Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 25 July 2019
বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের
Share on FacebookShare on Twitter

ত্রুটিপূর্ণ অডিটের দাবিকৃত অর্থ আদায়ে বিভিন্নপ্রকার অনুমোদন ও অনাপত্তিপত্র (এনওসি) প্রদান স্থগিতকরণের মাধ্যমে অর্থ আদায়ের জন্য বিটিআরসি এর জবরদস্তিমূলক কৌশলের প্রতিবাদ জানিয়েছে গ্রামীণফোন।

আজ ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে অপারেটরটি জানায় বিটিআরসির এই চরম সিদ্ধান্তটি কোনভাবেই গ্রাহকদের স্বার্থ বিবেচনা করে নেয়া হয়নি। বরং এ সিদ্ধান্তে গ্রাহকদের স্বাধীনভাবে সেবা গ্রহণের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের নিরবিচ্ছিন্নভাবে মানসম্পন্ন ফোন-কল, ইন্টারনেট ব্রাউজিং, ডিজিটাল মিডিয়া ও সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকারকে খর্ব করছে।

গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি পূনর্ব্যক্ত করেন, “ব্যবসায়িক কোন্দল নিরসনের উপায় হিসেবে কখনই গ্রাহকদের স্বার্থ, জাতীয় অর্থনীতি কিংবা দেশের ভাবমূর্তিকে জিম্মি করা উচিত নয়। নিয়ন্ত্রক সংস্থার এহেন কর্মকান্ডের মাধ্যমে অন্যান্য পক্ষের উপর যে প্রভাব পরেছে তা সত্যিই দু:খজনক।”

নীতিগতভাবে, পদ্ধতিগতভাবে এবং বস্তনিষ্ঠতার আলোকে এই অডিটের প্রতিবাদ করার আমাদের আইনত অধিকার রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এধরনের বলপূর্বক টাকা আদায়ের কৌশল নজিরবিহীন এবং এইরূপ আচরণ এই বিরোধপূর্ণ অডিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।তিনি আরো জানান যে সেবাকার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদন স্থগিতকরণের ফলে বিনিয়োগ বন্ধ হচ্ছে। এইরূপ সিদ্ধান্তে ইতোমধ্যে গৃহীত পরিকল্পনা অনুযায়ী নেটওয়ার্ককের বিস্তার কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে এবং দেশের ডিজিটালাইজেশান এর অগ্রযাত্রায় তা বাধাস্বরূপ। একটি সামগ্রিক ব্যবস্থার অংশ হিসাবে এ ধরনের সিদ্ধান্তে টেলিযোগাযোগের অবকাঠামোগত সহযোগী, ডিজিটালসেবার উদ্যোক্তা এবং আইসিটি ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্ত হবেন।

গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত অডিট এর নীতিগত ও পদ্ধতিগত অসংখ্য ত্রুটিবিচ্যুতির মধ্যে অল্পকিছু ত্রুটি তুলে ধরেন, যেগুলো অডিটের ফলাফলকে পরিষ্কারভাবে প্রশ্নবিদ্ধ করে। উদাহরন হিসাবে তিনি বলেন, ২০০২ থেকে ২০০৬ সালের মধ্যে যে স্পেকট্রাম ব্যবহারের মূল্য পরিশোধ করা হয়েছে তা বিটিআরসি এর ডিমান্ড নোটের ভিত্তিতেই করা হয়েছে। তবে অডিটের ফলাফলে এটি উল্লেখ্ করা হয় যে এই ডিমান্ড নোটের নিরূপন পদ্ধতিতে বিটিআরসি নিজেই ভুল করেছে। এক্ষেত্রে এই ভুলের জন্য বিটিআরসি কে দায়ী করার বদলে বিটিআরসি কর্তৃক নিযুক্ত অডিট প্রতিষ্ঠান দাবী করে যে গ্রামীণফোন শুধুমাত্র এই ভুলের মাশুলই দিবে না, এর উপর চক্রবৃদ্ধি হারে সুদও প্রদান করবে। এছাড়াও, ভ্যাট সংক্রান্ত বিষয়সমূহ, যা মাননীয় আদালতে বিচারাধীন, অস্বাভাবিকভাবে সেগুলোও এই বিতর্কিত ও ত্রুটিপূর্ণ অডিটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নানারকম অসংগতিপূর্ণ অডিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উত্থাপণ করে গ্রামীণফোনের সিইও অডিট দাবির চিঠির (২ এপ্রিল, ২০১৯) উল্লেখ করে বলেন, চিঠিতে বলা হয় গ্রামীণফোনের আপত্তিগুলো যেটি ২০ ফেব্রুয়ারী ২০১৮ পর্যন্ত জানানো হয়েছে সেগুলো আমলে নেয়া হয়েছে। কিন্তু গ্রামীণফোন ও বিটিআরসির মধ্যে এ বিষয়ে পরবর্তী আলোচনা বা ২০১৮ সালের সেপ্টম্বরের ৯ ও ১৮ তারিখে দুটি চিঠির মাধ্যমে জানানো বিস্তারিত যুক্তিতর্কের কোন কিছুই দাবিনামা পাঠানোর সময় আমলে নেয়া হয়নি।

মাইকেল ফোলি বলেন, “আমরা গভীরভাবে উদ্বিগ্ন এই কারণে যে এই অডিটে গ্রামীণফোনের উত্থাপিত সকল যুক্তিই উপেক্ষিত হয়েছে এবং বিষয়গুলো অমীমাংসীত রয়েছে। এটি কোনভাবেই একটি নিরপেক্ষ অডিটরের নৈতিকতার মধ্যে পড়ে না, বরং এইরূপ আচরণ পুরো অডিট প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করে। এইরূপ অযৌক্তিক কার্যকলাপ আমাদের আইনানুগ অধিকার রক্ষার্থে গঠনমুলক সালিশী প্রক্রিয়া অবলম্বনের দাবীকেই সমর্থন করে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: গ্রামীণফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের আয় বেড়েছে ২.৮%

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়
টেলিকম

ভিপিএন দিয়ে কি ইন্টারনেটের গতি বাড়ানো যায়

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন
মতামত ও বিশ্লেষণ

ডিজিটাল বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনার এক সফল উন্নয়ন দর্শন

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?
প্রযুক্তি সংবাদ

পুতিনের বিরুদ্ধে কীভাবে কী করছে অ্যানোনিমাস?

জিপি ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি
টেলিকম

জিপি ২০০০ কোটি টাকা না দিলে ব্যবস্থা নেবে বিটিআরসি

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপ ছাড়া ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম ভিডিও কিভাবে ডাউনলোড করবেন
প্রযুক্তি সংবাদ

ইউটিউব-ফেসবুক দেশের ক্ষতির অন্যতম কারণ, রাশ টানা হবে: চিফ হুইপ

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?
নির্বাচিত

গুগলে কোন জিনিস সার্চ করলে আপনার জেল হতে পারে জানেন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 July 2019

বিটিআরসির নেটওয়ার্ক স্থগিতকরণ সিদ্ধান্ত গ্রাহক বিরোধী দাবি গ্রামীণফোনের

Techzoom.TV |
TechzoomTV