Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত
Share on FacebookShare on Twitter

দুর্নীতি, অসদাচরণ এবং অসাধু সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ প্রমাণ হওয়ায় স্থায়ীভাবে বরখাস্ত হয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ-পরিচালক মো. আমজাদ হোসেন (নিপু)। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে এ গুরুদণ্ড দেওয়া হয়েছে।

গত ১১ নভেম্বর বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. এমদাদ উল বারী এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানান। তাকে চাকরিচ্যুতির বিষয়টি সম্প্রতি জানাজানি হয়। ওই আদেশে বলা হয়েছে, জনস্বার্থে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

আমজাদ হোসেন বিটিআরসির প্রশাসন বিভাগের উপ-পরিচালক ছিলেন। একই সঙ্গে তিনি সাবেক চেয়ারম্যানের একান্ত সচিব (অতিরিক্ত দায়িত্ব) ছিলেন। দায়িত্বে থাকাকালে তিনি দুর্নীতিতে জড়িয়ে পড়েন। বিটিআরসিতে অসাধু সিন্ডিকেট তৈরিতে তার জড়িত থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিপীড়ন এবং চাকরিতে বৈষম্য তৈরির অভিযোগও ছিল তার বিরুদ্ধে।

এসব অভিযোগের পর গত বছরের ১১ আগস্ট তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে বিভাগীয় মামলা ও কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযোগ যাচাইয়ে তিন সদস্যের তদন্ত বোর্ড গঠন করে কমিশন।

তদন্তে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এবং বিটিআরসি চাকরি প্রবিধানমালা-২০২২ অনুযায়ী অসদাচরণ ও দুর্নীতির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হয়। কমিটির সুপারিশ ও বিধিমালার আলোকে তাকে চাকরি থেকে বরখাস্তের গুরুদণ্ড দেওয়া হয়।

তদন্তে আমজাদের বিপুল অবৈধ সম্পদের তথ্য উঠে এসেছে। তার নামে-বেনামে বিভিন্ন ব্যাংকে শতকোটি টাকার এফডিআর রয়েছে। তার স্ত্রী আফসানা আহমেদ এবং আত্মীয়স্বজনদের নামে ঢাকা শহরে ১০টি ফ্ল্যাট ও ৫০ শতাংশ জমি রয়েছে।

এছাড়া ১১ লাখ ৭৯ হাজার ৭১৮ টাকা বিল-ভাউচার না দিয়ে আত্মসাৎ, বন্ধ করপোরেট সিম সচলের আশ্বাস দিয়ে ৫ লাখ টাকা ঘুষ নেওয়া এবং নিবন্ধনহীন বিদেশি মালিকানাধীন একটি প্রতিষ্ঠানকে ভ্যালু অ্যাডেড সার্ভিস (ভিএএস) সেবার অনুমোদন দিয়ে সরকারের রাজস্ব ক্ষতির অভিযোগও প্রমাণ হয়েছে। সামাজিক দায়বদ্ধতা তহবিলের সভার নামে আপ্যায়ন খাতে ভাউচার ছাড়া ৫৩ লাখ টাকা তছরুপ এবং পরে সেই নথি গায়েব করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রভাব খাটিয়ে বিটিআরসিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন আমজাদ হোসেন। সাবেক চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের সময় নিয়ম বহির্ভূতভাবে তাকে একান্ত সচিব (পিএস) করা হয়। এ পদের অপব্যবহার করে তিনি টেন্ডার নিয়ন্ত্রণ, নিয়োগ বাণিজ্য এবং লাইসেন্স প্রদানে জালিয়াতি করতেন। রেডিয়েশন পরিমাপক সংক্রান্ত ১৫ কোটি টাকার দরপত্র নিয়ন্ত্রণে বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্তে উঠে এসেছে।

২০২৪ সালের জুলাই আন্দোলন দমাতেও আমজাদ হোসেনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, তিনি দলীয় বিবেচনায় প্রায় পাঁচ শতাধিক আইএসপি লাইসেন্স প্রদান করেছিলেন। আন্দোলনের সময় লাইসেন্স বাতিলের ভয় দেখিয়ে এসব প্রতিষ্ঠানের প্রায় ১০ হাজার কর্মচারীকে তিনি ছাত্রদের বিরুদ্ধে মাঠে নামতে বাধ্য করেন।

রাজনৈতিক পটপরিবর্তনের পর আমজাদ হোসেন ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। শেষ পর্যন্ত দীর্ঘ তদন্ত ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বরখাস্ত করা হলো।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: “কনভেনশনাল থেকে স্মার্ট”
প্রযুক্তি সংবাদ

আকিজ রিসোর্স ডিজিটাল রূপান্তরের নেতৃত্বে: “কনভেনশনাল থেকে স্মার্ট”

করোনাভাইরাস সম্পর্কিত ওয়েবসাইট তৈরির কথা স্বীকার গুগলের
নির্বাচিত

করোনাভাইরাস সম্পর্কিত ওয়েবসাইট তৈরির কথা স্বীকার গুগলের

স্বল্পমূল্যের নকিয়ার দুই ফিচার ফোন উন্মোচন
প্রযুক্তি সংবাদ

আবারও পুনরুজ্জীবিত হচ্ছে বাটন ফোন

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার
নির্বাচিত

আইফোনের ক্যামেরার ৭ বিকল্প ব্যবহার

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

দেশে প্রথমবারের মতো প্রিমিয়াম ল্যাপটপ আনল হুয়াওয়ে

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে জনপ্রিয় গেমিং ব্র্যান্ড কুগার এখন গ্লোবাল ব্র্যান্ড পিএলসি তে 

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

স্টার টেকের বিরুদ্ধে গ্রাহক হয়রানির পাহাড়: রিফান্ড জালিয়াতি ও ব্যবহৃত পণ্য বিক্রির অভিযোগ
নির্বাচিত

নতুন পিসি কিনেই ভোগান্তি, স্টার টেকের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার
প্রযুক্তি সংবাদ

ভূমিকম্পে পরিচিতি বাড়ল জাপানি ড্রোন নির্মাতার

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও
নির্বাচিত

অনলাইন জুয়া ঠেকাতে শুধু অ্যাপ নয়, নজরদারিতে আসুক ডিভাইসও

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

স্ন্যাপড্রাগন প্রসেসর গাইড ২০২৬: বাজেট অনুযায়ী কোন চিপসেট বেছে নেবেন

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অ্যাপল ছাড়ছেন টিম কুক, কী বলছেন প্রযুক্তি প্রধানরা?
প্রযুক্তি সংবাদ

টিম কুকের বিদায়, অ্যাপলের নতুন সিইও জন টার্নাস

দীর্ঘ ১৫ বছর অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) হিসেবে...

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

ফুডপান্ডার অর্ডারে নতুন ২৫ টাকা প্ল্যাটফর্ম ফি, ক্ষুব্ধ গ্রাহকরা

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সেপ্টেম্বরে বাজারে আসছে যেসব বহুল প্রতীক্ষিত স্মার্টফোন

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ ডিসেম্বর ২০২৫

দুর্নীতির দায়ে বিটিআরসির উপ-পরিচালক আমজাদ চাকরিচ্যুত

Techzoom.TV |
TechzoomTV