Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 17 March 2021
রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ
Share on FacebookShare on Twitter

টেলিকম অপারেটর রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ করে বাজেয়াপ্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিকেলে নগরীর নিউ মার্কেট সুপার মার্কেট দক্ষিণ (প্রকাশ নিউ মার্কেট) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মার্কেটের ছাদে অনুমোদনহীনহীনভাবে স্থাপিত মোবাইল ফোন অপারেটর রবি’র ৪টি, বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি টাওয়ার জব্দ করে বাজেয়াপ্ত করা হয়।

অভিযানকালে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

অভিযান প্রসঙ্গে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বাড়ি/স্থাপনা মালিকের সাথে সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখকৃত ভাড়ার ছয় ভাগের এক ভাগ হারে ডিএসসিসিকে কর প্রদানের বিধান রয়েছে। কিন্তু টেলিকম অপারেটর রবিকে ইতোমধ্যে বেশ কয়েকবার টেলিফোনে এবং ছয় বার পত্র প্রেরণ করে ‘বাড়ি/স্থাপনা মালিকের সাথে তাদের সম্পাদিত ভাড়ার চুক্তিপত্র’ প্রেরণের জন্য বলা হয়। কিন্তু অদ্যবধি রবি’র তরফ থেকে এ বিষয়ে কোনো প্রত্যুত্তর দেওয়া হয়নি।”

রাসেল সাবরিন আরও বলেন, রবি’র পক্ষ হতে ডিএসসিসি এলাকায় শুধু ৮১টি টাওয়ার রয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হলেও মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এয়ারটেল রবি’র সাথে একীভূত হওয়ার পর তাদের সেই টাওয়ারের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে প্রতীয়মান। তাই, রবি’র টাওয়ার জব্দে আমরা গতকাল অভিযান পরিচালনা করি। আমাদের কাছে প্রদেয় টাওয়ারের হিসেবে নিউ সুপার মার্কেট দক্ষিণে রবি’রএকটি টাওয়ার থাকার কথা থাকলেও সেখানে গিয়ে আমরা চারটি টাওয়ার দেখতে পায়। এছাড়াও অভিযানকালে বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি অনুমোদনবিহীন টাওয়ার সেখানে আমরা দেখতে পাই। তাই, রবি’র ৪টি, বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি অনুমোদনবিহীন টাওয়ার আমরা জব্দ করে বাজেয়াপ্ত করেছি।

এদিকে গত ১৪ মার্চ ডিএসসিসির মালিকানাধীন স্বামীবাগ এলাকায় ‘ওয়ান্ডারল্যান্ড পার্কে’ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অনুমতি ছাড়া পার্ক চালু রাখায় পার্কের কার্যক্রম বন্ধ করে দেয়া হয় এবং পার্কের মূল দরজাসহ সকল দোকান তালাবদ্ধ ও সিলগালা করে দেয়া হয়।

উল্লেখ্য যে, গত বছরের ১৯ অক্টোবর ডিএসসিসি এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ গ্রামীণ ফোন ডিএসসিসিকে ৯ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩শ ৮৫ টাকা সমুদয় বকেয়া পরিশোধ করে। এছাড়াও টেলিকম অপারেটর রবি গত বছরের ১৩ ডিসেম্বর ২০১৬-২০১৭ অর্থবছরের বকেয়া হিসেবে ১ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার ৫৬৮ টাকা এবং এ বছরের ৩ ফেব্রুয়ারি ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৪ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ১৮০ টাকা বকেয়া পরিশোধ করে।

আরও উল্লেখ্য যে, ডিএসসিসির মালিকানাধীন এই জায়গায় ‘ভায়া মিডিয়া সার্ভিস লিমিটেড’ এর সাথে ওয়ান্ডারল্যান্ড পার্ক হিসেবে পার্ক পরিচালনার জন্য সাথে ৩ বছর মেয়াদী ইজারা (লিজ) দেওয়া হয় যা ২০০৫ সালের ১৮ ফেব্রুয়ারি মেয়াদোত্তীর্ণ হয়। ডিএসসিসি (তৎকালীন ডিসিসি) সেই কোম্পানীর সাথে ইজারার মেয়াদ নতুন করে নবায়ন না করলেও ভায়া মিডিয়া সার্ভিস লিমিটেড পরবর্তীতে ২০০৮ সালে হাইকোর্টে সিভিল পিটিশন ফর লিভ টু আপীল দায়ের করেন।পরবর্তীতে আপীল বিভাগ করপোরেশনের পক্ষে সেই মামলা নিষ্পত্তি করে। কিন্তু তারপরও দীর্ঘ সময় সেই জায়গা পার্ক কর্তৃপক্ষ ডিএসসিসিকে হস্তান্তর না করায় অবশেষে গত রবিবার সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ ইরফান উদ্দিন আহমেদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সেই ওয়ান্ডারল্যান্ড পার্ক সিলগালা করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: বাংলালিংকরবি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন
প্রযুক্তি বাজার

বিশ্বজুড়ে হারিয়ে যাচ্ছে সাশ্রয়ী দামের ফোন

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’
প্রযুক্তি সংবাদ

ফেসবুক-ইউটিউব নিয়ন্ত্রণে আসছে ‘আইন’

১০ উদ্যোগ পেল এক কোটি টাকা
প্রযুক্তি সংবাদ

১০ উদ্যোগ পেল এক কোটি টাকা

৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ
টেলিকম

৮টি স্টার্ট-আপ পেল ৮ কোটি টাকার বেশি বিনিয়োগ

২৭৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের
প্রযুক্তি সংবাদ

২৭৪ কোটি টাকা বরাদ্দ বেড়েছে তথ্যপ্রযুক্তি বিভাগের

কো-ব্র্যান্ডেড কার্ড চালু করতে যাচ্ছে দারাজ ও ভিসা
ই-কমার্স

কো-ব্র্যান্ডেড কার্ড চালু করতে যাচ্ছে দারাজ ও ভিসা

Load More

ট্রেন্ডিং টপিক

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100
নির্বাচিত

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান
প্রযুক্তি সংবাদ

দামি ফোনের ক্যামেরায়ও ছবি ঝাপসা? কয়েকটি সেটিংস বদলান

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন
প্রযুক্তি সংবাদ

৬ বছরের সফটওয়্যার আপডেট ও ৬০০০ এমএএইচ ব্যাটারিতে এলো নতুন ফোন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাত্র ২০ হাজার টাকার মধ্যে পিসি বিল্ড গাইড
নির্বাচিত

বিশ্ববাজারে পিসি সরবরাহ ২১.২ শতাংশ হ্রাস, চাহিদা কমেছে ভোক্তাদের

বিশ্ববাজারে ডেস্কটপ, ল্যাপটপ ও ওয়ার্কস্টেশন মিলিয়ে কম্পিউটার সরবরাহ...

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

17 March 2021

রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনবিহীন ৬ টাওয়ার জব্দ

Techzoom.TV |
TechzoomTV