Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে জরিমানা: বিটিআরসি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 30 November 2020
মোবাইল টাওয়ার থেকে ওয়াইফাই চালুর পরীক্ষা সফল
Share on FacebookShare on Twitter

আগামী তিন মাসে সাড়ে ৫শ’ মোবাইল টাওয়ার না বানালে বড় জরিমানার হুমকি দিয়েছে বিটিআরসি। মোবাইল সংযোগ বাড়লেও টাওয়ার তৈরিতে তালবাহানায় এমন হুমকি দিল বিটিআরসি।

জানা গেছে, গত দুই বছরে এক কোটির বেশি মোবাইল সংযোগ দেয়া হলেও নতুন টাওয়ার হয়েছে হাতে গোনা। চুক্তির শর্ত জটিলতায় টাওয়ার নির্মাতা কোম্পানিগুলোর ওপর দায় চাপিয়ে টেলিকম অপারেটরা বলছে, পর্যাপ্ত টাওয়ার না হওয়ায় গ্রাহক সেবার মান কমছে। অন্যদিকে শর্ত নিয়ে জটিলতাকে টাওয়ার না বাড়ার কারণ হিসেবে দেখাচ্ছে টাওয়ার কোম্পানিগুলো।

টেলিকম সেবায় গুণগত মান বজায় রাখতে গ্রাহক সংখ্যার সঙ্গে সমন্বয় করে বাড়াতে হয় মোবাইল নেটওয়ার্ক টাওয়ার। দেশে মোবাইল সংযোগ ছাড়িয়ে গেছে ১৬ কোটি ৭১ লাখ। অথচ নেটওয়ার্ক সম্প্রসারণ হয়নি দুই বছরে। টাওয়ারের সংখ্যা আটকে আছে ৪২ হাজারেই।
আগে টেলিকম কোম্পানিগুলো নিজেরাই টাওয়ার বসিয়েছে। দু’বছর আগে নেটওয়ার্ক সম্প্রসারণের লাইসেন্স পায় আলাদা কোম্পানি। সেই থেকেই চুক্তির শর্ত জটিলতায় টাওয়ার নির্মাণে ধীরগতি চলছে।

রবি হেড অব রেগুলেটরি অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স সাহেদ আলম বলেন, ‘সার্ভিস লেভেল এগ্রিমেন্টের আদলে টোটাল কমার্শিয়াল এগ্রিমেন্ট চাপিয়ে দেয়া হচ্ছে। অতি সম্প্রতি দুটি অপারেটর সাইন করেছে। আমরা যে দুই বছর ধরে টাওয়ার তৈরী করতে পারিনি, সেই ব্যকলকটা আমরা সারিয়ে উঠতে পারিনি।’

টেলিকম অপারেটর চাইলেই বছরে ৭শ’ থেকে হাজারখানেক নেটওয়ার্ক সাইট তৈরি সম্ভব- দাবি টাওয়ার কোম্পানির। সামিট কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আরিফ আল ইসলাম বলেন, ‘বাংলালিঙ্কের কাছ থেকে ২৫৯টি সাইটের একটা অর্ডার আমরা পেয়েছি। ওই সাইটগুলো আমরা রোল আউট করছি। ডিসেম্বরের মধ্যে ১৫০টি সাইট রোল আউটের প্লান করছি। বাকি সাইটগুলো জানুয়ারি থেকে ফেব্রুয়ারীর মধ্যেশেষ করার পরিকল্পনা রয়েছে। বছরে সাত শত থেকে হাজার টাওয়ার তৈরীর সক্ষমতা রাখি।’

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি বলছে ২০২১ সালের মধ্যে দুটি কোম্পানি সাড়ে ৫শ’ টাওয়ার বসাবে। বাকিরাও দ্রুতই শুরু করবে কার্যক্রম। নইলে হবে বড় অঙ্কের জরিমানা।

বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক জানান, ‘আমরা আল্টিমেটাম দিয়ে দিয়েছি। টাওয়ার কোম্পানিকে আমরা ৫০ লাখ টাকা ফাইন দিয়েছি। এটা না করে উপায় ছিলো না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগল ডুডলে ভালোবাসা পরিবহনকর্মীদের
নির্বাচিত

গুগল ডুডলে ভালোবাসা পরিবহনকর্মীদের

অপো রেনো ৫ প্রো প্লাস ৫জি
নির্বাচিত

অপো রেনো ৫ প্রো প্লাস ৫জি

আসছে ছয় জিবি র‍্যামের নতুন পিক্সেল!
নির্বাচিত

আসছে ছয় জিবি র‍্যামের নতুন পিক্সেল!

আইএসও সনদ পেলো ওয়ালটন
নির্বাচিত

আইএসও সনদ পেলো ওয়ালটন

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ
টেলিকম

দেশে ইন্টারনেট ব্যবহারকারী ৪৩ দশমিক ৬ শতাংশ

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
নির্বাচিত

৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Load More

ট্রেন্ডিং টপিক

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি
প্রযুক্তি সংবাদ

ক্রেতা সেজে দোকান ঘুরে পরিকল্পনা, সাটার কেটে ৩৬ আইফোন চুরি

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার
প্রযুক্তি সংবাদ

ভুয়া তথ্য ও আপত্তিকর কনটেন্ট বন্ধে দ্রুত আইন করবে সরকার

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে
নির্বাচিত

হোম ডেলিভারির নামে রাস্তায় ফ্রিজ রেখে যাওয়ার অভিযোগ পিকাবুর বিরুদ্ধে

জুনে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে পারমাণবিক বিদ্যুৎ
প্রযুক্তি সংবাদ

জাতীয় গ্রিডে রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোন অর্থায়নে আড়াই কোটি ডলার পর্যন্ত ঋণসুবিধা পেল সহজমোবাইল

বাংলাদেশে আর্থিক সেবাবঞ্চিত মানুষের স্মার্টফোন কেনায় অর্থায়ন বাড়াতে...

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

উষ্ণতার পাশাপাশি ঘরের সৌন্দর্যে কম্ফোর্টার

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

তরুণ উদ্যোক্তা উন্নয়নে মুন্সীগঞ্জে সিটি ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি ও বিশেষায়িত ঋণ সুবিধা চালু

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

30 November 2020

তিন মাসে সাড়ে ৫শ' মোবাইল টাওয়ার না বানালে জরিমানা: বিটিআরসি

Techzoom.TV |
TechzoomTV