Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্টারলিংকের ইন্টারনেট সেবা আনবে গ্রামীণফোন ও বিএসসিএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 19 November 2025
স্টারলিংকের ইন্টারনেট সেবা আনবে গ্রামীণফোন ও বিএসসিএল
Share on FacebookShare on Twitter

দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন তাদের করপোরেট গ্রাহকদের স্টারলিংকের নেক্সট জেনারেশন স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রদান করতে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

যেসব শিল্পখাতে নেটওয়ার্কের সার্বক্ষণিক প্রাপ্যতা, কম ল্যাটেন্সি ও মিশন-ক্রিটিক্যাল আপটাইম অপরিহার্য কিন্তু স্থলভিত্তিক অবকাঠামো এখনও সীমিত, সেসব খাতকে লক্ষ্য করে এই সেবাটি নিয়ে এসেছে গ্রামীণফোন। এতে কোম্পানিটির বি-টু-বি গ্রাহকরা দেশের দুর্গম ও প্রত্যন্ত এলাকাতেও নির্বিঘ্ন ও উচ্চগতির সংযোগ উপভোগ করতে পারবেন।

সম্প্রতি রাজধানীর বসুন্ধরার জিপিহাউসে আয়োজিত অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান এবং বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ, বিএসসিএলের জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড প্রকিউরমেন্ট) মো. গোলাম সারোয়ার, জেনারেল ম্যানেজার (সেলস অ্যান্ড মার্কেটিং) শাহ আহমেদুল কবিরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার ড. আসিফ নাইমুর রশীদ বলেন, “এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য সবসময় বিশ্বমানের সংযোগ সুবিধা নিয়ে আসতে সচেষ্ট গ্রামীণফোন। বিএসসিএল-এর সাথে এই সহযোগিতা সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। এটি সারা দেশে ব্যবসা পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক ধারাবাহিকতা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। স্টারলিংকের উন্নত স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে বি-টু-বি স্টেকহোল্ডাররা বিশেষ করে দূরবর্তী জ্বালানি ক্ষেত্র, উপকূলীয় বা সীমান্তবর্তী এলাকায় কার্যক্রম পরিচালনাকারীরা উপকৃত হবেন। সার্বক্ষণিক সংযুক্ত থাকার মাধ্যমে উৎপাদনশীলতা বাড়াতে এবং ভবিষ্যৎ-উপযোগী সেবা উপভোগ করতে পারবেন তারা।”

বিএসসিএলের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও ড. মুহাম্মদ ইমাদুর রহমান বলেন, “গ্রামীণফোনের এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য স্যাটেলাইট ব্রডব্যান্ড সম্প্রসারণের পার্টনার হতে পেরে আমরা আনন্দিত। আমরা একসাথে বাংলাদেশের ডিজিটাল অবকাঠামোকে আরও শক্তিশালী করতে চাই, যাতে ভৌগোলিক চ্যালেঞ্জপূর্ণ এলাকাতেও গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা যায়।”

ফাইবার বিচ্ছিন্নতা, প্রাকৃতিক দুর্যোগ বা গ্রামীণ এলাকায় নেটওয়ার্ক বিভ্রাটের সময় নির্ভরযোগ্য ব্যাকআপ লিঙ্ক হিসেবে কাজ করবে স্টারলিংকের স্যাটেলাইটভিত্তিক সংযোগ। গ্রামীণফোনের সেরা নেটওয়ার্ক, বিএসসিএলের স্যাটেলাইট সম্পর্কিত দক্ষতা এবং স্টারলিংকের বৈশ্বিক সক্ষমতার সমন্বয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ সংযোগে এক নতুন মানদণ্ড স্থাপন করছে এই পদক্ষেপ, যা নিশ্চিত করবে উদ্ভাবন, পরিচালন সক্ষমতা ও টেকসই ডিজিটাল অগ্রগতি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: স্টারলিংক ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২৫ সিসির নতুন পালসার এলো
অটোমোবাইল

১২৫ সিসির নতুন পালসার এলো

ফোনের গতি বাড়ানোর ৩ উপায়
কিভাবে করবেন

ফোনের গতি বাড়ানোর ৩ উপায়

আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থানের কথা জানালেন তারেক রহমান
নির্বাচিত

আইসিটিতে ১০ লাখ কর্মসংস্থানের কথা জানালেন তারেক রহমান

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন
নির্বাচিত

রমজানের উষ্ণতা ছড়িয়ে দিতে অপোর ফেসবুক ক্যাম্পেইন

আইফোনের স্যাটেলাইট প্রযুক্তি আসলে কী? যেভাবে ব্যবহার করবেন
নির্বাচিত

আইফোনের স্যাটেলাইট প্রযুক্তি আসলে কী? যেভাবে ব্যবহার করবেন

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!
নির্বাচিত

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!

Load More

ট্রেন্ডিং টপিক

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 November 2025

স্টারলিংকের ইন্টারনেট সেবা আনবে গ্রামীণফোন ও বিএসসিএল

Techzoom.TV |
TechzoomTV