Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 December 2025
স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন
Share on FacebookShare on Twitter

স্যামসাং ইলেকট্রনিকসের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ স্মার্টফোন উন্মোচন করা হয়েছে। হুয়াওয়ের পর বিশ্বের দ্বিতীয় ট্রাই-ফোল্ড বা তিন স্ক্রিনের ফোন আনল দক্ষিণ কোরিয়ার এ টেক জায়ান্ট। প্রযুক্তি মহলে বেশ কয়েক মাস ধরেই স্যামসাংয়ের ট্রাই-ফোল্ড বাজারে আনা নিয়ে গুঞ্জন চলছিল। আজ দেশটির রাজধানী সিউলে স্যামসাংয়ের ইভেন্টে গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের ঝলক দেখানো হয়।

গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড উন্মোচনকে ফোল্ডেবল ফোন বাজারে নিজেদের অবস্থান ফিরে পাবার প্রচেষ্টা হিসেবে দেখছে স্যামসাং। কারণ বাজারটিতে এরইমধ্যে চীনা প্রতিদ্বন্দ্বীরা দ্রুত এগিয়ে যাচ্ছে।

তবে বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল ফোনের দাম আকাশচুম্বী এবং এগুলো তৈরি করাও জটিল। তাই এখনই এসব ফোন সাধারণ মানুষের ব্যবহারযোগ্য মূলধারার পণ্য হয়ে উঠবে না; বরং সীমিতসংখ্যক ব্যবহারকারীই ট্রাই-ফোল্ড কিনবে ও ব্যবহার করবে।

স্যামসাংয়ের তথ্যানুযায়ী, গ্যালাক্সি জেড ট্রাইফোল্ডের দাম প্রায় ৩ দশমিক ৫৯ মিলিয়ন ওন (প্রায় ২ হাজার ৪৪০ ডলার)। বাংলাদেশী মুদ্রায় এর দাম দাঁড়ায় প্রায় তিন লাখ টাকা। তিনটি আলাদা প্যানেল ব্যবহার করে খুললে ১০ ইঞ্চি মতো বড় স্ক্রিনে পরিণত হয় অত্যাধুনিক প্রযুক্তির এ ডিভাইস। স্যামসাংয়ের সাম্প্রতিক গ্যালাক্সি জেড ফোল্ড ৭–এর তুলনায় এর স্ক্রিন প্রায় ২৫ শতাংশ বড়।

স্যামসাং ইলেকট্রনিকসের নির্বাহী সহসভাপতি ও কোরিয়া সেলস অ্যান্ড মার্কেটিং অফিসের প্রধান অ্যালেক্স লিম বলেন, ‘ফোল্ডেবল বাজারের প্রবৃদ্ধি অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। আর এ ক্ষেত্রে জোরালো ভূমিকা রাখবে ট্রাই-ফোল্ড ফোন।’

উল্লেখ্য, গত বছর মেট এক্সটি নামে বিশ্বের প্রথম ট্রাই-ফোল্ড ফোন বাজারে আনে চীনের হুয়াওয়ে। ফোনটি বাংলাদেশে প্রায় ৫ লাখ টাকায় বিক্রি হচ্ছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফোন উন্মোচনমেট এক্সটিস্যামসাং

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে
নির্বাচিত

ফেসবুকে চেহারা শনাক্ত করা বন্ধ করবেন যেভাবে

শাওমির সেরা ৫ স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

শাওমির সেরা ৫ স্মার্টফোন

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহের শত শত ভাতাভোগীর টাকা ‘নগদ’ থেকে উধাও

লেনোভো নতুন তিন ট্যাবলেট
নির্বাচিত

লেনোভো নতুন তিন ট্যাবলেট

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

সিরি এআই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ: ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপ
নির্বাচিত

সিরি এআই প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ: ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বিপুল ব্যবহারকারীর কারণে ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিটকয়েনে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্রীয় ব্যাংক
অর্থ ও বাণিজ্য

আট মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় বিটকয়েনের দাম

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার
প্রযুক্তি সংবাদ

ফোনে অনুবাদ করা আরও সহজ হলো, গুগল আনল ‘সার্কেল টু সার্চ’ ফিচার

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

২৩ সেপ্টেম্বর উন্মোচন হচ্ছে শাওমি ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ
প্রযুক্তি সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ কোটি টাকার অবৈধ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার কামালমোড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে...

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

গীকবেঞ্চে অপো ফাইন্ড এক্স১০-এর গ্লোবাল ভার্সন, থাকছে ডাইমেনসিটি ৯৬০০এম চিপ

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

১ অক্টোবর বৈশ্বিক বাজারে আসছে ‘ভিভো এক্স ফোল্ড ৬’, থাকছে ৭,০০০ এমএএইচ ব্যাটারি

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

বাংলা কিউআর লেনদেনে প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 December 2025

স্যামসাংয়ের প্রথম ‘মাল্টি-ফোল্ডিং’ ফোন উন্মোচন

Techzoom.TV |
TechzoomTV