Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 2 September 2026
কাল থেকে বন্ধ হচ্ছে অতিরিক্ত মোবাইল সিম

ছবি: সংগৃহীত

Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন ব্যবহার করে প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে একজনের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিপরীতে নিবন্ধিত সিমের সর্বোচ্চ সংখ্যা ১০টি থেকে কমিয়ে পাঁচটিতে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

এই সীমা কার্যকর হলে দেশে প্রায় চার কোটি সিম নিষ্ক্রিয় হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে মোবাইল অপারেটরগুলো। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন টেলিযোগাযোগ উপদেষ্টা। তাঁর ভাষ্য, সাধারণ মানুষের ব্যবহারিক ও সামাজিক প্রয়োজনের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সিমের সংখ্যা কমানোর পাশাপাশি নতুন সংযোগ নেওয়ার ক্ষেত্রেও আরও কঠোর যাচাইয়ের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুযায়ী, একটি এনআইডির বিপরীতে নতুন সিম নেওয়ার পর একই এনআইডিতে পরবর্তী সিম নিতে সাত দিন অপেক্ষা করতে হতে পারে।

এ ছাড়া দুইটির বেশি সিম নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত যাচাইয়ের ব্যবস্থাও চালুর প্রস্তাব করা হয়েছে।

বায়োমেট্রিক তথ্য অপব্যবহারের অভিযোগ

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, রাস্তাঘাটে বিনামূল্যে সিম কিংবা বিভিন্ন অফারের প্রলোভন দেখিয়ে কিছু অসাধু ব্যক্তি গ্রাহকের অজান্তে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করছেন। পরে ওই তথ্য ব্যবহার করে বিভিন্ন নামে সিম নিবন্ধন এবং সেগুলো আর্থিক প্রতারণা, জালিয়াতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের অভিযোগ রয়েছে।

এ ধরনের ঘটনা ঠেকাতে সিম নিবন্ধন ব্যবস্থায় আরও কঠোর নজরদারি ও যাচাইয়ের প্রয়োজনীয়তার কথা বলছেন সংশ্লিষ্টরা।

সিম নিবন্ধনে আসছে বাড়তি যাচাই

বিটিআরসি ও মোবাইল অপারেটর সূত্রে জানা গেছে, সিম নিবন্ধন ব্যবস্থার দুর্বলতা এবং মোবাইল ব্যাংকিংয়ের অপব্যবহার নিয়ে সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক হয়।

সেখানে ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণে একজনের নামে সর্বোচ্চ ১০টি সিমের পরিবর্তে পাঁচটি করার বিষয়ে তাগিদ দেওয়া হয়েছে।

একই সঙ্গে একজন গ্রাহক একটি সিম নিবন্ধনের পর সাত দিনের মধ্যে একই এনআইডিতে আরেকটি সিম নিবন্ধন না করার প্রস্তাবও এসেছে।

দুইটির বেশি সিম নিবন্ধনের ক্ষেত্রে কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম এবং পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে অতিরিক্ত যাচাই করার প্রস্তাব রয়েছে।

বন্ধ হতে পারে চার কোটি সিম

বিটিআরসির তথ্য অনুযায়ী, দেশে ৬ কোটি ৭৫ লাখ ৯২ হাজারের বেশি গ্রাহকের হাতে প্রায় ১৯ কোটি সিম রয়েছে।

অপারেটরদের হিসাবে, একজনের নামে সর্বোচ্চ পাঁচটি সিম রাখার নিয়ম চালু হলে প্রায় চার কোটি সংযোগ নিষ্ক্রিয় করতে হতে পারে।

তবে কোন প্রক্রিয়ায় এবং কতগুলো সিম বন্ধ করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। টেলিযোগাযোগ উপদেষ্টার বক্তব্য অনুযায়ী, মানুষের দৈনন্দিন প্রয়োজন এবং রাষ্ট্রীয় নিরাপত্তার মধ্যে ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগেও কমানো হয়েছিল সীমা

একজনের নামে নিবন্ধিত সিমের সর্বোচ্চ সংখ্যা এর আগেও কমানো হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে এই সীমা ১৫টি থেকে কমিয়ে ১০টি করা হয়।

পরে ২০২৬ সালের জানুয়ারি থেকে সীমা আরও কমিয়ে পাঁচটি করার ঘোষণা দেওয়া হলেও তা এখনো কার্যকর হয়নি। নতুন করে বিষয়টি আলোচনায় আসার পর সিম নিবন্ধন ও ব্যবহারে কঠোরতা বাড়ানোর প্রস্তাব সামনে এসেছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ সিমএক ব্যক্তির নামে সিম ৫টি সিমবিটিআরসিমোবাইল সিমরেজিস্ট্রেশনসিমসিম কার্ডসিম নিবন্ধনসিম বন্ধসিমের সংখ্যা কমানো ১০

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!
নির্বাচিত

ই-সিগারেটও ফুসফুসের ক্ষতি করে!

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত
নির্বাচিত

এনইআইআর (NEIR) বাস্তবায়নে বাধা ‘লীগপন্থী’ চক্রান্ত

গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে
নির্বাচিত

গান ও সেলফিসহ সবই হবে স্মার্ট জ্যাকেটে

আসছে হলুদ রঙের আইফোন
নির্বাচিত

আসছে হলুদ রঙের আইফোন

রেডমি নোট ১০ প্রো বনাম রিয়েলমি ৮ আইঃ কোনটি সেরা ফোন দেখে নিন
নির্বাচিত

রেডমি নোট ১০ প্রো বনাম রিয়েলমি ৮ আইঃ কোনটি সেরা ফোন দেখে নিন

ইন্টারনেট লেনদেনে সুরক্ষিত থাকার উপায়
ই-কমার্স

ইন্টারনেট লেনদেনে সুরক্ষিত থাকার উপায়

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 September 2026

এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix