Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 8 June 2020
‘ফাইভজি ইন্টারনেটের গতি হবে ২০ জিবিপিএস’
Share on FacebookShare on Twitter

কভিড-১৯ মহামারীর কারণে ৩ হাজার ৫০০ মেগাহার্টজের ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত করেছে কানাডা। ভয়াবহ এ পরিস্থিতিতে টেলিকম প্রতিষ্ঠানগুলো থেকে দেশটির নাগরিকরা যাতে প্রয়োজনীয় সেবা পেতে পারে, সেজন্য ছয় মাসের জন্য এ নিলাম স্থগিত রেখেছে কানাডার ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়টি। এ নিলামের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ১৫ জুন। খবর রয়টার্স ও ইয়াহু ফিন্যান্স।

৩ হাজার ৫০০ মেগাহার্টজের এ স্পেকট্রাম ফাইভজি চালু করার জন্য কানাডার টেলিকম প্রতিষ্ঠানগুলোর প্রধান ব্র্যান্ড। এটি চালু হলে দেশটির স্মার্টফোন ব্যবহারকারীরা কয়েক সেকেন্ডের মধ্যে সিনেমা ডাউনলোড করতে সক্ষম হবে। অন্যদিকে ব্যবসায়ীরা ফাইভজির মাধ্যমে রোবট, ডিভাইস ও সেন্সর ব্যবহার করে স্মার্ট ফ্যাক্টরি পরিচালন করতে পারবে।

ইনোভেশন, সায়েন্স অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টমন্ত্রী নাভডেপ বেইনস জানান, কভিড-১৯-এর এ সময় টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানগুলো যাতে কানাডার নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেয়ার ব্যবস্থাপনা আরো উন্নত করতে পারে, সেজন্য এ নিলাম স্থগিত করা হয়েছে।

এর আগে গত মার্চে ফাইভজি স্পেকট্রামের নিলামের জন্য আগামী ১৫ ডিসেম্বর দিন নির্ধারণ করা হয়। তবে সেটি থেকে এখন সরে এসে এ নিলামের সময় আরো বাড়ানো হলো। আর মন্ত্রী বেইনস জানিয়েছেন, ৩ হাজার ৫০০ মেগাহার্টজের পাশাপাশি ফাইভজি নেটওয়ার্কের অন্যতম ব্র্যান্ড ৩ হাজার ৮০০ মেগাহার্টজের বিষয়েও সরকার ভাবছে। আগামী আগস্টে এ বিষয়ে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করতে পারে।

জানা গেছে, ৩ হাজার ৫০০ মেগাহার্টজের এ স্পেকট্রামের জন্য ৫৫ কোটি ৮০ লাখ ডলার প্রারম্ভিক নিলাম মূল্য ধরা হয়েছে। যেখানে গত বছর ৬০০ মেগাহার্টজের স্পেকট্রাম নিলামে দাম উঠেছিল ৩৫৭ কোটি ডলার।

মন্ত্রণালয় থেকে দেয়া বিজ্ঞপ্তিতে বেইনস বলেন, কানাডার টেলিকমিউনিকেশন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো এ কঠিন সময়েও তাদের কাজ চালিয়ে যাচ্ছে। কভিড-১৯ মহামারীর মধ্যে নাগরিকদের প্রয়োজনীয় সেবা দেয়ার কাজ করছে তারা। তবে বর্তমান প্রেক্ষাপটে অনেক সেবাদানকারী প্রতিষ্ঠান তাদের উদ্বেগ জানিয়েছে, যা আমলে নিয়ে তাদের সমস্যা সমাধানের বিষয়ে কাজ করে যাচ্ছে সরকার। টেলিকমিউনিকেশন খাতের সমস্যা বিবেচনায় নিয়ে তাদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা হবে। যাতে করে তারা নাগরিকদের কম দামে আরো উচ্চ গতির নেটওয়ার্ক সরবরাহ করতে সক্ষম হয়।

সরকারের এ সহযোগিতার অংশ হিসেবে আগামী দুই বছরের জন্য তারবিহীন নেটওয়ার্ক সেবার মূল্য ২৫ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছেন বেইনস, যা আগামী মাস থেকে কার্যকর হবে।

