Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

আপনার সবকিছুই জানে গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 23 June 2019
আপনার সবকিছুই জানে গুগল
Share on FacebookShare on Twitter

বিশ্বব্যাপী মানুষের জীবনের সর্বত্র গুগলের বিচরণ। শুধু অনলাইনে ভিডিও দেখা কিংবা সেবা ব্যবহার করে যোগাযোগের জন্যই নয়। এর বাইরেও অনেক কিছুর জন্য মানুষ অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর চেয়ে গুগলের ওপর বেশি নির্ভরশীল। বাস্তব জীবনের কার্যক্রমের পাশাপাশি ভার্চুয়ালে কী অনুসন্ধান করেন, আপনার কোন জিনিসগুলো পছন্দ আর কোনগুলো নয়, কিংবা আপনি কোন ওয়েবসাইটে যান, তার সবকিছু জানে গুগল।

গুগল সার্চ
ইন্টারনেটের এ যুগে বিভিন্ন বিষয়ে জানতে গুগলে অনুসন্ধান করেনি, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। একজন গ্রাহক সম্পর্কে জানার অন্যতম হাতিয়ার গুগল সার্চ বা অনুসন্ধান ফিচার। কখন এবং কোথায় কোন বিষয়ে অনুসন্ধান করেছেন, তার সব তথ্যই রয়েছে গুগল সার্চ ইঞ্জিনে। অর্থাৎ একজন গ্রাহকের অনুসন্ধান-সংশ্লিষ্ট সব তথ্য গুগলের হাতে রয়েছে। কেউ চাইলে গুগলের ‘মাই অ্যাক্টিভিটি’ পেজে গিয়ে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ট্যাবে ক্লিক করে অনুসন্ধান-সংশ্লিষ্ট তথ্য সংরক্ষণের কার্যক্রম বন্ধ করতে পারবেন।

ম্যাপ লোকেশন ফিচার
গুগল ম্যাপে একটি টাইমলাইন ফিচার আছে। এখানে একজন ব্যবহারকারী কোথায় কোন স্থান খুঁজে পেতে গুগল ম্যাপ ব্যবহার করেছেন, তার সব তথ্য সংরক্ষিত থাকে। তবে ডিভাইসের লোকেশন হিস্ট্রি ফিচার চালু থাকলেই কেবল ব্যবহারকারীর ভ্রমণ কিংবা কোনো স্থানে যাওয়ার তথ্য সংগ্রহ করতে পারে গুগল। অর্থাৎ গুগলের অ্যান্ড্রয়েড কিংবা অন্য অপারেটিং সিস্টেমচালিত ডিভাইস ব্যবহারকারী শুরু থেকে এ পর্যন্ত কখন কোন স্থানে গেছেন, তার সব তথ্য গুগলে মিলবে। কেউ চাইলে লোকেশন হিস্ট্রি ফিচার অফ রেখে এ কার্যক্রম বন্ধ রাখতে পারবেন।

প্লে স্টোর
বিশ্বব্যাপী ব্যবহূত স্মার্টফোনের ৯০ শতাংশের বেশি অ্যান্ড্রয়ের অপারেটিং সিস্টেমে চলছে। কাজেই প্রয়োজনীয় নানা অ্যাপের জন্য গুগল প্লে স্টোর ব্যবহার করেনি, এমন অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী খুব কমই আছে। অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারের শুরু থেকে শেষ পর্যন্ত কে কতবার প্লে স্টোরে প্রবেশ করেছেন, কত অ্যাপ ডাউনলোড করেছেন, তার সব হিস্ট্রি গুগলের কাছে রয়েছে। গ্রাহক সম্পর্কে জানার এ ফিচার বন্ধের কোনো উপায় নেই। কারণ অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করলে প্লে স্টোরে যেতেই হবে।

গুগল ফটোস
আপনি যদি অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহারকারী হয়ে থাকেন এবং গুগল ফটোস ব্যবহারকারী হন, তাহলে গুগল জানে এ পর্যন্ত আপনি কত ছবি ধারণ করেছেন। এখন ছবি সংরক্ষণের জন্য ডিভাইস কিংবা এক্সটার্নাল স্টোরেজ খুব কম মানুষই ব্যবহার করে। বিভিন্ন কোম্পানি নির্দিষ্ট গিগাবাইট পর্যন্ত স্টোরেজ সুবিধা বিনা মূল্যে দিচ্ছে। অর্থাৎ না চাইলেও গুগল ড্রাইভ বা গুগল ফটোসের মতো স্টোরেজ সেবাগুলোর ব্যবহারকারী বাড়ছে।

ক্রোম ব্রাউজার
বিশ্বব্যাপী জনপ্রিয় ক্রোম ব্রাউজারের মাধ্যমে একজন গ্রাহক কোন কোন ওয়েবসাইট ভিজিট করছেন, তার তথ্য সংগ্রহ করে গুগল। অর্থাৎ যেকোনো ডিভাইস থেকে ক্রোম ব্রাউজারে সাইন ইন করা অবস্থায় একজন গ্রাহক কখন কোন ওয়েবসাইটে প্রবেশ করেছেন, তার সব তথ্য গুগলের হাতে রয়েছে। ক্রোম ব্রাউজারে ওয়েবসাইট হিস্ট্রি-বিষয়ক তথ্য সংরক্ষণের কার্যক্রম বন্ধের কোনো উপায় নেই।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের
নির্বাচিত

ওয়ানপ্লাস ৮ প্রো ফোন ফিরিয়ে নেওয়ার দাবি ব্যবহারকারীদের

ফোনকলে জালিয়াতি এড়াতে ট্রু-কলার আনল নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

ট্রু-কলারে আসছে নতুন ৩ ফিচার

১২ জিবি র‍্যামের ফোনে ৯০০০ এমএএইচ ব্যাটারি
প্রযুক্তি সংবাদ

১২ জিবি র‍্যামের ফোনে ৯০০০ এমএএইচ ব্যাটারি

বিটিসিএলে ১৫০ টাকায় সারা মাস
নির্বাচিত

ছুটিতে টেলিযোগাযোগ নেটওয়ার্ক সচল রাখার বিশেষ নির্দেশনা

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন
নির্বাচিত

ফ্রিল্যান্সিংয়ে ত্রিমাত্রিক অ্যানিমেশন

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন
ছাড় ও অফার

অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতুন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!
টেলিকম

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে এক্স সিরিজের নতুন দুটি স্মার্টফোন এনেছে...

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ব্যবহারে নতুন অভিজ্ঞতা নিয়ে টেকনোর ‘এলা ক্ল’

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

স্মার্টফোন ছেড়ে এক মাস, জীবনে যে ৫ পরিবর্তন আসতে পারে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 June 2019

আপনার সবকিছুই জানে গুগল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix