Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

‘এক দেশ এক রেট’ কোন পথে বাংলাদেশের ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 4 July 2021
ইন্টারনেট সহজলভ্য করতে আসছে ‘একদেশ এক রেট’ নীতি
Share on FacebookShare on Twitter

সম্প্রতি জাতীয় নিরাপত্তার স্বার্থে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে (আইএসপি) ক্যাশ সার্ভার অপসারণের নির্দেশ দেওয়া হয় বাংলাদেশ টেলিকমিনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি)। আর দেশের প্রান্তিক পর্যায়ের এই ক্যাশ সার্ভার অপসারণ করা হলে গ্রাহক ক্ষতিগ্রস্থ হবে মন্তব্য করেছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি সাধারণ সম্পাদক এমদাদুল হক।

শনিবার (৩ জুলাই) বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ) আয়োজিত ‘এক দেশ এক রেট – কোন পথে বাংলাদেশের ইন্টারনেট’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

এমদাদুল হক বলেন, সরকার নির্ধারিত সময়ের পর যদি ক্যাশ সার্ভার তুলে নেওয়া হয়, তাহলে বাংলাদেশের ৫০ শতাংশ ট্রাফিক লস হবে। একদিকে ব্যবহারকারীর জন্য সাশ্রয়ী অন্যদিকে প্রান্তিক উদ্যোক্তাদের খরচ বেড়ে যাবে।

তিনি আরো বলেন, কেন এই ক্যাশ সার্ভার অপসারণ করতে হবে এই বিষয়ে আমরা সরকারের বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বসেছি। কিন্তু এর সুনির্দিষ্ট ব্যাখ্যা কেউই দিতে পারেনি। পুরো সিদ্ধান্তটি ধোঁয়াশার জন্ম দিয়েছে। এতে করে আমরা বিভ্রান্ত হচ্ছি। এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে প্রান্তিক আইএসপিগুলো বানিজ্যিক হুমকির মুখে পড়বে বলেও জানান তিনি।

আইএসপিএবি’র এই নেতা বলেন, আমি মনে করি সরকারের সিদ্ধান্ত পুনঃবিবেচনা করা উচিত। অন্যথায় আইএসপিগুলো সফলভাবে সেবা দিতে ব্যর্থ হতে পারে। আমাদের অন্তত ছয় মাস থেকে এক বছর সময় দেওয়া উচিত, তাতে আমরা দেখব কোথায় নিরাপত্তা ব্যাঘাত হয়।

গাইডলাইন নিয়ে বিভ্রান্ত রয়েছে উল্লেখ করে এমদাদ বলেন, প্রান্তিক আইএসপি’র জন্য সুনির্দিষ্ট গাইডলাইন এখনো আমরা নিতে পারিনি। প্রান্তিক পর্যায়ের ট্রান্সমিশন নেটওয়ার্কের প্রকল্পগুলো আলোর মুখ দেখছেনা। বিদেশি বিনিয়োগ আনার ব্যাপারে দেশি উদ্যোক্তাদের সাথে বসে সিদ্ধান্ত নেওয়া উচিত। দেশেই অনেকেই বিনিয়োগ করতে আগ্রহী।

এদিকে একই আয়োজন সংগঠনটির সভাপতি আমিনুল হক বলেন, প্রান্তিক আইএসপিগুলোকে বিভিন্ন সিলিং বা ফ্লোর প্রাইসে যাওয়া উচিত। ছোট ছোট স্ল্যাভে প্রাইস আনা যেতে পারে। এতে লেভেল প্লে ফিল্ড নিশ্চিত করা যাবে।

আলোচনা অনুষ্ঠানে এনটিটি লিমিটেডের সিনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার ফকরুল আলম পাপ্পু বলেন, সারা বিশ্বেই ক্যাশ সার্ভার দিয়ে ইন্টারনেট সার্ভ হচ্ছে। ক্যাশ সার্ভার এক ধরণের একটা প্রক্সি সার্ভার। প্রান্তিক ব্যবহারকারীর যত কাছে ক্যাশ বা কন্টেন্ট সার্ভার রাখা যায় তত ভাল। ক্যাশ সার্ভার যদি সরিয়ে নেওয়া হয়, তাহলে সেবার মান বিঘ্নিত হবে, ল্যাটেন্সি বেড়ে যাবে। এতে অন্যান্য ইম্প্যাক্টের পাশাপাশি কস্টিং ইম্প্যাক্টও হবে। ক্যাশ সার্ভার তুলে নিলে ৫০% ব্যান্ডউইথ ব্যবহার বেড়ে যাবে যার ইমপ্যাক্ট অবশ্যই ইন্টারনেটের দামের উপর পড়বে। আর প্রান্তিক পর্যায়ের আইএসপিকে এই বেশি ব্যবহারের দাম তো তুলে আনতেই হবে।

বিডিসাফের যুগ্ম-আহবায়ক মোহিব্বুল মোক্তাদীর তানিমের সঞ্চালনায় এই আলোচনা অনুষ্ঠানে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসান বলেন, আইসিটি পলিসি হয়েছে, ব্রডব্যান্ড পলিসি হয়েছে। ২০১৫ সালের পর থেকে ব্রডব্যান্ড পলিসি আপডেট হচ্ছেনা। ৫০০ টাকায় ইন্টারনেট দেওয়ার জন্য কি ধরণের অবকাঠামো দরকার সেই নিকেশ করা দরকার। ক্যাশ সার্ভার ধরে অনেক প্রান্তিক জায়গায় নব্বই শতাংশ ইন্টারনেট সার্ভ করা যায়। ক্যাশ সার্ভার পলিসি(নীতিমালার) মাধ্যমে নিশ্চিত করা যেতে পারে কেননা লোকাল ট্রাফিক লোকাল রাখাই শ্রেয়। ইন্টারনেটের বিশাল জগত এখনো আমরা তুলে ধরতে পারিনি । এক দেশ এক রেট- ট্রান্সমিশনের সাথে সম্পর্কিত বিধায় ক্যাশিং সার্ভারের সিদ্ধান্ত নিয়ে নতুনভাবে ভাবে দরকার।

এই আয়োজনে আরো বক্তব্য রাখেন, ফাইবার এট হোম সিটিও সুমন আহমেদ সাবির, বাংলাদেশ সিস্টেম এডমিনিস্ট্রেটর ফোরামের আহবায়ক জুবায়ের আলমাহমুদ হোসেন, বিকাশের হেড অফ আইটি গভর্নেন্স নাজমুল করিম। এসময় তারা ট্রান্সমিশন কস্ট, উন্নতমানের সেবা এবং আইএসপির এক দেশ এক রেট বাস্তবায়নের আগে আইআইজি ও এনটিটিএন এর দাম নির্ধারণ নিয়ে আলোচনা করেন এবং বিটিআরসি কে ওভারহেড ক্যাবলের উপরে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির দাবী জানান।

অনুষ্ঠানে জানানো হয়, এক দেশ এক রেট ট্যারিফের মাধ্যমে বিটিআরসি সারা দেশের জন্য গ্রাহক পর্যায়ে ৫ এমবিপিএস গতির ইন্টারনেটের মূল্য নির্ধারণ করেছে ৫০০ টাকা। এ ছাড়া ১০ এমবিপিএসের মূল্য ৭০০ থেকে ৮০০ টাকা এবং ২০ এমবিপিএসের মূল্য ১১১০ টাকা থেকে ১২০০ টাকার মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। ঢাকার বাইরের ব্যবহারকারীরা ব্রডব্যান্ড সংযোগের জন্য এখন এর চেয়ে বহুগুণ খরচ করেন। সেদিক বিবেচনায় নতুন নির্ধারিত মূল্য তাদের জন্য সাশ্রয়ী। এমন উদ্যোগের ফলে তাদের ইন্টারনেট সংযোগের খরচ স্বাভাবিকভাবেই কমে আসবে। তাই নিঃসন্দেহে বলা যায়, এর উদ্দেশ্য মহৎ। কিন্তু সমস্যা হলো, এটাকে কার্যকর করার জন্য আনুষঙ্গিক উপাদানগুলোর কথা বিটিআরসি ভেবেছে কিনা। ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর (আইএসপি) জন্য সেবা মূল্যের আওতায় ব্যান্ডউইথের দাম এবং ট্রান্সমিশন ও রক্ষণাবেক্ষণের খরচও অন্তর্ভূক্ত। এই তিনটি বিষয়ের মধ্যে সেবাদাতা প্রতিষ্ঠানগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব তৃতীয় পক্ষের হাতে ছেড়ে দিয়ে খরচ কম-বেশি সমন্বয় করতে পারলেও দুটি গুরুত্বপূর্ণ দিক বাদ থেকে যায়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিশ্বের সবচেয়ে পাতলা লেন্সের উদ্ভাবক বাংলাদেশি এক বিজ্ঞানী
প্রযুক্তি সংবাদ

বিশ্বের সবচেয়ে পাতলা লেন্সের উদ্ভাবক বাংলাদেশি এক বিজ্ঞানী

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস
প্রযুক্তি সংবাদ

ফেসবুক গ্রুপে বেসিক স্কিলস ডেভেলপ করেন অপূর্ব দাস

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে
কিভাবে করবেন

ভুল করে অন্যের বিকাশ বা নগদে যাওয়া টাকা ফেরত পাবেন যেভাবে

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো
প্রযুক্তি সংবাদ

ওয়াই সিরিজের নতুন ফোন আনলো ভিভো

যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হুয়াওয়ে
নির্বাচিত

ভারতে হুয়াওয়ের কার্যালয়ে তল্লাশি

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)
প্রযুক্তি সংবাদ

বেস্ট বাজেট টিডব্লিউএস (TWS F9)

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

04 July 2021

‘এক দেশ এক রেট’ কোন পথে বাংলাদেশের ইন্টারনেট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix