Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিটকের ফাইভজি বাতিল, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 2 August 2022
টেলিটকের ফাইভজি বাতিল, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

টেলিটক ৫জি Teletalk 5G টেলিটক ফাইভ জি ফাইভ জি ইন্টারনেট টেলিটক ফোরজি টেলিটক নেটওয়ার্ক সরাকরি মোবাইল টেলিটক

Share on FacebookShare on Twitter

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় টেলিটকের ফাইভজি প্রকল্প স্থগিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কৃচ্ছতা সাধনের জন্যই প্রকল্পটি অনুমোদন দেয়া হয়নি বলে জানানো হয়েছে।

একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, টেলিটকের ফোরজি সেবার আওতা বাড়াতে।

আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার একনেক সভায় এ নির্দেশ দেন সরকারপ্রধান।

একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর এসব অনুশাসন সাংবাদিকদের জানান।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মনে করেন টেলিটকের ফাইভজি প্রকল্প এখনই দরকার নেই। বাংলাদেশের সব জায়গায় আগে ফোরজি সেবা নিশ্চিত করা দরকার। শুধু টেলিটককে নয়, সব মোবাইল অপারেটরকে বলেছেন ফোরজির আওতা বাড়াতে।’

এম এ মান্নান বলেন, ‘যেহেতু সরকার কৃচ্ছতাসাধন করছে এবং টেলিটকের ফাইভজি প্রকল্পের বড় অংশই আমদানি নির্ভর। তাই ডলার ব্যবহারের ওপর চাপ কমাতেই প্রকল্পটি বাদ দেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আপাতত দেশে ফাইভজি কাভারেজের চেয়ে ফোরজির পরিধি বাড়ানো জরুরি। সেই আঙ্গিকে মোবাইল অপারেটরদের কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

একনেক সভায় সার্বিকভাবে বিদেশি ঋণের প্রকল্পের পরিধি কমবে কি না সে বিষয়ে আলোচনা হয়নি বলে জানান তিনি।

সভায় হাজার ২ হাজার ৭ কোটি টাকা ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদন হয়।

টেলিটকের ফাইভজি প্রকল্প

রাজধানীতে সীমিত আকারে টেলিটকের ফাইভজি সেবা চালুর পরিকল্পনা করে অপারেটরটি। এ জন্য ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কয়েকটি এলাকা চিহ্নিত করা হয়। লক্ষ্য, অন্য মোবাইল অপারেটরদের একই ধরনের সেবা শুরুতে উদ্বুদ্ধ করা। এ সংক্রান্ত ২৩৬ কোটি টাকার প্রকল্প উপস্থাপন করা হয় একনেক সভায়। বাস্তবায়ন শেষ হবার কথা ছিল ২০২৩ সালে।

পরিকল্পনা কমিশন জানায়, টেলিটকের মাধ্যমে রাজধানীর সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ এলাকা ও স্থাপনা ফাইভজি নেটওয়ার্কের আওতায় আনার চিন্তা ছিল। এ জন্য মেট্রোপলিটন এলাকার ২০০টি ফোরজি বিটিএস সাইটে নতুন ডিভাইস সংযোজন করারও চিন্তা করা হয়। ফাইভজি প্রযুক্তির যন্ত্রাংশের দাম বেশি হওয়ায় ধাপে ধাপে এর পরিধি বাড়াতে চায় টেলিটক।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটক

এই বিভাগ থেকে আরও পড়ুন

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন
টেলিকম

নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবায় নতুন দিগন্ত: বিটিআরসি’র নতুন এনটিটিএন লাইসেন্স, এগিয়ে বাংলাফোন

কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে: পলক
প্রযুক্তি সংবাদ

কেইপিজেড মেড ইন বাংলাদেশের পণ্য রপ্তানিতে বিশেষ ভূমিকা রাখবে: পলক

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত
প্রযুক্তি সংবাদ

চিপ সংকটে বিপর্যস্ত দেশের মোবাইল খাত

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির
টেলিকম

বিটিআরসিকে ৯ কোটি টাকার চেক হস্তান্তর বিএসসিপিএলসির

ক্লাউড-ভিত্তিক এসএমই সল্যুশন ‘আমার হিসাব’ আনল রবি
টেলিকম

ক্লাউড-ভিত্তিক এসএমই সল্যুশন ‘আমার হিসাব’ আনল রবি

প্রতি চার পরিবারের তিনটিতেই আছে স্মার্টফোন
টেলিকম

প্রতি চার পরিবারের তিনটিতেই আছে স্মার্টফোন

Load More

ট্রেন্ডিং টপিক

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা
নির্বাচিত

তিনটি ২০০ মেগাপিক্সেল ক্যামেরা পেতে পারে অপো ফাইন্ড এক্স১০ আল্ট্রা

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০
প্রযুক্তি বাজার

প্রি-অর্ডারে মিলছে নতুন ভিভো ভি৮০

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা
অটোমোবাইল

সাইবারট্রাক উৎপাদন বন্ধ করছে টেসলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ARRI-এর সিনেমাটিক ইমেজিং প্রযুক্তি যুক্ত Honor Magic9 Pro Max স্মার্টফোন।

হলিউডের সিনেমা ক্যামেরার প্রযুক্তি অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্সে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১০০০০ এমএএইচ+ ব্যাটারিসহ সেপ্টেম্বরে আসছে রেডমি নোট ১৭ সিরিজ
প্রযুক্তি সংবাদ

একই নামে স্মার্টফোন, ব্যাটারি কমবেশি কেন?

বর্তমানে স্মার্টফোনের স্পেসিফিকেশনগুলো নীরবে অঞ্চলভিত্তিক হয়ে পড়ছে। চীন...

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

বাজারে আসার আগেই স্যামসাং গ্যালাক্সি এস২৭ ও এস২৭ প্লাসের তথ্য ফাঁস

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

আসছে অনার ম্যাজিক৯ প্রো ম্যাক্স, থাকছে ২০০ মেগাপিক্সেলের দুই ক্যামেরা

Dazzle Care+

Dazzle Care+ কী? বিক্রয়োত্তর সেবা, নাকি প্রতিশ্রুতি আর শর্তের জটিল ফাঁদ

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

02 August 2022

টেলিটকের ফাইভজি বাতিল, ফোরজি শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

Techzoom.TV |
TechzoomTV