নেওয়ার অভিযোগ

অ্যান্ড্রয়েড থেকে আইফোনে এবার সরাসরি ফাইল শেয়ারের সুবিধা আনছে গুগল

সব আইফোন অ্যাপের জন্য সিরিকে উন্মুক্ত করছে অ্যাপল

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

এবার হিয়ারিং এইড হিসেবে কাজ করবে স্যামসাং গ্যালাক্সি বাডস

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 October 2025

রোবট স্টার্টআপের ‘বাবল’ তৈরি হয়েছে: মেটার প্রধান বিজ্ঞানীর সতর্কতা

Techzoom.TV |
TechzoomTV