Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫% নয়, ইন্টারনেটে ১৫% ভ্যাট দিতে চান মোবাইল অপারেটররা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 3 July 2022
৪ টেলিকম অপারেটরের নেটওয়ার্কে ৫ লাখের বেশি ম্যালওয়্যার
Share on FacebookShare on Twitter

মূল্য সংযোজন করের (মূসক/ভ্যাট) ক্ষেত্রে সবাই চায় ছাড়। তবে মোবাইল অপারেটরগুলো সুযোগ থাকলেও ৫ শতাংশ ভ্যাট দিতে অনাগ্রহী। তারা চায় ভ্যাটের হার হোক ১৫ শতাংশ।

দেশের মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) গত ৩০ জুন একটি চিঠি দিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) জানিয়েছে, চলতি অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ ১ জুলাই থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট কার্যকর হয়েছে, যা এত দিন ৫ শতাংশ ছিল।

২০১৮ সালের জুলাই থেকে ইন্টারনেটে ৫ শতাংশ ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে ইন্টারনেট সাশ্রয়ী করতে এ পদক্ষেপ নিয়েছে বলে তখন উল্লেখ করা হয়েছিল।

অপারেটরগুলোর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা বলছেন, ভ্যাটের চাপ বাড়ায় ইন্টারনেটের দাম বাড়তে পারে। ভ্যাট হার ১৫ শতাংশ হলে গ্রাহকের ওপর যে চাপ বাড়তে পারে, তা স্বীকার করেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র। তিনি প্রথম আলোকে বলেন, বিটিআরসি এ বিষয়ে অপারেটরদের সঙ্গে একমত। বিষয়টি নিয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয় ও বিটিআরসির উদ্যোগে এনবিআরের সঙ্গে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

ভ্যাট আরোপ মানে হলো গ্রাহকের কাছ থেকে পণ্য ও সেবার মূল্যের সঙ্গে বাড়তি অর্থ আদায়। এ অর্থ আদায় করে সরকারের কোষাগারে পৌঁছে দিতে হয় অপারেটরগুলোকে। ৫ শতাংশের বদলে অপারেটরগুলো ১৫ শতাংশ হারে কেন ভ্যাট দিতে চায়, তা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলেন একটি অপারেটরের সংশ্লিষ্ট শাখার নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা।

তিনি জানান, ৫ শতাংশ ভ্যাট হারের ক্ষেত্রে রেয়াত (সরকারের কাছ থেকে ছাড়) নেওয়ার কোনো সুযোগ নেই। এতে ঘোষিত হার কম হলেও কার্যকর ভ্যাট হার অনেক বেশি পড়ে। তার ওপর এবারের ২০২২–২৩ অর্থবছরের বাজেটে নতুন কিছু শর্ত আরোপ করা হয়েছে। ফলে ১৫ শতাংশ ভ্যাট হারে ফিরে যাওয়াই ভালো।

নিয়ম হলো, পণ্য যতবার হাতবদল হয়, ততবার ভ্যাট আরোপ হয়। ধরা যাক, একটি পণ্য আমদানির সময় আমদানিকারক ১৫ শতাংশ ভ্যাট দিয়ে এলেন। এতে ১০০ টাকায় ভ্যাট দাঁড়াল ১৫ টাকা। তিনি পণ্যটি বিক্রির সময় ১২০ টাকা বিক্রি করলেন। এর ওপর ১৫ শতাংশ ধরে ভ্যাট আসবে ১৮ টাকা। তিনি আগে ভ্যাট হিসেবে দেওয়া ১৫ টাকা রেখে ৩ টাকা সরকারের কোষাগারে জমা দেবেন। খুচরা বিক্রেতা ১২০ টাকার পণ্য বিক্রি করলেন ১৫০ টাকায়। সেখানে ভ্যাট আদায় করলেন সাড়ে ২২ টাকা। তিনি যে ১৮ টাকা আগে দিয়েছিলেন, সেটা রেখে দিয়ে সাড়ে ৪ টাকা সরকারের কোষাগারে জমা দেবেন।

পণ্য ও সেবা কেনার জন্য যে ভ্যাট মোবাইল অপারেটররা দিয়ে থাকেন, সেটাই তাঁরা আবার রেয়াত নিতে পারবেন ইন্টারনেট গ্রাহকদের কাছ থেকে নেওয়া ভ্যাটের অর্থ থেকে। ১৫ শতাংশের নিচে কোনো ভ্যাট হারে এ রেয়াতের ব্যবস্থা নেই। এতে কার্যকর হার বেশি পড়ে। অবশ্য ছোট ব্যবসায়ীরা রেয়াতের জন্য এত হিসাব–কিতাব রাখতে পারেন না। তাঁদের জন্য কম হারের ভ্যাটই সুবিধাজনক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অপারেটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডিসেম্বর থেকে যেসব ডিভাইসে নেটফ্লিক্স দেখা যাবে না
নির্বাচিত

৮৩ বছরের জন্য সাবস্ক্রিপশন ফ্রি দিচ্ছে নেটফ্লিক্স!

ক্লাউড ব্যাকআপ সুবিধা পাবেন গোপ্রো কুইক ব্যবহারকারীরা
নির্বাচিত

ক্লাউড ব্যাকআপ সুবিধা পাবেন গোপ্রো কুইক ব্যবহারকারীরা

এবার ভিডিও কনফারেন্সে সংবাদ সম্মেলন করবেন পলক
প্রযুক্তি সংবাদ

দেশের ৭০ শতাংশ তরুণ প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ গড়বে: পলক

অনার এক্স৯বি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

অনার এক্স৯বি স্মার্টফোন

প্রযুক্তি সংবাদ

গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তিতে ঝুঁকি দেখছে ইসি

আয়ের পথ খুলে দিচ্ছে—ঘরে বসে ইনকামের জন্য ৫টি অ্যাপ
টিপস

আয়ের পথ খুলে দিচ্ছে—ঘরে বসে ইনকামের জন্য ৫টি অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার
প্রযুক্তি সংবাদ

ভিভো ওয়াই৩২ নিয়ে জিতে নিন আকর্ষণীয় উপহার

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস
নির্বাচিত

ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

03 July 2022

৫% নয়, ইন্টারনেটে ১৫% ভ্যাট দিতে চান মোবাইল অপারেটররা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix