Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৯ অক্টোবর ২০২০
‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

শিশুদের মাঝে সচেতনতা বাড়াতে এবং তারা কীভাবে ডিজিটাল বিশ্বে দায়িত্বশীলতার সাথে বিচরণ করতে পারে সে ধারণা থেকেই গ্রামীণফোনের সাথে যৌথভাবে স্কলাস্টিকা স্কুল ‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ শীর্ষক একটি ওয়েবিনার আয়োজন করেছে।

দেশে বৈশ্বিক মহামারির প্রাদুর্ভাবের কারণে সারাদেশের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়, আর এতে বিপাকে পড়ে দেশের লাখো শিক্ষার্থী। এ শিক্ষার্থীদের অনেকেই অনলাইনে শিক্ষাকার্যক্রম চালিয়ে যাচ্ছে, পাশাপাশি তারা অনলাইন মাধ্যমে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে যুক্ত থাকছে। অভিভাবকদের তত্ত্বাবধান ছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ব্যয় করার কারণে শিক্ষার্থীরা ক্ষতিকর কনটেন্ট ও সাইবার বুলিংয়ের শিকার হতে পারে। কারণ, কোভিড-১৯ বৈশ্বিক মহামারির এ প্রতিকূল সময়ে অপরাধীরা এ সুযোগ কাজে লাগানোর চেষ্টায় সক্রিয় রয়েছে। এ ধরণের পরিস্থিতি প্রতিরোধে অভিভাবকদের সঠিক তত্ত্বাবধানে শিশুদের কীভাবে ডিজিটাল বিশ্বে বিচরণ করতে হবে এবং এক্ষেত্রে কৌশলগুলো কী হতে পারে তা নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার ওয়েবিনারটি পরিচালনা করেন।

এ নিয়ে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশার বলেন, ‘শিক্ষা কার্যক্রমের কারণে বিশ্বব্যাপী অধিকাংশ তরুণদের খুব অল্প বয়স থেকেই ইন্টারনেট ব্যবহারের সুযোগ রয়েছে। এজন্য শুরু থেকেই শিশুদের নিরাপদে রাখতে অভিভাবক ও শিক্ষকদের নিজ থেকেই এ বিষয়টি লক্ষ্য করা অত্যন্ত জরুরি। শিশুদের সাথে আমাদের সম্পর্ক খোলামেলা ও বন্ধুত্বপূর্ণ হওয়া উচিৎ; কারণ সামনের দিনগুলোতে যদি তারা কোন সমস্যার সম্মুখীন হয় তাহলে যেনো তারা সমস্যা নিয়ে আমাদের সাথে কথা বলতে দ্বিধায় না পড়ে।’

তিনি আরো বলেন, ‘সাইবারবুলিং ও অন্যান্য ক্ষতিকর কনটেন্টের মতো ইস্যুগুলোর কারণে ইন্টারনেটকে দোষারোপ করা উচিৎ না। এটি নির্ভর করে আমরা এ মাধ্যমটিকে কীভাবে ব্যবহার করছি। সচেতন থাকার মাধ্যমে এবং কিছু জরুরি বিষয় মেনে চললে আমরা এ চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবো।’

আয়োজনটিতে স্থানীয় ও বৈশ্বিকভাবে ইন্টারনেট ব্যবহারের ওপর বেশ কিছু তথ্য তুলে ধরা হয়। চলতি বছরের জুন পর্যন্ত, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৫০ শতাংশ। শুধুমাত্র এপ্রিল মাসেই একদিনে মাইক্রোসফট টিম সর্বমোট ২.৭ বিলিয়ন মিটিং মিনিটের রেকর্ড সৃষ্টি করেছে। জুমের প্রতিদিনের প্রবৃদ্ধি বেড়েছে ২৯০০ শতাংশ। স্মার্টফোনের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ৭০ শতাংশ, ল্যাপটপের ব্যবহার করেছে ৪০ শতাংশ, ব্যক্তিগত কম্পিউটার ও ডেক্সটপের ব্যবহার বেড়েছে ৩২ শতাংশ, ট্যাবলেটের ব্যবহার বেড়েছে ২২ শতাংশ, স্মার্ট টিভি ও মিডিয়া স্ট্রিমিং সেবার ব্যবহার বেড়েছে ৩০ শতাংশ। বৈশ্বিকভাবে ব্রডব্যান্ডের গড় ব্যবহার বেড়েছে ৪৭ শতাংশ।