এদিকে সম্প্রতি কানাডার দুটি টেলিকম প্রতিষ্ঠান টেলাস ও বেল ফাইভজি সরবরাহের জন্য নকিয়া ও এরিকসনের সঙ্গে কাজের পরিকল্পনার কথা জানিয়েছে। এর মধ্যে এরিকসনের সঙ্গে ফাইভজি সরবরাহের জন্য অংশীদার হিসেবে কাজ করছে দেশটির আরেক টেলিকম প্রতিষ্ঠান রগার্স।

মার্কিন নিষেধাজ্ঞার কারণে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা সীমিত করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো। চীনভিত্তিক প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসা পুরোপুরি বন্ধ করতে কানাডার ওপর চাপ তৈরি করেছে ওয়াশিংটন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন কানাডার প্রতি আহ্বান জানিয়ে বলেন, কানাডায় পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক সম্প্রসারণে হুয়াওয়ের সরঞ্জাম নিষিদ্ধ করা উচিত। ওই সময় কানাডায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সিকিউরিটি ফোরামে অংশ নিয়েছিলেন রবার্ট ও’ব্রায়েন। আয়োজনে ৭০টি দেশের প্রায় ৩০০ শিক্ষাবিদ, সামরিক ও সরকারি কর্মকর্তার সামনে দেয়া বক্তব্যে তিনি বলেন, হুয়াওয়ের কার্যক্রম যুক্তরাষ্ট্রের মতো কানাডার জাতীয় নিরাপত্তার জন্যও হুমকি। ধারণা করা হচ্ছে, রবার্ট ও’ব্রায়েনের ওই বক্তব্যের জেরে ফাইভজি নেটওয়ার্ক নির্মাণে কানাডার দুই টেলিকম কোম্পানি নকিয়া ও এরিকসনের সঙ্গে জোটবদ্ধ হয়েছে।

সম্প্রতি হুয়াওয়ের সঙ্গে ব্যবসা পরিচালনায় নতুন বিধিনিষেধ আরোপ করেছে মার্কিন বাণিজ্য বিভাগ। এর আওতায় মার্কিন প্রযুক্তি ব্যবহার করে পণ্য উৎপাদন করে এমন প্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে চাইলে যুক্তরাষ্ট্রের অনুমতি নিতে হবে। এর ফলে হুয়াওয়ে তাদের বিভিন্ন ডিভাইসের প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় নিয়ে সংকটে পড়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ফাইভজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি
নির্বাচিত

রমজানের উচ্ছ্বাসে রাঙা ফেস্টিভ রেডে এলো ভিভো ওয়াই৩১ডি

প্রিয়শপে ঘুরে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ‘ইটারেটিভ’ এর প্রতিষ্ঠাতাগণ
নির্বাচিত

প্রিয়শপে ঘুরে গেলেন সিঙ্গাপুরভিত্তিক ভেঞ্চার ক্যাপিটাল ‘ইটারেটিভ’ এর প্রতিষ্ঠাতাগণ

বৈদ্যুতিক স্কুটার বাজারে আনছে ডুকাটি
অটোমোবাইল

বৈদ্যুতিক স্কুটার বাজারে আনছে ডুকাটি

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?
নির্বাচিত

৫জি নেটওয়ার্ক কি ক্যান্সারের ঝুঁকি বাড়াবে?

১০ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘শেখ রাসেল পদক ২০২২’
প্রযুক্তি সংবাদ

১০ ক্যাটাগরিতে দেওয়া হবে ‘শেখ রাসেল পদক ২০২২’

মডার্ন ওয়ার্কপ্লেস নিয়ে ভার্চুয়াল সম্মেলন
প্রযুক্তি সংবাদ

মডার্ন ওয়ার্কপ্লেস নিয়ে ভার্চুয়াল সম্মেলন

Load More

ট্রেন্ডিং টপিক

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড
নির্বাচিত

একবার চার্জে ৫৩ ঘণ্টা চলবে নতুন ইয়ারবাড

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

08 June 2020

ফাইভজি স্পেকট্রাম নিলাম স্থগিত

Techzoom.TV |
TechzoomTV