Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্রতি চার পরিবারের তিনটিতেই আছে স্মার্টফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 27 August 2025
প্রতি চার পরিবারের তিনটিতেই আছে স্মার্টফোন
Share on FacebookShare on Twitter

গত কয়েক বছরে বাংলাদেশে স্মার্টফোন, ল্যাপটপসহ বিভিন্ন ডিজিটাল ডিভাইসের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সাম্প্রতিক একাধিক জরিপে দেখা গেছে, দেশের প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটিতে অন্তত একটি স্মার্টফোন রয়েছে। আর দেশের ৬৪ শতাংশ পরিবারে কোনো না কোনোভাবে ইন্টারনেটে সংযুক্ত। ধীরে ধীরে বাড়ছে ডিজিটাল ব্যবহারে নারীর অংশগ্রহণ।

বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) প্রকাশিত এক গবেষণায় স্মার্টফোন ব্যবহারের এ তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে ২৫ আগস্ট সোমবার এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। এসময় তিনি বলেন, ‘স্মার্টফোন ব্যবহারে আমাদের বড় ধরনের অগ্রগতি হয়েছে। বাজারে দামি স্মার্টফোনের পাশাপাশি অনেক সস্তা (কম) দামের স্মার্টফোনও আছে। নিম্ন ও সীমিত আয়ের মানুষেরা এসব স্মার্টফোন কিনে নিজেদের চাহিদা পূরণ করছেন।’

পিপিআরসির জরিপে স্মার্টফোন নিয়ে বিষয়ে জানানো হয়, বর্তমানে দেশের প্রায় ৭৪ শতাংশ পরিবারে অন্তত একটি স্মার্টফোন আছে। আর ৬৪ শতাংশ পরিবারে কোনো না কোনোভাবে ইন্টারনেট সংযোগ আছে। এর মধ্যে ৮০ শতাংশই মোবাইল নেটওয়ার্ক–নির্ভর। আর ব্যক্তি হিসাব করলে দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৮ শতাংশ এখন ইন্টারনেট ব্যবহার করছে। এরমধ্যে যেসব পরিবারে তরুণ–তরুণী বেশি, সেসব পরিবারে স্মার্টফোনের ব্যবহারও তুলনামূলক বেশি; অর্থাৎ স্মার্টফোন ব্যবহার বৃদ্ধির ক্ষেত্রে তরুণেরা চালক হিসেবে কাজ করছেন।

গবেষণায় দেখা গেছে, প্রায় ৫০ শতাংশ স্মার্টফোন মোবাইল আর্থিক সেবায় (MFS) ব্যবহৃত হয়। এছাড়া, ৮০ শতাংশ ব্যবহারকারী স্মার্টফোনে ফেসবুক, ইউটিউবসহ নানা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন।

ইন্টারনেট ও কম্পিউটারের অগ্রগতির চিত্রে উঠে এসেছে, গত অর্থবছরের তুলনায় ২০২৪-২৫ অর্থবছরে ইন্টারনেট ব্যবহারের হার ১৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৪.৮ শতাংশে। কম্পিউটার ব্যবহারের হার এখন ৯.২ শতাংশ। শহরে ২১.৯ শতাংশ এবং গ্রামে মাত্র ৩.৭ শতাংশ পরিবারে কম্পিউটার রয়েছে। এখনো ফিচার ফোনের ব্যবহার গ্রামে বেশি, কারণ অনেক সরকারি সামাজিক সুরক্ষা ভাতা সংগ্রহে ফিচার ফোনই যথেষ্ট। প্রাতিষ্ঠানিক কাজকর্মে কম্পিউটারের ব্যবহার বেশি হচ্ছে।

গবেষণায় দেখা যায়, যেসব পরিবারে তরুণ-তরুণীর সংখ্যা বেশি, সেখানে স্মার্টফোনের ব্যবহারও তুলনামূলক বেশি। শিক্ষার্থী ও তরুণেরা অনলাইন ক্লাস, গবেষণা, ই-বুক ও নানা শিক্ষা কার্যক্রমে যুক্ত হচ্ছেন। প্রায় ৫০ শতাংশ ল্যাপটপ বা কম্পিউটার ও ২০ শতাংশ স্মার্টফোন এসব শিক্ষামূলক কাজে ব্যবহৃত হচ্ছে। এ ছাড়া বিভিন্ন অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং ও বিভিন্ন পরিষেবা মাশুল দেওয়া প্রভৃতি কাজে স্মার্টফোন ও ল্যাপটপ ব্যবহৃত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা
প্রযুক্তি সংবাদ

ঝিনাইদহে অনলাইন জুয়ার ফাঁদে তরুণরা

ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন শুরু আজ
প্রযুক্তি সংবাদ

ঢাকায় প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন শুরু আজ

কক্সবাজার সমুদ্র সৈকতের ৩৫ পয়েন্টে ফ্রি ইন্টারনেট
প্রযুক্তি সংবাদ

কক্সবাজার সমুদ্র সৈকতের ৩৫ পয়েন্টে ফ্রি ইন্টারনেট

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

বছরে ৮২ কোটি টাকা লোকসান বিকাশের!

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি
টেলিকম

গ্রামীণফোনকে শোকজ, জরিমানা হতে পারে ৩০০ কোটি

নগদ জালিয়াতি তদন্ত | ই-মানি কেলেঙ্কারি | মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস | গ্রাহকের টাকা নিরাপদ?
অর্থ ও বাণিজ্য

নগদের ব্যাংক হিসাব থেকে অর্থ স্থানান্তরে নিষেধাজ্ঞা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি
প্রযুক্তি সংবাদ

১ দিনের ছুটি নিলেই মিলবে টানা ৫ দিনের ছুটি

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে
প্রযুক্তি সংবাদ

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের
প্রযুক্তি সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৭৮ বিলিয়ন ডলার খরচের পূর্বাভাস ওপেনএআইয়ের

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

বিশ্বের প্রথম ক্যাজ-ফ্রেম ডিজাইন করা স্মার্টফোন নিয়ে বাজারে এলো আইটেল পাওয়ার ৮০

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের
অর্থ ও বাণিজ্য

৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি কোরিয়ান মার্টের

অনলাইন শপ কোরিয়ান মার্ট বাংলাদেশ ৩ কোটি টাকার...

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ফুডপান্ডার আম্বারিন-জুবায়েরসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

বাণিজ্যিক কম্পিউটারের জন্য চিপ আনছে এএমডি

এআইয়ের জোয়ারে প্রথমবার ট্রিলিয়ন ডলারের ঘরে এএমডি

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

অ্যান্ড্রয়েড ১৭-ভিত্তিক কালারওএস ১৭, অপো-ওয়ানপ্লাস-রিয়েলমিতে নতুন ফিচার

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 August 2025

প্রতি চার পরিবারের তিনটিতেই আছে স্মার্টফোন

Techzoom.TV |
TechzoomTV