Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 14 July 2026
‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
Share on FacebookShare on Twitter

“আমি ডেভিড ইমন বলতেছি, ব্যবসা-বাণিজ্য এখন থেকে আমরা করবো, আপনারা করিয়েন না। পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন আমি কে… আপনারা ১৭-১৮ বছর ব্যবসা করছেন, আর আমরা ৫ আগস্টের পর ১৭-১৮ টা মার্ডার মামলা নিয়ে ঘুরতেছি।”

চট্টগ্রাম নগরে একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিককে ফোনে ঠিক এই ভাষাতেই হুমকি দিয়েছিল বিদেশে পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ আলীর অন্যতম সহযোগী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন। সেই হুমকি ও ২ কোটি টাকা চাঁদা না পেয়ে অবশেষে দিনদুপুরে ওই করপোরেট অফিসে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর এবং কর্মকর্তা-কর্মচারীদের বেতনের জন্য রাখা নগদ ৩৫ লাখ টাকা লুটের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে।

গত সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া সড়কে অবস্থিত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডিজিটাল ডট নেট’ (DDN) কার্যালয়ে এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে।

ডিডিএন-এর মালিক আদিল বিন মামুন অভিযোগ করেন, হামলার দুদিন আগে একটি বিদেশি নম্বর থেকে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন পরিচয় দিয়ে তার কাছে ফোন আসে। ফোনে ব্যবসা সচল রাখতে এককালীন ২ কোটি টাকা এবং পরবর্তীতে প্রতি মাসে ১০ লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ইমন নিজেকে চরম প্রভাবশালী দাবি করে বলেন, “পুলিশ কমিশনারকে আমার ছবি দেখালেই চিনতে পারবেন।”

শুধু তাই নয়, ব্যবসায়ীকে ভয় দেখাতে ইমন চট্টগ্রাম শহরের অন্যতম বড় শিল্পগোষ্ঠী ‘স্মার্ট গ্রুপ’-এর পরিচালকের বাসায় চাঁদা না পেয়ে গুলি চালানোর ঘটনাও উল্লেখ করে। অডিও কলে তাকে বলতে শোনা যায়, “মুরাদপুর, অক্সিজেন, হাটহাজারী সবাই আমাদের সাথে সমন্বয় করে ব্যবসা করতেছে… আপনি যদি ব্যবসা করেন তাহলে আমাদের সাথে কমিটমেন্ট করে ব্যবসা করেন, না হলে আর ব্যবসা করিয়েন না। দুইদিন টাইম দিলাম।”

প্রতিষ্ঠানের পরিচালক রিদোয়ানুল কবির জানান, চাঁদা না দেওয়ায় সোমবার দুপুরে ১৫ থেকে ২০ জনের একটি সুসংগঠিত সশস্ত্র দল হঠাৎ অফিসে ঢুকে তাণ্ডব শুরু করে। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দেশীয় ও ধারালো অস্ত্রধারী কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে কম্পিউটার, ওএলটি (OLT) ডিভাইস, রাউটার ও অন্যান্য মূল্যবান প্রযুক্তিগত সরঞ্জাম ভাঙচুর করছে। একজনকে কুড়াল দিয়ে উপর্যুপরি আঘাত করে কম্পিউটার চুরমার করতে দেখা যায়। হামলার সময় কর্মকর্তা-কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে কাউন্টারে থাকা কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রক্ষিত প্রায় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় সন্ত্রাসীরা।

এই ঘটনার পর বন্দরনগরীর চকবাজার, বাকলিয়া ও কোতোয়ালি এলাকার ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর মালিক ও কর্মীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ও স্থানীয় থানা পুলিশ জানিয়েছে, এই হামলার নেপথ্যে রয়েছে বিদেশে পলাতক চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলীর নেটওয়ার্ক। বর্তমানে সাজ্জাদের হয়ে মোবারক হোসেন ওরফে ডেভিড ইমন ও মোহাম্মদ রায়হান নামের দুই সন্ত্রাসী মাঠপর্যায়ে এই চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে।

পুলিশের অপরাধী প্রোফাইল অনুযায়ী:

পরিচয়: মোবারক হোসেন ওরফে ইমনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায়।

মামলা: তিনি ২০২৫ সালের বাকলিয়ার বহুল আলোচিত জোড়া খুন এবং পতেঙ্গা সমুদ্রসৈকতে দুর্ধর্ষ সন্ত্রাসী ‘ঢাকাইয়া আকবর’ হত্যা মামলাসহ অন্তত ৭টি মামলার এজাহারভুক্ত আসামি।

অপরাধের ধরন: পুলিশ জানিয়েছে, ইমন অত্যন্ত অস্ত্র ব্যবহারে দক্ষ এবং দীর্ঘদিন ধরে বিদেশে বসেই চট্টগ্রামের বিভিন্ন শিল্পপতি ও আইটি ব্যবসায়ীদের টার্গেট করে চাঁদাবাজি চালাচ্ছেন।

সাজ্জাদ ও ইমন বাহিনীর এই সন্ত্রাসী তৎপরতা চট্টগ্রামে নতুন নয়। এর আগে চলতি বছরের ২ জানুয়ারি এবং ২৮ ফেব্রুয়ারি একই চক্র চাঁদা না পেয়ে বাকলিয়া এলাকায় স্মার্ট গ্রুপের পরিচালক মুজিবুর রহমানের বাসভবনে পরপর দুইবার পিস্তল দিয়ে গুলি চালিয়েছিল। এছাড়া গত ৯ মে চট্টগ্রামের এক স্থানীয় সাংবাদিককে ৫০ লাখ টাকা চাঁদা না দিলে ২৪ ঘণ্টার মধ্যে গুলি করে হত্যার হুমকি দিয়েছিল এই ডেভিড ইমন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন মামুন গণমাধ্যমকে বলেন, “ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানে হামলার সিসিটিভি ফুটেজ আমাদের হাতে এসেছে। ঘটনার সাথে জড়িত কয়েকজন আসামিকে ইতিমধ্যে শনাক্ত করা গেছে। বিদেশে পলাতক সাজ্জাদ এবং তার দেশীয় সহযোগীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এই বিষয়ে দ্রুত আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিদিনই ব্যবহারকারী হারাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতিদিনই ব্যবহারকারী হারাচ্ছে এক্স

যতোসব টিকটক কেলেঙ্কারী !
প্রযুক্তি সংবাদ

টিকটক ভিডিওর দৈর্ঘ্য এখন তিন মিনিট

সেরা ৬টি গেমিং মোবাইল
গেম

সাড়ে ১৩ হাজার কোটি ডলার ছাড়াবে মোবাইল খাত

ফেসবুক-গুগলের ওপর ৩ শতাংশ কর ধার্য
নির্বাচিত

দেশে কর দিতে হবে ফেসবুক-গুগলকে

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল
নির্বাচিত

৮ কোটি আইফোন ১২ তৈরি করছে অ্যাপল

ওয়ালটন ফ্রিজের ভিডিও নির্মাতারা পেলেন লাখ লাখ টাকা পুরস্কার
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজের ভিডিও নির্মাতারা পেলেন লাখ লাখ টাকা পুরস্কার

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়
ই-কমার্স

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা
টেলিকম

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 July 2026

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

Techzoom.TV |
TechzoomTV