Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 12 November 2025
নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ
Share on FacebookShare on Twitter

জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড অপো আনতে যাচ্ছে তাদের নতুন রেনো ১৫ সিরিজ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী ১৭ নভেম্বর চীনে এই সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনটি মডেল নিয়ে আসছে অপো— রেনো ১৫, রেনো ১৫ প্রো এবং নতুন সংযোজন রেনো ১৫ মিনি।

এই সিরিজের বড় আকর্ষণ হবে ২০০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ, এবং নতুন কালার অপশন।

অপোর অফিসিয়াল ঘোষণা অনুযায়ী, রেনো ১৫ সিরিজ উন্মোচন হবে চীনের স্থানীয় সময় সন্ধ্যা ৭টা (বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে)। এই লঞ্চের সময়টিও বিশেষ; চীনের জনপ্রিয় অনলাইন কেনাকাটা উৎসব ‘ডাবল ইলেভেন (১১.১১)’ উপলক্ষে আয়োজনটি হবে আরও জমকালো।

রং ও মেমোরি ভ্যারিয়েন্ট
রেনো ১৫ আসছে তিনটি রঙে— স্টারলাইট বো, অরোরা ব্লু ও কানেলে ব্রাউন।
এর মেমোরি ও স্টোরেজ অপশনগুলো হলো – ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ২৫৬ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি ও ১৬ জিবি + ১ টেরাবাইট।

অন্যদিকে, রেনো ১৫ প্রো আসবে স্টারলাইট বো, কানেলে ব্রাউন ও নতুন হানি গোল্ড রঙে। এতে থাকছে — ১২ জিবি + ২৫৬ জিবি, ১২ জিবি + ৫১২ জিবি, ১৬ জিবি + ৫১২ জিবি ও ১৬ জিবি + ১ টেরাবাইট।

সম্ভাব্য স্পেসিফিকেশন ও ক্যামেরা ফিচার
অপ্পো এখনো পুরো স্পেসিফিকেশন প্রকাশ করেনি। তবে প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রেনো ১৫ প্রো ও রেনো ১৫ মিনি তে থাকবে ১.৫কে ফ্ল্যাট ডিসপ্লে, যথাক্রমে ৬.৭৮ ইঞ্চি ও ৬.৩২ ইঞ্চি স্ক্রিন।

স্ট্যান্ডার্ড রেনো ১৫ থাকবে মাঝামাঝি আকারে, প্রায় ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে।

তবে এই সিরিজের মূল আকর্ষণ হতে যাচ্ছে ক্যামেরা। প্রো ও মিনি—উভয় মডেলেই থাকতে পারে ২০০ মেগাপিক্সেল স্যামসাং আইএসওসেল এইচপি৫ সেন্সর, সঙ্গে ৫০ মেগাপিক্সেল আলট্রাওয়াইড ও ৫০ মেগাপিক্সেল পেরিস্কোপ লেন্স। আর সেলফির জন্য থাকবে ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

কেন আগ্রহ বাড়ছে রেনো ১৫ সিরিজে
অপোর রেনো সিরিজ বরাবরই পরিচিত এর আকর্ষণীয় ডিজাইন ও উন্নত ক্যামেরা পারফরম্যান্সের জন্য। রেনো ১৫ সিরিজেও কোম্পানি সেই ধারা বজায় রাখছে—আরও শক্তিশালী ক্যামেরা, বহুমাত্রিক স্টোরেজ অপশন এবং নতুন রঙের সংযোজনের মাধ্যমে।

অপো এখনও দাম ঘোষণা করেনি, তবে আশা করা হচ্ছে মধ্য–উচ্চমানের বাজারেই এই সিরিজের ফোনগুলো আসবে। সম্পূর্ণ স্পেসিফিকেশন ও দাম জানানো হবে ১৭ নভেম্বরের উদ্বোধনী অনুষ্ঠানে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপোরেনো ১৫রেনো ১৫ প্রোরেনো ১৫ সিরিজে

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালের সেরা ৬ স্মার্টফোন
নির্বাচিত

চীনের স্মার্টফোন বিক্রি কমেছে ১৮.২%

যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন
কিভাবে করবেন

যেভাবে স্ক্রিন অফ রেখেই ইউটিউবে গান শুনবেন

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!
প্রযুক্তি সংবাদ

বুড়ো হতে গিয়ে ধরা খেলেন!

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ
নির্বাচিত

ওয়ারেন্টি থাকলেও দিতে হয় টাকা: রায়ান্সের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়সম অভিযোগ

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে
প্রযুক্তি সংবাদ

৪র্থ শিল্প বিপ্লবের জন্য ডিজিটাল সংযুক্তির প্রস্তুতি বাংলাদেশ সম্পন্ন করেছে

জেডটিই নুবিয়া ভি৭০
প্রযুক্তি সংবাদ

জেডটিই নুবিয়া ভি৭০: এই পাঁচ কারণে ফোনটি না কেনাই ভালো সিদ্ধান্ত হতে পারে

Load More

ট্রেন্ডিং টপিক

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

স্ক্রিনে ত্রুটি থাকায় আইফোন ডুয়ো বদলে দেবে অ্যাপল

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট
নির্বাচিত

সাইবার হামলার ঝুঁকিতে বুয়েট, ঢাবিসহ শীর্ষ ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইট

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার
নির্বাচিত

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

সপ্তাহের সবচেয়ে পঠিত

Honor X8e 4G স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফিচার

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ৭,৭০০mAh ব্যাটারি নিয়ে অনার এক্স৮ই ৪জি

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

মালিকানা দেখালে ১১৭ মোবাইল ফোন ফেরত দেবে পুলিশ

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

Motorola Edge 70 Neo স্মার্টফোনের সম্ভাব্য ডিজাইন ও ফাঁস হওয়া স্পেসিফিকেশন

৭,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে মোটোরোলা এজ ৭০ নিও, ফাঁস স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘লাগেজ পার্টি’র আড়ালে ‘ড্যাজল’
প্রযুক্তি সংবাদ

ফোন কেনার সময় না জানিয়ে ‘Dazzle Care’ যুক্ত করার অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

স্মার্টফোন কেনার সময় ক্রেতাকে না জানিয়ে বিলের সঙ্গে...

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

বাংলা কিউআর স্ক্যান করে পিটুপি টাকা পাঠানোর সুবিধা চালু

চীনের ZKTeco Global Conference-এ Premier Rebate Achiever Award গ্রহণ করছেন স্মার্ট টেকনোলজিসের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এস এম মহিবুল হাসান

জেডকেটেকোর ‘প্রিমিয়ার রিবেট এচিভার অ্যাওয়ার্ড’ পেল স্মার্ট টেকনোলজিস

গাজীপুরের কালিয়াকৈরে স্মার্ট হাইটেকের কারখানায় নতুন এসএমটি লাইনে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন কার্যক্রম

স্থানীয়ভাবে স্মার্টফোনের মাদারবোর্ড উৎপাদন শুরু স্মার্ট হাইটেকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2025

নতুন রং ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে আসছে অপো রেনো ১৫ সিরিজ

Techzoom.TV |
TechzoomTV