অনুষ্ঠানে স্কলাস্টিকা সিনিয়র ক্যাম্পাস উত্তরার প্রিন্সিপাল, হেড অব সেকশন, সিনিয়র সেকশন ফারাহ এস আহমেদ বলেন, ‘বর্তমানে প্রযুক্তি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। আমাদের শিক্ষার্থীদের সঠিকভাবে ইন্টারনেট ব্যবহারের চর্চা ও সবার জন্য নিরাপদ ও সুরক্ষিত ডিজিটাল বিশ্ব নির্মাণ সম্পর্কিত বিষয়ে সঠিক নির্দেশনা দেয়া প্রয়োজন। আমরা আমাদের শিক্ষার্থীদের ‘প্রযুক্তি বিষয়ে দক্ষ’ হিসেবে দেখতে চাই, যেনো তারা অনলাইন প্ল্যাটফর্মগুলোর সাইবার বুলিং বন্ধে এবং তাদের বন্ধুদের ডিজিটাল বিশ্বে সঠিকভাবে বিচরণে সচেতনতা তৈরি করতে পারে।’

ওয়েবিনারটিতে সিনিয়র ম্যানেজমেন্ট, সুপারভাইজর, শিক্ষক, সপ্তম শ্রেণি থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা এবং কমিউনিটি সার্ভিস ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

মামলা করেও সমাধান পাচ্ছেনা ভুক্তভোগী ‘নগদ’ এর গ্রাহক
প্রযুক্তি সংবাদ

মামলা করেও সমাধান পাচ্ছেনা ভুক্তভোগী ‘নগদ’ এর গ্রাহক

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম
প্রযুক্তি সংবাদ

সিলেটে চালু হলো ওয়ালটনের ফ্র্যাঞ্চাইজি শোরুম

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুমেন্ট
প্রযুক্তি সংবাদ

চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুমেন্ট

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল
টেলিকম

দেশব্যাপী টেলিটকের গ্রাহক সেবার মান নিশ্চিতে হাইকোর্টের রুল

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে প্রতারণার প্রবণতা।
কিভাবে করবেন

সোশ্যাল মিডিয়ায় বাড়ছে প্রতারণার প্রবণতা।

গুগলের ডেটা সেন্টারে বিস্ফোরণ, একাধিক কর্মী দগ্ধ
নির্বাচিত

গুগলের ডেটা সেন্টারে বিস্ফোরণ, একাধিক কর্মী দগ্ধ

Load More

ট্রেন্ডিং টপিক

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স
ছাড় ও অফার

শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো
নির্বাচিত

সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পন্সর টেকনো

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’
টেলিকম

গ্রামীণফোন ও রবি ঠেলাঠেলিতে এমএনপি সিম সচল করতে গ্রাহকের সাড়ে সাত মাসের ‘যুদ্ধ’

অনার রোবট ফোনে ২০০MP ক্যামেরা, থাকছে ARRI সিনেমাটিক প্রযুক্তি
মোবাইল এরিনা

অনার রোবট ফোন – সম্পূর্ণ স্পেসিফিকেশন (Honor Robot Phone 5G)

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

বিশাল ৮,১০০mAh ব্যাটারির অনার এক্স৭ই প্লাস ৪জি উন্মোচন, থাকছে ১০৮MP ক্যামেরা ও AI ফিচার

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

এসএসসি-দাখিল পরীক্ষায় সিসিটিভি!
ফিচার

এসএসসির ফল সোমবার, যুক্ত হলো এসএমএসে নতুন নম্বর

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী...

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

গাজীপুর হাইটেক পার্ক হচ্ছে দেশের ‘ফ্ল্যাগশিপ’ পার্ক

ইনস্টাগ্রামে মেটার নতুন এআই টুল নিয়ে উদ্বেগ

অপছন্দের মানুষের কাছ থেকে ইনস্টাগ্রাম স্টোরি লুকাবেন যেভাবে

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

হাই-টেক পার্কের অব্যবহৃত জমি পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৯ অক্টোবর ২০২০

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত

Techzoom.TV |
TechzoomTV