Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 1 October 2019
ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি
Share on FacebookShare on Twitter

দেশে ইন্টারনেট গ্রাহক ও মোবাইল ফোন গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদান এবং দেশে পরিচালিত মোবাইল ফোন অপারেটর ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এজন্য কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) নীতিমালা করা হয়েছে।

বিটিআরসি জানায়, নতুন নীতিমালার আওতায় মোবাইল ফোনে ভয়েস কল ও দুর্বল নেটওয়ার্ক কাভারেজ, ইন্টারনেটের উচ্চমূল্য, ভয়েস কলের নিম্নমান এবং গ্রাহকসেবার অসন্তুষ্টি দূর করা হবে। এক্ষেত্রে থ্রিজি প্রযুক্তির ইন্টারনেট প্রদানের ক্ষেত্রে ডাউনলোডের সর্বনিম্ন গতি হতে হবে দুই এমবিপিএস। এছাড়া টুজি ইন্টারনেট প্রদানের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে ১৬০ কিলোবিটস বা কেবিপিএস নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ফোরজি প্রযুক্তি চালুর সময় ইন্টারনেটের ন্যূনতম গতি নির্ধারণ করা হয়েছিল সাত এমবিপিএস। আর ব্রডব্যান্ডের বর্তমান সর্বনিম্ন গতি পাঁচ এমবিপিএস।

একইভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান আইএসপির জন্যও কিছু নিয়ম তুলে ধরা হয়েছে। আইএসপি অপারেটরগুলোর জন্য বলা হয়েছে, একটি ওয়েবসাইট লোড হতে হবে সাত সেকেন্ডের মধ্যে। অন্যদিকে মোবাইলে কথা বলার (ভয়েস কল) সময় কল ড্রপের হার হতে হবে দুই শতাংশের কম। মোবাইল অপারেটর ছাড়াও আইএসপি, ওয়াইম্যাক্স ও বিটিসিএলের (ল্যান্ডফোন) মতো সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও কিউওএস নীতিমালা মেনে চলতে হবে।

জানতে চাইলে বিটিআরসির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে বিটিআরসি কাজ করছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে ফাঁকি দেওয়ার সুযোগ নেই। কোন প্রতিষ্ঠানের সেবার মান কেমন, তা মনিটরিং করতে কোয়ালিটি অব সার্ভিস চালু করা হবে। এটি চালু হলে গ্রাহকদের এখন যে প্রতিকূল অবস্থা তা দূর হবে।’

তথ্যমতে, টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে কিউওএস নীতিমালা তৈরি করে বিটিআরসি। এ নীতিমালায় টেলিযোগাযোগ সেবার বিভিন্ন সূচকের মান কী হবে, সেটি পরিষ্কার করা হয়েছে। কমিশনের একটি কারিগরি পর্যবেক্ষণ দল এসব সূচকের মান যাচাই করবে। আর মান নিশ্চিত করতে না পারলে অপারেটরগুলোকে বিটিআরসি জরিমানা করতে পারবে কিউওএস নীতিমালা অনুসারে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘দেশে বিপুলহারে ইন্টারনেট ও মোবাইল ফোন ব্যবহারকারী গ্রাহক বাড়ছে। উন্নত মানের সেবা নিশ্চিতে দেশে ফোরজি চালু করা হয়েছে। এরই মধ্যে ফাইভজি’র পরীক্ষা করা হয়েছে। এই যে আমাদের পরিবর্তন হচ্ছে, এর সবকিছুই গ্রাহকদের জন্য। সুতরাং গ্রাহকদের সেবা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশে ব্যবসা পরিচালনার জন্য সব প্রতিষ্ঠানকেই নীতিমালা অনুযায়ী ব্যবসা পরিচালনা করতে হবে। নীতিমালা উপেক্ষা করে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না।

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে আমরা কোয়ালিটি অব সার্ভিস নীতিমালার অনুমোদন দিয়ে দিয়েছি। মন্ত্রণালয়ের কাজ শেষ। এখন এটা বাস্তবায়ন করবে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। কোন অপারেটরের সেবা কেমন গ্রাহকদের অভিযোগ দেখভাল করবে বিটিআরসি।’

মোস্তাফা জব্বার আরও বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়তে সাশ্রয়ী মূল্যে ও দ্রুতগতির ইন্টারনেটের বিকল্প নেই। ইন্টানেটের গতি ও সাশ্রয়ী মূল্য নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে ‘ডিজিটালাইজড’ হবে না। ৭৮ হাজার টাকার ব্যান্ডউইডথ যদি ৬০০ টাকায় নিয়ে আসতে পারি তাহলে সে সুযোগ কেন সাধারণ গ্রাহকরা পাবে না। ডিজিটাল বাংলাদেশ তৈরির বড় কাজ হচ্ছে সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন সেবা গ্রাহকদের কাছে তুলে দেওয়া। সে লক্ষ্যেই আমরা কাজ করছি।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বিটিআরসিমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ব্যান্ডউইথ কিনতে বাংলাদেশের হাতে-পায়ে ধরছে সৌদি
টেলিকম

দেশে ৭৮ হাজার টাকার ব্যান্ডউইথ এখন ৬০ টাকা

প্রযুক্তি সংবাদ

সন্তানদের বাসযোগ্য আবাসভূমি দিতে পেরেছি: মোস্তাফা জব্বার

অবশেষে আসছে পোকো এফ২!
প্রযুক্তি সংবাদ

অবশেষে আসছে পোকো এফ২!

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর
টেলিকম

বিএসসিপিএলসি কর্তৃক বিটিআরসি-কে রেভিনিউ শেয়ারিং ও সামাজিক দায়বদ্ধতা তহবিল বাবদ চেক হস্তান্তর

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

বেসিসের পুরস্কার পেলেন ১০ নারী ও ৩ প্রতিষ্ঠান

২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় আসবে : পলক
প্রযুক্তি সংবাদ

২ লক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হাইস্পিড ব্রডব্যান্ড কানেকটিভিটির আওতায় আসবে : পলক

Load More

ট্রেন্ডিং টপিক

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়
প্রযুক্তি সংবাদ

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো
অর্থ ও বাণিজ্য

আইটিসিএলের উদাসীনতায় বিপাকে ৩৪ ব্যাংকের গ্রাহক, মামলার প্রস্তুতি নিচ্ছে ব্যাংকগুলো

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

01 October 2019

ইন্টারনেটে ধীরগতি ও কল ড্রপে কঠোর অবস্থানে যাচ্ছে বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV