Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফোরজি বললেও সেবা নেই টুজির!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
মোবাইল ও ইন্টারনেট নেটওয়ার্কের মান নিশ্চিতে আইনি নোটিশ
Share on FacebookShare on Twitter

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ কে এম শফিকুল ইসলাম বলেছেন, টেলিযোগ সেবার সম্প্রসারণ ঘটেছে, প্রযুক্তির পরিবর্তন হয়েছে- এটা ঠিক। অপারেটর কোম্পানিগুলো টিভি ও পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেয়, সারাদেশে যেখানেই যাবেন সেখানেই নেটওয়ার্ক পাওয়া যায়, সেটি আবার ফোরজি। কিন্তু বাস্তবে টুজি সেবাও পাওয়া যায় না।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচার একটি হোটেলে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ কে এম শফিকুল ইসলাম বলেন, গ্রামীণফোনের ১৭ টাকার ম্যাসেজ প্যাকেজ হঠাৎ করে দাম বেড়ে হয়ে গেল ৭০ টাকা। এসব দেখার যেন কেউ নেই। কতক্ষণে মূল্যবৃদ্ধি হলো, কীভাবে হলো তার কোনো হদিস নেই। ইন্টারনেট প্যাকেজেও চলছে তেলেসমাতি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বলেন, আলুর দাম নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি। সেখানে যেমন অনেক বড় বড় সিন্ডিকেট, প্রযুক্তি সেবাতেও দেখেছি তেমন সিন্ডিকেট। রাষ্ট্রীয় টেলিটক বিকশিত হচ্ছে না, কেন হচ্ছে না সেটি দেখার বিষয়। একটি অপারেটরের মামলার কারণে আমরা ভোক্তাদের এই সমস্যার সমাধান করতে পারছি না।

অনুষ্ঠানে তিনি বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পাশে আছেন, ভবিষ্যৎ থাকবেন এবং সার্বিক সহযোগিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান তথ্য কমিশনার ও বিটিআরসির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ড. সৈয়দ মারগুব মোরশেদ বলেন, গ্রাহকের স্বার্থ রক্ষায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন দীর্ঘ সময় কাজ করে যাচ্ছে। একইভাবে সরকারি-বেসরকারি এবং নাগরিক সমাজ এগিয়ে এলে গ্রাহকের অধিকার রক্ষায় আরও অগ্রণী ভূমিকা পালন করা যাবে। এ সময় তিনি বিটিআরসিকে সহযোগিতা করার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যের মহিউদ্দিন আহমেদ বলেন, আমরা নয় বছর ধরে গ্রাহক অধিকার নিয়ে কাজ করছি। কিন্তু এই সেক্টরে প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে যেভাবে প্রতারণা এবং অনিয়ম বৃদ্ধি পেয়েছে, গ্রাহক স্বার্থ রক্ষায় কমিশন বা ভোক্তা অধিকার অধিদফতর সেভাবে ভূমিকা পালন করেনি। আগামী দিনে জাতীয় ভোক্তা অধিকার অধিদফতর এবং পিটিআরসিকে গ্রাহক সমস্যা সমাধান এবং অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রফেসর ড. এ কে এম রিয়াজুল হাসান সদস্য এন্টিসিবি।

এছাড়া আরও বক্তব্য দেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, বিপ্লবী ও আকাশ পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল ইসলাম ও জাতীয় তরুণ সংঘের চেয়ারম্যান ফজলুল হক।

অ্যাডভোকেট মনিরুজ্জামান শাশ্বত মনিরের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদা বেগম ও লায়ন সাব্বির রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নেটওয়ার্ক

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাঁটাই করছে নকিয়া, বাদ পড়তে পারে কয়েক হাজার ভারতীয়
প্রযুক্তি সংবাদ

ছাঁটাই করছে নকিয়া, বাদ পড়তে পারে কয়েক হাজার ভারতীয়

বাংলাদেশ থেকে ইন্টারনেট ব্যান্ডউইডথ আমদানি করবে ভুটান
টেলিকম

শুক্রবার দুপুর থেকে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন
প্রযুক্তি সংবাদ

এবার মহাকাশ জয় করতে যাচ্ছে আইফোন

রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করছে ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

রোমানিয়ায় নিজস্ব ব্র্যান্ড নামে টিভি রপ্তানি করছে ওয়ালটন

গ্রামীণফোনে ২০ টাকা রিচার্জের মেয়াদ ৩৫ দিন
টেলিকম

গ্রামীণফোনে ২০ টাকা রিচার্জের মেয়াদ ৩৫ দিন

সিলেট-এ ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদন করবে র‌্যাংগস
প্রযুক্তি সংবাদ

সিলেট-এ ইলেক্ট্রনিক্স পন্য উৎপাদন করবে র‌্যাংগস

Load More

ট্রেন্ডিং টপিক

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
অর্থ ও বাণিজ্য

বিকাশের NPSB লেনদেন নিয়ে গ্রাহকদের প্রশ্ন, বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প
নির্বাচিত

স্যামসাং গ্যালাক্সি এস২৬ এফই-এর সেরা ৫ বিকল্প

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআর ব্যবহারে বাধা দেওয়ার অভিযোগ বিকাশের বিরুদ্ধে, যে পরামর্শ দিল বাংলাদেশ ব্যাংক

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

বাংলা কিউআর ব্যবহারে বিকাশের ‘বাধা’

সম্মানিত হজযাত্রীদের জন্য বাংলাদেশি টাকায় রোমিং প্যাকেজ কেনার সুবিধা আনলো রবি

রবির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, ‘প্রতিশোধের শিকার’ কর্মী

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বলে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট
প্রযুক্তি সংবাদ

বিমানবন্দরে চোরাচালানের ফোন জব্দ, চাপে গ্রে মার্কেট

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে...

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

বিসিএস কম্পিউটার সিটির ২৭ বছর পূর্তি উৎসবে ডাহুয়া ও গিগাবাইট

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন

দেশে ব্যান্ডউইথের ঘাটতি ও ইন্টারনেটের দাম বৃদ্ধি খবর ভিত্তিহীন

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৩ সেপ্টেম্বর ২০২৩

ফোরজি বললেও সেবা নেই টুজির!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix