Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশের প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
দেশের প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত
Share on FacebookShare on Twitter

নৈতিক, অন্তর্ভুক্তিমূলক ও মানবকেন্দ্রিক কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে দেশের প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রস্তুতি মূল্যায়ন প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এটুআই, ইউনেস্কো ও ইউএনডিপির যৌথ আয়োজনে প্রতিবেদনটির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা–নির্ভর যুগের চ্যালেঞ্জ ও সম্ভাবনার প্রেক্ষাপটে এই মূল্যায়নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে প্রকাশিত হয়েছে। এখন নেওয়া নীতি ও সিদ্ধান্ত আগামী কয়েক দশক বাংলাদেশের সমাজ ও প্রশাসনকে প্রভাবিত করবে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, প্রতিবেদনে স্পষ্টভাবে উঠে এসেছে দেশের বর্তমান অবস্থান ও অগ্রাধিকারযোগ্য ক্ষেত্রগুলো। কৃত্রিম বুদ্ধিমত্তা যেন মানুষের বিচারবোধের বিকল্প না হয়ে সরকারি প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করে এবং নাগরিকদের অধিকার সুরক্ষা নিশ্চিত করে—এ বিষয়টিই মূল প্রতিপাদ্য হওয়া উচিত।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, চলমান নীতিনির্ধারণ বিশেষ করে জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতি চূড়ান্ত করার ক্ষেত্রে এই প্রতিবেদন গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। তিনি বলেন, পরবর্তী নীতি প্রণয়ন অবশ্যই প্রমাণভিত্তিক হওয়া জরুরি।

বাংলাদেশে ইউনেস্কোর প্রধান প্রতিনিধি ড. সুসান ভাইজ বলেন, এ প্রতিবেদন একদিকে দেশের অগ্রগতি ও চ্যালেঞ্জের একটি দর্পণ, অন্যদিকে ভবিষ্যৎ পদক্ষেপের স্পষ্ট রূপরেখা। তিনি তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তা জোরদার করা, বাংলা ও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষায় উচ্চমানের তথ্যভান্ডার তৈরি এবং কন্যাশিশু ও নারীদের কৃত্রিম বুদ্ধিমত্তা–সংক্রান্ত শিক্ষা ও কর্মক্ষেত্রে পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিবেদনটিতে দেশের প্রাতিষ্ঠানিক, আইনগত, সামাজিক ও কারিগরি প্রস্তুতির সমন্বিত চিত্র তুলে ধরা হয়েছে। উল্লেখ করা হয়েছে, ডিজিটাল সরকার ব্যবস্থায় বাংলাদেশের শক্তিশালী ভিত্তি এবং নাগরিকদের উচ্চ আস্থা ইতিবাচক দিক হলেও রাজধানীর বাইরে অনিয়মিত ইন্টারনেট সংযোগ ও বিদ্যুৎ সরবরাহ, শহর–গ্রামের বৈষম্য, নারীদের ডিজিটাল সুবিধায় পিছিয়ে থাকা, উচ্চক্ষমতার কম্পিউটার অবকাঠামোর ঘাটতি, তথ্য সুরক্ষা ও সাইবার নিরাপত্তাজনিত সীমাবদ্ধতার প্রতি নজর দিতে হবে।

জাতীয় পর্যায়ে তথ্য বিশ্লেষণের পাশাপাশি সরকারি–বেসরকারি বিভিন্ন অংশীজনের মতামত নিয়ে প্রস্তুত প্রতিবেদনে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার নাগরিক অধিকারের সুরক্ষা, অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং সরকারি প্রতিষ্ঠানকে আরও কার্যকর করার নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলা, এটুআই কর্মসূচির প্রকল্প পরিচালক মোহাম্মদ আবদুর রফিক, ইউরোপীয় ইউনিয়নের উন্নয়ন সহযোগিতা বিভাগের প্রধান মিখাল ক্রেজা এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কৃত্রিম বুদ্ধিমত্তা

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালে ঝড় তুলবে যে ফোন
নির্বাচিত

২০২১ সালে ঝড় তুলবে যে ফোন

৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস
নির্বাচিত

৫ কোটি বাংলাদেশি নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস

যে প্রযুক্তিতে মনিটর ছাড়াই পাওয়া যাবে ১০০ ইঞ্চির ভার্চুয়াল ডিসপ্লে
প্রযুক্তি সংবাদ

যে প্রযুক্তিতে মনিটর ছাড়াই পাওয়া যাবে ১০০ ইঞ্চির ভার্চুয়াল ডিসপ্লে

ট্রুকলার থেকে নিজের নাম মুছে ফেলার ‍উপায়
নির্বাচিত

ট্রুকলার থেকে নিজের নাম মুছে ফেলার ‍উপায়

২০২০ : টিকে থাকাই অগ্রাধিকার পাবে : হুয়াওয়ে
নির্বাচিত

ট্রাম্প প্রশাসন থেকে হুয়াওয়েকে বাঁচাতে সব পদক্ষেপ নেবে চীন

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন
টেলিকম

ফোনে ইন্টারনেটের গতি বাড়াতে যা করবেন

Load More

ট্রেন্ডিং টপিক

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা
প্রযুক্তি সংবাদ

পিক্সেল ফোনে অবশেষে আসছে নেটিভ ‘অ্যাপ লক’, থাকছে নতুন প্রাইভেসি সুবিধা

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি
প্রযুক্তি সংবাদ

ইমেজ সেন্সর তৈরিতে একজোট সনি ও টিএসএমসি

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স
ই-কমার্স

মাদক ব্যবসার অভিযোগে দারাজের বিরুদ্ধে মামলা করল নারকোটিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি
প্রযুক্তি সংবাদ

চিকিৎসকদের ফাঁকি বন্ধে ডিজিটাল নজরদারি

সরকারি হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত...

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

পিক্সেলের পথে হাঁটছে স্যামসাং, বদলাতে পারে গ্যালাক্সির ক্যামেরা ডিজাইন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মিড-রেঞ্জে ফ্ল্যাগশিপ ফিচারের দাপট

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ নভেম্বর ২০২৫

দেশের প্রথম জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা মূল্যায়ন প্রতিবেদন প্রকাশিত

Techzoom.TV |
TechzoomTV