Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 December 2022
‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
Share on FacebookShare on Twitter

দেশের সর্বপ্রথম মোবাইল নেটওয়ার্ক অপারেটর হিসাবে গ্রাহকদের জন্য মোবাইল ডাটা প্ল্যান (এমডিপি) সুবিধা নিয়ে এসেছে গ্রামীণফোন। এর মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখন সরাসরি তাদের ফোন থেকেই ইন্টারনেট ডাটা ব্যবহারের পরিমাণ ও খরচ পরিচালনা করতে পারবেন। নিজের ইন্টারনেট প্ল্যান নিজেই নিয়ন্ত্রণের এই ফিচার চালুর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য আরো সহজ ও সাশ্রয়ী ইন্টারনেট সুবিধা নিশ্চিত করেছে।

এমডিপি ফিচারটির মাধ্যমে মোবাইল অপারেটররা ইন্টারনেট ব্যবহারকারীদের ডাটা প্ল্যান শেষ হওয়ার আগেই সতর্ক করতে পারবে, সেই সাথে বিশেষ ইন্টারফেসের সাহায্যে প্রত্যেক গ্রাহকের জন্য ইন্টারনেট ব্যবহারের নিজস্ব ধরণ অনুযায়ী পার্সোনালাইজড অফার, অ্যালার্ট সিস্টেম, ম্যানেজমেন্ট টুল-সহ নানা সুবিধাও দিয়ে থাকে। ডাটা প্যাক কেনা, ব্যালেন্স চেক করা এবং থ্রেসহোল্ড নোটিফিকেশন পাওয়ার ক্ষেত্রে এমডিপি ফিচারটি ব্যবহারকারীদের উপকারে আসবে। এর ফলে প্রতিটি তথ্যের জন্য আলদা কোড মনে রাখা বা অতিরিক্ত অ্যাপ্লিকেশন ডাউনলোড করার ঝামেলাও আর থাকছে না।

গ্রামীণফোনের সকল প্রিপেইড এবং পোস্টপেইড গ্রাহক এই ফিচারটি উপভোগ করতে পারবেন। অ্যান্ড্রয়েড ডিভাইসের ‘সেটিংস’অপশনে এমডিপি ফিচারটি সহজেই খুঁজে পাওয়া যাবে। এক্ষেত্রে ডিভাইসে ন্যুনতম অ্যান্ড্রয়েড ৪.৪ ভার্সন থাকা প্রয়োজন। আগামী কয়েক মাসের মধ্যে ক্রমান্বয়ে দেশের সকল গ্রাহকের জন্য ফিচারটি চালু করবে গ্রামীণফোন।

এ প্রসঙ্গে গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, “নেটওয়ার্ক এবং গ্রাহক সন্তুষ্টিই গ্রামীণফোনের মূল চালিকা শক্তি। আমাদের বিশ্বাস, এমডিপি ফিচারটি গ্রাহকদের সন্তুষ্টি বৃদ্ধি করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াবে, কারণ এর মাধ্যমে তারা নিজেদের পছন্দমত ডাটা প্ল্যান তৈরির পূর্ণ স্বাধীনতা পাচ্ছেন। গুগল’এর সাথে একজোটে এই সহজ ও গ্রাহক-কেন্দ্রিক সমাধানটি চালু করতে পেরে আমরা আনন্দিত”।

চতুর্থ শিল্পবিপ্লবের প্রেক্ষাপটে জাতি হিসেবে এগিয়ে যাওয়ার জন্য ডিজিটাল প্রযুক্তির পরিসর আরো বৃদ্ধি করে তোলা বর্তমানে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। গ্রামীণফোনের ব্যয়সাশ্রয়ী ইন্টারনেট সুবিধার প্রসার দেশের কোটি মানুষকে ডিজিটাল প্রযুক্তির অপরিসীম সম্ভাবনার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এমডিপি ফিচারের আওতায় ভবিষ্যতেও আকর্ষণীয় মূল্যে বিভিন্ন ডাটা প্যাক সুবিধা নিয়ে আসতে সচেষ্ট থাকবে গ্রামীণফোন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১০ নকল ‘চাইনিজ ফোন’ থেকে সাবধান
নির্বাচিত

১০ নকল ‘চাইনিজ ফোন’ থেকে সাবধান

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ
নির্বাচিত

আসছে রিদ্মিকের নিউজ অ্যাপ

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে
নির্বাচিত

আইফোনে গুগলের ‘জেমিনি’ ব্যবহার করবেন যেভাবে

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি
নির্বাচিত

৯০ হার্জ রিফ্রেশ রেটে আসছে রেডমি নোট১১ ৫জি

স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ নিয়ে এল অপোর নতুন ফোন
নির্বাচিত

স্ন্যাপড্রাগন ৭ জেন ৪ নিয়ে এল অপোর নতুন ফোন

সাবমেরিন ক্যাবলে ত্রুটির কারণে ইন্টারনেটে ধীরগতি
টেলিকম

বাংলাদেশ থেকে সৌদি চায় আরও ১ টেরাবাইট, মালয়েশিয়া ২০০ জিবিপিএস

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
প্রযুক্তি বাজার

ভিভো ওয়াই৩২ কেনায় বিশেষ অফার ও পুরস্কার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 December 2022

অ্যান্ড্রয়েডে মোবাইল ডাটা প্ল্যান সুবিধা নিয়ে এলো গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV