Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিলেটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলায় গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
সিলেটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলায় গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

সিলেট বিভাগের সবচেয়ে বড় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পণ্য, সেবা এবং ডিজিটাল লাইফস্টাইল বিষয়ক মেলার আয়োজন করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সিলেট শাখা। ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো সিলেট ২০২০’ শীর্ষক এ এক্সপোর শুরু হচ্ছে আগামীকাল থেকে। গ্রামীণফোন এই মেলায় টাইটেল স্পন্সর।

এ নিয়ে আজ অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী গণি জিমনেশিয়ামে এক্সপোটি কাল থেকে শুরু হয়ে চলবে আগামী ২৬ জানুযারি পর্যন্ত। দর্শনাথীদের জন্য গ্রামীণফোনের স্টলে ফোরজি, মাইজিপি, বাইস্কোপ, জিপি মিউজিক, জিপি অ্যাকসেলেটর ও আইওটি সেবা প্রদর্শন করা হবে।

পাঁচ দিনব্যাপী এ প্রদর্শনীতে আইসিটি খাতের সকল অংশীদার অংশগ্রহণ করবেন এবং এক্সপোর মাধ্যমে একই ছাদের নিচে দেশে তৈরি অত্যাধুনিক সব আইসিটি পণ্য ও সেবা প্রদর্শনীর পাশাপাশি এ ক্ষেত্রে দেশের নানা সাফল্যের বিষয় তুলে ধরা হবে এ এক্সপোতে। দেশি-বিদেশি বিনিয়োগকারীরাও এ এক্সপোতে উপস্থিত থেকে দেশীয় উদ্ভাবনগুলো সামনাসামনি দেখে সেগুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়া, হার্ডওয়্যার তৈরিতে নতুন বিনিয়োগের পাশাপাশি রপ্তানিতেও আগ্রহী করতে এ প্রদর্শনীর আয়োজন। এক্সপোতে বেশ কয়েকটি সেমিনার এবং সেশনের মাধ্যমে গত দশ বছরে ডিজিটাল বাংলাদেশের সাফল্য তুলে ধরা হবে।

এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রদর্শনীর এক্সপো থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে এক্সপো ভ্যেনুতে শেষ হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের প্রাক্তন মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তাহমিন আহমদ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বাংলাদেশ আওওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বিসিবি’র পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল এবং সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি্র (এসসিসিআই) প্রেসিডেন্ট আবু তাহের মোহাম্মদ শোয়েব।

অনুষ্ঠানে গ্রামীণফোনের উচ্চপদস্থ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি, এক্সপোতে অঙ্কন প্রতিযোগিতা, পর্যটন খাতে আইসিটি নিয়ে সেমিনার, নারী উদ্যোক্তাদের জন্য আইসিটি সম্পর্কিত সেমিনার এবং রাফেল ড্র অনুষ্ঠিত হবে। অতিথি হিসেবে এক্সপোতে অংশগ্রহণ করবেন অভিনেত্রী ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শমী কায়সার, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী। এক্সপো পরিদর্শন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।

এ এক্সপো স্পন্সর করা প্রসঙ্গে গ্রামীণফোনের সিলেট র্সাকেলের প্রধান এ. এস. এম হেদায়েতুল হক বলেন, ‘আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে প্রযুক্তিখাতে আঞ্চলিক ও বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশ উদীয়মান দেশ হিসেবে পরিচিতি পাচ্ছে। এখন সময় এসেছে আমাদের আইসিটি খাতকে প্রতিযোগিতামূলক একটি জায়গায় নিয়ে যাওয়ার। আর এক্ষেত্রে, এ এক্সপো আমাদের স্থানীয় উদ্ভাবনগুলো্ প্রদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়
নির্বাচিত

অজান্তে কল রেকর্ড হলে বোঝার উপায়

অনলাইনে নিরাপদ থাকতে কি করবেন
নির্বাচিত

অনলাইনে নিরাপদ থাকতে কি করবেন

উইন্ডোজ ১১ ব্যবহার করতে হলে আপনার কম্পিউটারে কী কী থাকতে হবে?
নির্বাচিত

উইন্ডোজ ইলেভেনে যেসব রদবদল করা হয়েছে

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ
প্রযুক্তি সংবাদ

স্যাটেলাইট সংযোগ ও বিশ্বব্যাপী কভারেজের নতুন যুগে প্রবেশ করছে স্মার্টওয়াচ

পিক্সার ল্যাম্পের আদলে নতুন এআই রোবট আনছে অ্যাপল
নির্বাচিত

পিক্সার ল্যাম্পের আদলে নতুন এআই রোবট আনছে অ্যাপল

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন
নির্বাচিত

ফোল্ডেবেলের পর এবার আসছে রোলেবল স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ
অর্থ ও বাণিজ্য

২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে ইবিএল চেয়ারম্যানকে লিগ্যাল নোটিশ

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ
নির্বাচিত

নতুন উদ্ভাবন নিয়ে বৈশ্বিক বাজারে নেতৃত্ব দেবে বাংলাদেশ

ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে অনুষ্ঠিত হলো ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ উদ্যোগের তৃতীয় পর্ব

সপ্তাহের সবচেয়ে পঠিত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

শিক্ষার্থীদের জন্য কম দামের ল্যাপটপ আনল লেনোভো

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?
প্রযুক্তি সংবাদ

আইফোনের চেয়ে কেন দ্রুত দাম কমে স্যামসাং ফোনের?

দীর্ঘস্থায়িত্ব, শক্তিশালী হার্ডওয়্যার কিংবা অত্যাধুনিক ক্যামেরা—কোনোদিক থেকেই অ্যাপলের...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিত উত্তাল ভারত, সবর বলিউড তারকারাও

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

দিল্লি অভিমুখে কৃষকদের যাত্রা, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে উত্তেজনা

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

তরুণদের আন্দোলনে উত্তাল ভারত

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২১ জানুয়ারি ২০২০

সিলেটের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মেলায় গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV