Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসিতে ৯ হাজার কোটি টাকার ক্ষতি, তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
বিটিআরসিতে ৯ হাজার কোটি টাকার ক্ষতি, তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিল
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার সরকারের অনুমোদন ছাড়াই বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের প্রায় ৯ হাজার ১০ কোটি টাকার ক্ষতি করার অভিযোগে দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। আগামী ২০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন মামলার এজাহার গ্রহণ করে এই দিন ধার্য করেন।

এর আগে গত ৩ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির পরিচালক জালাল উদ্দীন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় দুদকের সাবেক কমিশনার মো. জহুরুল হক এবং বিটিআরসির সাবেক দুই চেয়ারম্যানসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে।

যেভাবে ৯ হাজার কোটি টাকার ক্ষতি মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃপক্ষ ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সময়ে সরকারের অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক কলের টার্মিনেশন রেট এবং রেভিনিউ শেয়ারিং মডেলে পরিবর্তন আনে।

দুদক বলছে, এই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ বেআইনি এবং এর ফলে সরকারের বিশাল আর্থিক ক্ষতি হয়েছে।

ক্ষতির খতিয়ান মামলায় আর্থিক ক্ষতির একটি বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে:

১. রেভিনিউ শেয়ার বাবদ ক্ষতি: সরকারের শেয়ার কমানোর ফলে ক্ষতি হয়েছে ৩৮৩ কোটি ৭৩ লাখ টাকার বেশি।

২. কম রেটে কল আনা: কল রেট কমিয়ে দেওয়ায় ক্ষতি হয়েছে প্রায় ২ হাজার ৯৪১ কোটি ৯৯ লাখ টাকা।

৩. বৈদেশিক মুদ্রা: বৈদেশিক মুদ্রা দেশে না ফেরায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৬৮৫ কোটি টাকার বেশি। সব মিলিয়ে সরকারের মোট আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৯ হাজার ১০ কোটি ৭৪ লাখ ৪৮ হাজার টাকা।

আসামি যারা মামলায় হাই-প্রোফাইল ৬ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তারা হলেন: ১. মো. জহুরুল হক (দুদকের সাবেক কমিশনার ও বিটিআরসির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান)। ২. সুনীল কান্তি বোস (বিটিআরসির সাবেক চেয়ারম্যান)। ৩. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান (বিটিআরসির সাবেক ভাইস চেয়ারম্যান)। ৪. ড. শাহজাহান মাহমুদ (বিটিআরসির সাবেক চেয়ারম্যান)। ৫. মো. রেজাউল কাদের (সাবেক কমিশনার)। ৬. মো. আমিনুল হাসান (সাবেক কমিশনার)।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি, দুর্নীতি প্রতিরোধ আইন এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইনে অভিযোগ আনা হয়েছে।

Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

সারাদেশে ইন্টারনেটের গতি কম, ভোগান্তি চলতে পারে এক মাস
টেলিকম

সারাদেশে ইন্টারনেটের গতি কম, ভোগান্তি চলতে পারে এক মাস

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!
টেলিকম

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!

কমছে মুঠোফোনের ইন্টারনেট গ্রাহক
টেলিকম

ইন্টারনেট সাশ্রয়ী করতে ভ্যাট কমাতে হবে

আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক
টেলিকম

আগামী বছর বন্ধ হচ্ছে থ্রিজি নেটওয়ার্ক

কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার আনলো গ্রামীণফোন ও পামপে
টেলিকম

কার্ডবিহীন কিস্তিতে ডিভাইস-বান্ডেল অফার আনলো গ্রামীণফোন ও পামপে

সেবার মান উন্নয়নের খবর নাই, খরচ বৃদ্ধির হুঙ্কার
টেলিকম

সেবার মান উন্নয়নের খবর নাই, খরচ বৃদ্ধির হুঙ্কার

Load More

ট্রেন্ডিং টপিক

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর
শিক্ষা ও ক্যাম্পাস

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষায় নকল ধরায় শিক্ষককে মারধর

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা
ই-কমার্স

পারস্য উপসাগরে আমাজনের ডেটা সেন্টারে হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি
বিবিধ

ইরানের হামলায় ধূলিসাৎ ৩০০ মিলিয়ন ডলারের মার্কিন রাডার: টিআরটি

উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত...

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

মেডিকেল কেয়ার ক্যাটাগরিতে ‘গ্লোবাল স্টার ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন ডা. হাসনা হোসেন আখী

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

রেলের টিকিট কাটতে ডিজিটাল ভোগান্তি?

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix