Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজির রোডম্যাপ তৈরির উদ্যোগ বিটিআরসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 16 August 2019
অনুমোদনহীন বেতার যন্ত্রপাতি ব্যবহারে বিটিআরসির সতর্কতা জারি
Share on FacebookShare on Twitter

আগামী বছর নাগাদ বিশ্বের বিভিন্ন দেশে ফাইভজির বাণিজ্যিক প্রচলন শুরু হতে যাচ্ছে। এর অংশ হিসেবে বাংলাদেশেও সেবাটি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফাইভজি চালুর পূর্ণাঙ্গ প্রস্তাবনা ও নীতিমালা তৈরিতে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রস্তাবনা ও নীতিমালা তৈরিতে কমিটিকে ছয় মাস সময় দিয়েছে সংস্থাটি।

জানা গেছে, ফাইভজি প্রবর্তনের রূপরেখা, সম্ভাব্য তরঙ্গ, তরঙ্গ মূল্য ও বাস্তবায়নের সময়কালসহ অন্যান্য বিষয় যুক্ত করে একটি পূর্ণাঙ্গ প্রস্তাবনা তৈরি করবে ১৩ সদস্যের এ কমিটি। এছাড়া ফাইভজি সেবার জন্য একটি পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির দায়িত্বও থাকবে কমিটির ওপর। এসব কার্যক্রম সম্পন্নে কমিটিকে সময় দেয়া হয়েছে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট (এসএম) বিভাগের কমিশনারকে আহ্বায়ক করে গঠন করা কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহাপরিচালক (এসএম), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক থেকে তদূর্ধ্ব পদমর্যাদার একজন করে প্রতিনিধি, বিটিআরসির পরিচালক (এসএম), সশস্ত্র বাহিনী বিভাগের লে. কর্নেল থেকে তদূর্ধ্ব পদমর্যাদার প্রতিনিধি, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব থেকে তদূর্ধ্ব পদমর্যাদার একজন করে প্রতিনিধি, বিটিআরসির পরিচালক (এলএল), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) প্রতিনিধি, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) প্রতিনিধি এবং টেলিটকের প্রতিনিধি। বিটিআরসির উপপরিচালক (এসএম) কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

বিটিআরসি সূত্র জানিয়েছে, বিশ্বব্যাপী ফাইভজি সেবা ২০২০ সালে বাণিজ্যিকভাবে প্রচলন হতে যাচ্ছে, যা ২০৩০ সাল নাগাদ জনপ্রিয়তা পাবে। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশেও নতুন এ প্রযুক্তি চালুর উদ্যোগ নেয়া হয়েছে। ফাইভজিতে সম্ভাব্য ব্যবহারের জন্য এরই মধ্যে ৩ দশমিক ৫ গিগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ পুনর্বিন্যাসের উদ্যোগ নিয়েছে বিটিআরসি। বর্তমানে এ ব্যান্ডটিতে দেশের বিভিন্ন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) তরঙ্গ বরাদ্দ রয়েছে। আইএসপিগুলোকে পরিকল্পনা তৈরির মাধ্যমে সংশ্লিষ্ট ব্যান্ডের তরঙ্গ ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশনা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা ।

২০১৩ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত এক নিলামের মাধ্যমে থ্রিজির তরঙ্গ বরাদ্দ দেয়া হয়। চার অপারেটর গ্রামীণফোন, বাংলালিংক, রবি ও এয়ারটেল থ্রিজির বাণিজ্যিক সেবাদানের লাইসেন্স পায়। থ্রিজির লাইসেন্স, তরঙ্গ বরাদ্দ ও নেটওয়ার্ক সম্প্রসারণ বাবদ এখন পর্যন্ত অপারেটরদের বিনিয়োগ দাঁড়িয়েছে ৩৬ হাজার কোটি টাকা। অথচ এর বিপরীতে তারা আয় করেছে মাত্র ৭ হাজার কোটি টাকা। তবে ফোরজির আয় পৃথকভাবে হিসাব রাখা হয় বলে জানিয়েছে সেলফোন অপারেটররা।

ফোরজি সেবা চালুতে ২০১৭ সালের ডিসেম্বরে আবেদন আহ্বান করে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিটিআরসি। এর ধারাবাহিকতায় গত বছরের ১৩ ফেব্রুয়ারি তরঙ্গ নিলামের আয়োজন করে বিটিআরসি। অ্যামটবের তথ্যমতে, শুধু ফোরজি নেটওয়ার্ক প্রস্তুত ও সম্প্রসারণে গত বছরের ডিসেম্বর শেষে চার সেলফোন অপারেটরের বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে ১৩০ কোটি ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা (ডলারের বিনিময় হার ৮৩ টাকা ৯৫ পয়সা হিসাবে)। এর বাইরে তরঙ্গের প্রযুক্তি নিরপেক্ষতা ও তরঙ্গ বরাদ্দ বাবদ অপারেটরদের ব্যয় হয়েছে আরো প্রায় ৬ হাজার কোটি টাকা।

বিপুল প্রত্যাশা নিয়ে চালু করা থ্রিজিতে বিনিয়োগের তুলনায় সামান্যই আয় করতে পেরেছে অপারেটরগুলো। আর গত বছরের ফেব্রুয়ারিতে লাইসেন্স দেয়া ফোরজি প্রযুক্তির জন্য এক বছরে বিনিয়োগ হয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। এরই মধ্যে ফাইভজি প্রযুক্তি চালুর প্রস্তুতি নিতে শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা। সেলফোন অপারেটরগুলো বলছে, প্রযুক্তিনির্ভর সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। এ ধরনের রোডম্যাপ থাকলে বিনিয়োগের ক্ষেত্রে প্রস্তুতি নেয়া যায়, তেমনি গ্রাহকসেবা মানোন্নয়নও সম্ভব হয়।

বিটিআরসির সর্বশেষ তথ্যানুযায়ী, চলতি বছরের জুন শেষে সেলফোন অপারেটরদের সংযোগ সংখ্যা ১৬ কোটি ১৭ লাখ ছাড়িয়েছে। এর মধ্যে গ্রামীণফোনের ৭ কোটি ৫৩ লাখ, রবি আজিয়াটার ৪ কোটি ৭৯ লাখ, বাংলালিংকের ৩ কোটি ৪৬ লাখ ও টেলিটকের ৩৮ লাখ ৩৬ হাজার সংযোগ রয়েছে। দেশে ৯ কোটি ৬২ লাখ ইন্টারনেট সংযোগের মধ্যে সেলফোন অপারেটরদের ইন্টারনেট সেবার আওতায়ই রয়েছে ৯ কোটির বেশি। এর মধ্যে সেলফোন অপারেটরদের ফোরজি সেবার সংযোগ রয়েছে ১ কোটি ৯১ লাখ।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, সারা বিশ্বেই ফাইভজি নতুন একটি প্রযুক্তি। আগামী দিনের শিল্পে ব্যান্ডউইডথের গতি ও চাহিদার বৃদ্ধি ঘটবে, সেটি বিবেচনায় নিয়ে ফাইভজি চালুর পরিকল্পনা করা হচ্ছে।

উল্লেখ্য, প্রস্তুতি হিসেবে গত বছরের ২৫ জুলাই দেশে ফাইভজির পরীক্ষা চালানো হয়। হুয়াওয়ের প্রযুক্তিগত সহায়তায় পরিচালিত হয় এ পরীক্ষা। এতে সহযোগিতা করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং রবি আজিয়াটা। ফাইভজি ইকোসিস্টেম প্রদর্শনের উদ্দেশ্যে এ পরীক্ষা চালানো হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ
ই-কমার্স

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাগুলোকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দিতে দারাজের নতুন উদ্যোগ

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা
টেলিকম

১৮ বছর পর জিম্মি দশা থেকে মুক্ত ৭০০ মেগাহার্জ তরঙ্গ; সরকারি কোষাগারে আসছে ২৩৭০ কোটি টাকা

ইভ্যালির ব্যাংক লেনদেনে স্থগিতাদেশ বাড়ায়নি বিএফআইইউ
ই-কমার্স

বিনিয়োগ পেয়েছে ইভ্যালি, ইভ্যালি নতুন করে চালুর আবেদন

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে
প্রযুক্তি সংবাদ

সিমবিহীন মোবাইল হতেই কল করা যাবে ৯৯৯ নম্বরে

সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
টেলিকম

সিম কার নামে রেজিস্ট্রেশন জানব কীভাবে?

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট
প্রযুক্তি বাজার

২০২৫ সালের বাজারে আসবে নতুন কিছু টেক গেজেট

Load More

ট্রেন্ডিং টপিক

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল
প্রযুক্তি সংবাদ

এআই সুবিধা ও শক্তিশালী প্রসেসরে নতুন ৩ আইপ্যাড আনছে অ্যাপল

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?
প্রযুক্তি সংবাদ

ফোনের ক্যামেরার পাশে ছোট্ট ছিদ্রের আসল কাজ কী?

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

জরুরি প্রয়োজনে এক কিস্তির সমপরিমাণ অর্থ উত্তোলন করতে পারবেন ওয়ালটন প্লাজার ক্রেতারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

ডিজিটাল সেবার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে আসছে বাংলালিংকের ‘মুক্ত’

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

নভেম্বর ও ডিসেম্বরে যেসব ডিভাইসে আসছে HyperOS 4

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ঢাকায় এআই বিজনেস সামিট

দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার,...

স্ন্যাপড্রাগন ৪ জেন ৫ প্রসেসর ও ৭৫০০ এমএএইচ ব্যাটারিসহ শাওমির রেডমি ১৭ ফাইভজি স্মার্টফোন

স্ন্যাপড্রাগন প্রসেসরসহ রেডমি ১৭ ফাইভজি উন্মোচন করল শাওমি

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

Galaxy S26 FE: বেশি দাম, কম আপগ্রেড—হতাশ করছেন স্যামসাং?

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

প্রথম অপারেটর হিসেবে বাংলা কিউআর চালু করলো গ্রামীণফোন

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 August 2019

ফাইভজির রোডম্যাপ তৈরির উদ্যোগ বিটিআরসির

Techzoom.TV |
TechzoomTV