Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট সেবাদানে অনিয়ম, বিটিআরসির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ নভেম্বর ২০২০
অনুমোদনহীন ফোন বিক্রির দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা
Share on FacebookShare on Twitter

অনুমোদনপ্রাপ্ত ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই মধ্যে সব ধরনের অনিয়ম নিরসন না করলে আইনি ব্যবস্থা নেয়ার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

সম্প্রতি সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অনুমোদনপ্রাপ্ত অনেক আইএসপি প্রতিষ্ঠানে পরিদর্শন শেষে অনিয়ম পাওয়া গেছে। প্রাপ্ত আটটি অনিয়ম হচ্ছে-

১. কমিশনের জারি করা নির্দেশনা অনুযায়ী ইন্টারনেট সেবা প্রদানের উদ্দেশ্যে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠান কর্তৃক PoP স্থাপন, স্থানান্তর, বাতিলের আগের কমিশনকে না জানানো।

২. বিটিআরসির Data Information System (DIS) পোর্টাল এ সঠিকভাবে সব তথ্য না দেয়া।

৩. Infrastructure Sharing Guideline, 2011 এ উল্লেখিত সব শর্ত সঠিকভাবে পালন না করে কার্যক্রম পরিচালনা করা।

৪. একই মালিকানায় ক্যাবল টিভি লাইসেন্স ও আইএসপি লাইসেন্স গ্রহণপূর্বক কমিশনের নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ না করে ক্যাবল টিভি সেবা প্রদানের কাজে ব্যবহৃত অপটিক্যাল ফাইবারের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।

৫. বিটিআরসির অনুমোদন না নিয়ে নিজস্ব নেটওয়ার্ক অপারেশন সেন্টার (NOC)-এর পরিবর্তে অন্যত্র Cache Server স্থাপন করা, ক্যাশ সার্ভার প্রদানকারী সংস্থা ও ব্যবহারকারী প্রতিষ্ঠানের মধ্যকার চুক্তি এবং ক্যাশ সার্ভারের মনিটরিং লিংক (অননেট,অফনেট, MRTG) কমিশনকে না দেয়া।

৬. লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানের অবৈধ রিসেলার তৈরি করার মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা।

৭. কমিশন থেকে আইএসপি লাইসেন্সধারী প্রতিষ্ঠানগুলো তাদের সব গ্রাহককের IP Log (Device Identity- Time Stamp) কমপক্ষে ১২ (বার) মাস রাষ্ট্রীয় স্বার্থ ও জননিরাপত্তার বিষয় বিবেচনা করে সংরক্ষণের নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু কতিপয় প্রতিষ্ঠান তা যথাযথভাবে পালন করছে না।

৮. বিভিন্ন এলাকায় কমিশন থেকে আইএসপি অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানকে যথাযথভাবে কার্যক্রম গ্রহণে এবং ইন্টারনেট সেবা দেয়ার ক্ষেত্রে বাধা দেয়া।

বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক শিবলী ইমতিয়াজ বলেন, পরিদর্শন শেষে যেসব অনিয়ম পাওয়া গেছে সেগুলো দ্রুত সমাধান করতে হবে। এরই মধ্যে অনিয়ম পাওয়া সব আইএসপি প্রতিষ্ঠানকে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা দেয়া হয়েছে। যদি প্রতিষ্ঠানগুলো যথাযথ পদক্ষেপ না নেয়, তবে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১’ অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।

Tags: বিটিআরসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে আনলো ওয়ালটন
নির্বাচিত

অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে আনলো ওয়ালটন

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০
নির্বাচিত

দেশের এন্ট্রি-লেভেল স্মার্টফোনের বাজার কাঁপাতে এলো রিয়েলমি নোট ৫০

স্মার্টওয়াচ আনছে মটোরোলা
নির্বাচিত

স্মার্টওয়াচ আনছে মটোরোলা

হুয়াওয়ের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র
নির্বাচিত

হুয়াওয়ে, জেডটিইসহ চীনের বেশকিছু পণ্য নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

স্যামসাং এর পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন

ব্লুটুথ কলিং, ব্রিদিং কন্ট্রোল মোডসহ এলো স্মার্টওয়াচ
নির্বাচিত

ব্লুটুথ কলিং, ব্রিদিং কন্ট্রোল মোডসহ এলো স্মার্টওয়াচ

Load More

ট্রেন্ডিং টপিক

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের
বিবিধ

ইরানের ড্রোন হামলা, গ্যাস উৎপাদন বন্ধের ঘোষণা কাতারের

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
বিবিধ

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
বিবিধ

ভোরে ইসরায়েলকে নিশানা করে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি
ই-কমার্স

চালডাল ডটকম-এর ‘নৈরাজ্য’: ৪ মাস বেতনহীন ৬০০ কর্মী, আইটি পার্কে কর্মবিরতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix