Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কলড্রপের শীর্ষে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
কলড্রপের শীর্ষে গ্রামীণফোন
Share on FacebookShare on Twitter

মোবাইল ফোন অপারেটরগুলোর মধ্যে কলড্রপে বর্তমানে শীর্ষে রয়েছে গ্রামীণফোন। এই অপারেটরের গ্রাহকেরা কলড্রপের বিড়ম্বনায় সবচেয়ে বেশি পড়েন। এরপরের স্থানে বাংলালিংক। টেলিটকের এ সংক্রান্ত কোনো তথ্য নেই।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আয়োজিত মোবাইল ফোনে কলড্রপ ও এর ক্ষতিপূরণ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে চলতি বছরের মে মাসের কলড্রপের পরিসংখ্যান অনুযায়ী এ চিত্র তুলে ধরা হয়।

৩১ দিনে গ্রামীণফোন, রবি ও বাংলালিংকের মোট অননেট কলড্রপ হয়েছে ৭ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার ৩৩২টি।

মে মাসের মোট কলড্রপের মধ্যে রয়েছে গ্রামীণফোনের ৩ কোটি ৯৬ লাখ ৬ হাজার ২৮৪টি, রবির ৩ কোটি ৩১ লাখ ৪ হাজার ৮১৫টি ও বাংলালিংকের ৭ লাখ ১৫ হাজার ৫৩৩টি।

টেলিটকের কলড্রপের চিত্র না থাকার বিষয়ে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, অচিরেই তথ্য নিয়ে আসব। আমরা ভুল স্বীকার করছি, টেলিটক পিছিয়ে আছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ক্ষতিপূরণ হিসেবে প্রথম ও দ্বিতীয় কলড্রপের ক্ষেত্রে তিনটি পালস (৩০ সেকেন্ড) এবং তৃতীয় থেকে সপ্তম কলড্রপের ক্ষেত্রে আর্থিক ও মানসিক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে চারটি পালস গ্রাহককে ফেরত দেওয়া হবে।

আরও জানানো হয়, আগামীতে মোবাইল ডাটার দামের একটি ফ্লোরপ্রাইস নির্ধারণ করে দেওয়া হবে।

অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, কলড্রপের ক্ষতিপূরণ আদায় করা আমাদের মূল্য লক্ষ্য না। তারা যদি সেবার মান বাড়িয়ে দেয়, তাহলে তো আর ক্ষতিপূরণ দিতে হবে না। আমি একজন গ্রাহক হিসেবে কলড্রপের ক্ষতিপূরণ পাচ্ছি, এটি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো রকম বাধা-বিঘ্ন ছাড়া সেবা পাওয়া।

অফনেট কলড্রপের ক্ষতিপূরণের কী হবে- প্রশ্ন করা হলে বিটিআরসির পক্ষ থেকে বলা হয়, অফনেট কলড্রপের ক্ষতিপূরণও যেন গ্রাহক পেতে পারেন, সেজন্য কাজ করছে বিটিআরসি। অফনেট কলড্রপের ক্ষেত্রে বাণিজ্যিক বিদ্যুৎ চলে যাওয়া, এনটিটিএন ফাইবার কাটায়, ট্রান্সমিশন নেটওয়ার্ক মানসম্মত না হওয়া, যন্ত্রপাতি অচল হওয়াসহ বেশ কিছু কারণ রয়েছে। এখানে অনেকগুলো অংশীজন যুক্ত রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

দেশজুড়ে রবির ১১ হাজার ফোরজি বিটিএস
টেলিকম

দেশজুড়ে রবির ১১ হাজার ফোরজি বিটিএস

মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ
টেলিকম

মেয়াদ শেষ হলেও অব্যবহৃত মোবাইল ডাটা ফেরতের নির্দেশ

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪
টেলিকম

বিটিআরসি ভবনে অবৈধ মোবাইল ফোন ব্যবসায়ীদের ভাঙচুর, আটক ২৪

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

সারা দেশে পৌঁছেছে গ্রামীণফোনের ফোর-জি
টেলিকম

সারা দেশে পৌঁছেছে গ্রামীণফোনের ফোর-জি

ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী
টেলিকম

ইন্টারনেটে ধীরগতি, ধৈর্য ধরতে বললেন আইসিটি প্রতিমন্ত্রী

Load More

ট্রেন্ডিং টপিক

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র
প্রযুক্তি সংবাদ

সিআইডির জালে অনলাইন জুয়ার চক্র

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি
নির্বাচিত

লিক হলো এইচএমডির নতুন ফ্লিপ ফোন, থাকছে অ্যান্ড্রয়েড ও ৪জি

ক্ল্যামশেল ডিজাইনের নতুন একটি ফ্লিপ ফোন নিয়ে কাজ...

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

কিকস্টার্ট ৩.০ বিজয়ীদের পুরস্কার দিল আইডিএলসি

নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পের জটিলতা নিয়ে ঘুরপাক খাচ্ছে টেলিটক

বিদ্যুৎ গেলেই বন্ধ টেলিটকের ইন্টারনেট

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

১৬৫ হার্টজ ডিসপ্লে ও ৮,৫০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও ১৬

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৬ সেপ্টেম্বর ২০২২

কলড্রপের শীর্ষে গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV