Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আইপ্যাডে কাজ সহজ করবে ৪ ‘লুকানো’ ফিচার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 14 November 2025
আইপ্যাডে কাজ সহজ করবে ৪ ‘লুকানো’ ফিচার
Share on FacebookShare on Twitter

অ্যাপল আইপ্যাড মূলত দারুণ ডিজাইন এবং শক্তিশালী কার্যক্ষমতার জন্য পরিচিত। তবে অনেক ব্যবহারকারী হয়তো এখনো কিছু ছোট, কিন্তু দরকারি ফিচার সম্পর্কে জানেন না। এসব ‘লুকিয়ে থাকা’ ফিচার ডিভাইসের ব্যবহার আরো সহজ ও সুবিধাজনক করে তোলে।

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট স্ল্যাশগিয়ারের মতে, এসব ফিচার ব্যবহার করা সহজ এবং কাজ ও বিনোদন দুই ক্ষেত্রেই আইপ্যাডকে আরো কার্যকর করে তোলে। এখানে এমন চারটি ফিচারের কার্যকারিতা তুলে ধরা হলো—

স্ত্রিন রেকর্ডিং
আইপ্যাডের একটি খুবই দরকারি ফিচার হলো স্ত্রিন রেকর্ডিং। এটি ডিভাইসে আগে থেকে বিল্টইন অবস্থায় থাকে। আইপ্যাড ব্যবহারকারীরা স্ত্রিনের সব কাজ যেমন ট্যাপ, সোয়াইপ এবং অ্যাপের মধ্যে যা করছেন সবই ভিডিও হিসেবে রেকর্ড করতে পারেন। চাইলে কণ্ঠও রেকর্ড করা যায়। বিশেষজ্ঞরা বলছেন, এটি ইউটিউবের ভিডিও, টিউটোরিয়াল তৈরি করা বা গেমপ্লে রেকর্ডের ক্ষেত্রে খুবই কাজে লাগে। সুবিধাটি নিতে, প্রথমে স্ক্রিন রেকর্ড ফিচারকে কন্ট্রোল সেন্টারে যোগ করতে হবে। তারপর স্ক্রিনে সোয়াইপ-ডাউন করে রেকর্ড বোতামে ট্যাপ করতে হবে। কণ্ঠ রেকর্ড করতে হলে মাইক্রোফোন অপশনটি চালু করতে হবে।

টেক্সট রিপ্লেসমেন্ট
আইপ্যাডের আরেকটি সুবিধা হলো টেক্সট রিপ্লেসমেন্ট। এটি টাইপিং আরো দ্রুত করতে সাহায্য করে। ব্যবহারকারীরা ছোট শর্টকাট বানিয়ে সেটি দীর্ঘ শব্দ বা বাক্যে রূপান্তর করতে পারেন। এক্ষেত্রে সেটিংসে গিয়ে General > Keyboard > Text Replacement-এ এটি চালু করা যায়। যারা নিয়মিত ই-মেইল বা মেসেজ লেখেন, তাদের জন্য এটি খুবই সুবিধাজনক।

কি ফ্লিকস
তৃতীয় ফিচারটি হলো কি ফ্লিকস। এটি ব্যবহার করে কিবোর্ড পরিবর্তন না করেই সংখ্যা ও চিহ্ন দ্রুত টাইপ করা যায়। প্রতিটি বাটনে হালকা ধূসর রঙে একটি করে বিকল্প চিহ্ন দেখা যায়। কোনো কি চাপা অবস্থায় নিচের দিকে আঙুল টেনে (ফ্লিক করে) দিলে সে বিকল্প চিহ্ন টাইপ হয়। এটি সাধারণ কিবোর্ডের সব বাটনে কাজ করে। তবে আরো চিহ্ন ব্যবহার করতে চাইলে আলাদা বিশেষ ক্যারেক্টার কিবোর্ড খুলতে হবে। আর যদি কেউ ফিচারটি না চান, তবে কিবোর্ড সেটিংস থেকে এটি বন্ধও করা যাবে।

দ্য থ্রি ফিঙ্গার কপি/পেস্ট জেসচার
সর্বশেষ টেক্সট এডিটিং সহজ করতে দ্য থ্রি ফিঙ্গার কপি/পেস্ট বা তিন-আঙুল কপি-পেস্ট জেসচার। আইপ্যাডে তিন আঙুল দিয়ে বিশেষ কিছু জেসচার ব্যবহার করে সহজেই কপি, কাট, পেস্ট, আনডু ও রিডু করা যায়। আঙুল দিয়ে স্ক্রিনে ভেতরের দিকে চিমটি বা পিঞ্চ করলে কপি হয়, দুবার দ্রুত পিঞ্চ করলে কাট হয়, আর বাইরের দিকে পিঞ্চ করলে পেস্ট হয়। পাশপাশি বাম দিকে সোয়াইপ করলে আনডু এবং ডান দিকে সোয়াইপ করে রিডু করা যায়।

এছাড়া আইপ্যাড ও অ্যাপল পেনসিল ব্যবহারকারীদের জন্য দারুণ এক সুবিধা হলো লক স্ক্রিন থেকেই দ্রুত নতুন নোট খুলে লেখা। এজন্য আলাদা করে নোটস অ্যাপ খোলার দরকার হয় না। শুধু পেনসিল দিয়ে স্ক্রিনে আলতোভাবে ট্যাপ করলেই হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অ্যাপলআইপ্যাডস্ত্রিন রেকর্ডিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপে চ্যানেল খুলবেন যেভাবে

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো লাইকি’তে শপিং কার্ট ক্যাম্পেইন নিয়ে এল টেকনো মোবাইল

ডিজিটাল আয়োজনে আসছে এলজি’র নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল আয়োজনে আসছে এলজি’র নতুন ফোন

আইফোনের জন্য নতুন ফিচার ট্রুকলারের
প্রযুক্তি সংবাদ

আইফোনের জন্য নতুন ফিচার ট্রুকলারের

অপোর ফটো ক্যাম্পেইনে অংশ নিয়ে স্মার্টফোন জেতার সুযোগ
প্রযুক্তি সংবাদ

অপোর ফটো ক্যাম্পেইনে অংশ নিয়ে স্মার্টফোন জেতার সুযোগ

‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে আকাশ ডিটিএইচের বিল পরিশোধ ও ক্যাশব্যাকের সুযোগ
প্রযুক্তি সংবাদ

‘ওকে ওয়ালেট’-এর মাধ্যমে আকাশ ডিটিএইচের বিল পরিশোধ ও ক্যাশব্যাকের সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

শীঘ্রই ডট বিডি ডোমেইন চালুর ব্যবস্থা নেয়া হচ্ছে: বিটিসিএল
প্রযুক্তি সংবাদ

বিটিসিএল সার্ভারে ত্রুটি, সরকারি-বেসরকারি বহু সাইট খুলছে না

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 November 2025

আইপ্যাডে কাজ সহজ করবে ৪ ‘লুকানো’ ফিচার

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix