Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বন্ধ সিম দিয়ে যেভাবে করা হচ্ছে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
সিম কত দিন বন্ধ থাকলে মালিকানা চলে যায়
Share on FacebookShare on Twitter

দীর্ঘদিন ধরে সিম বন্ধ রাখার ফলে মোবাইল অপারেটররা গ্রাহকের অব্যবহৃত সিম রিসাইকেল করে বিক্রি শুরু করছে। পরবর্তীতে যারা এই সিমের মালিক হচ্ছেন তাদের কাছে চলে যাচ্ছে আগের ব্যবহারকারী ব্যক্তিগত নানা তথ্য। আর তা দিয়েই অনেকেই ফাঁদছেন প্রতারণার জাল। তেমনই এক প্রতারণার ঘটনার ভক্তভোগীর নাম রিয়া (ছদ্মনাম)।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালে ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরটি বন্ধ করে দেন রিয়া। ওই নম্বর দিয়ে খোলা ফেসবুক অ্যাকাউন্টও ডি-অ্যাকটিভ করেন। কিন্তু বছর তিনেক পর সেই ফেসবুক আইডি সচল দেখে বিস্মিত হন তিনি। কারণ তিনি নিজে সেটি অ্যাকটিভ করেননি। কয়েকদিন পর জানতে পারেন, ওই আইডি থেকে বিভিন্ন জনের কাছে টাকা চাওয়া হচ্ছে! এ ব্যাপারে থানায় প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও পরে মামলা করেন রিয়া। তদন্তে বেরিয়ে আসে, তার বন্ধ সাবস্ক্রাইবার আইডেনটিটি মডিউল (সিম) পুনরায় সচল করে (রিসাইকেল) বিক্রি করেছে সংশ্লিষ্ট মোবাইল অপারেটর। আর সেটি হাতে পেয়ে রিয়ার পুরোনো ফেসবুক অ্যাকাউন্ট সচল করেছে এক প্রতারক।

রিয়া জানান, সাবেক স্বামী যাতে কোনোভাবে যোগাযোগ করতে না পারে, সে জন্যই তিনি সিম ও ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেন। কিন্তু সেখান থেকেই তাকে হয়রানি করা শুরু হয়। তার ফেসবুক আইডি থেকে শিক্ষক ও আত্মীয়স্বজনের কাছে টাকা চাওয়া হয়। এ ঘটনায় গত বছরের ২ ডিসেম্বর রাজধানীর সবুজবাগ থানায় মামলা করেন তিনি।

ভুক্তভোগী রিয়া বলেন, ‘প্রতারকরা পুরোনো ফেসবুক আইডি থেকে প্রথমে সাবেক স্বামীর সঙ্গে আমার অন্তরঙ্গ কিছু ছবি ও ভিডিও পাঠায়। পরে ওইসব ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ২০ হাজার টাকা দাবি করে। তারা একটি ফোন নম্বর দিয়ে মোবাইলে টাকা চায় এবং বলে আমার সবকিছু তাদের কাছে রয়েছে।’ মামলায় ওই নম্বরটি উল্লেখ করেন রিয়া।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিক বলেন, ‘ভুক্তভোগী নারীর কাছে যে ফোন নম্বরে টাকা চাওয়া হয় সেটির সূত্র ধরে নওগাঁ থেকে সুজন কুমার নামে এক দোকান কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। সুজন জানিয়েছে, তার সঙ্গে দোকানে এক কিশোর চাকরি করত। ওই কিশোরের মা সিমটি কিনে ছেলেকে দিয়েছেন। ওই কিশোর ফেসবুক আইডি খোলার জন্য সুজনকে বললে, তিনি দেখেন ওই নম্বরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট আছে। সুজন তখন সেই আইডি দিয়ে প্রতারণা শুরু করে।’

তবে শুধু রিয়া নন, এমন প্রতারণার শিকার হচ্ছেন অনেকেই। কিছুদিন আগে এ ধরনের প্রতারণার ঘটনায় রফিকুল ইসলাম বাপ্পী নামে এক যুবককে তিন সহযোগীসহ গ্রেপ্তার করে সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের সাইবার টেররিজম ইনভেস্টিগেশন টিম। তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও ১৭টি সিম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সিমগুলোর অধিকাংশই রিসাইকেল করা। অর্থাৎ পূর্বের গ্রাহক ব্যবহার বন্ধ করে দেওয়ার নির্দিষ্ট সময় পর সংশ্লিষ্ট অপারেটর সেগুলো পুনরায় বিক্রি করেছে।

সাইবার টেররিজম ইনভেস্টিগেশনের টিমলিডার আরিফুল হোসেইন তুহিন বলেন, ‘বাপ্পী রিসাইকেল সিম দিয়ে প্রতারণাকারী চক্রের হোতা। প্রতিটি প্রতারণার ঘটনায় তারা আলাদা সিম ব্যবহার করত। এমনকি, যাদের সঙ্গে প্রতারণা করে তাদের কাছে ওই সিম বিক্রিও করেছে। এভাবে লাখ লাখ টাকা হাতিয়েছে চক্রটি।’

২০২১ সালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তৎকালীন কমিশনারের সরকারি ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগে বাপ্পী গ্রেপ্তার হয়েছিল বলে জানান তিনি।

বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘মোবাইল অপারেটররা গ্রাহকের অব্যবহৃত সিম রিসাইকেল করে বিক্রি শুরু করেছে অনেক আগেই। ওইসব সিমের মাধ্যমে এখন প্রতারণার অভিযোগ আসছে। বেশি প্রতারণার শিকার হচ্ছেন প্রবাসীরা। দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তাদের বন্ধ সিম এক সময় রিসাইকেল করছে ফোন কোম্পানিগুলো। এতে তাদের ব্যক্তিগত তথ্য ও ই-ব্যাংকিং হিসাব নম্বর হুমকিতে পড়ছে। কেউ কেউ পাসপোর্ট নিয়েও জটিলতায় পড়ছেন।’

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্য বলছে, গত ৩১ মে পর্যন্ত গ্রামীণফোন ৬ কোটি ২৫ লাখ ৮৪ হাজার ৩৯৭টি সিম রিসাইকেল করেছে। এর মধ্যে বিক্রি হয়েছে ৫ কোটি ৯৬ লাখ ৫০ হাজার ৩২০টি।

বাংলা লিংক রিসাইকেল করেছে ৭৩ লাখ ৭৭ হাজার ৫০২টি সিম এবং বিক্রি হয়েছে ৬৮ লাখ ৯৩ হাজার ৫০৭টি। আর রবি রিসাইকেল করেছে ৩ কোটি ৯৪ লাখ ৭১ হাজার ৬৩৪টি সিম, যার মধ্যে বিক্রি হয়েছে ২ কোটি ৬ লাখ ১৩ হাজার ৬৮২টি। টেলিটক এখনও সিম রিসাইকেল শুরু করেনি।

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘কোনো গ্রাহক তার সিম টানা ৪৫০ দিন বন্ধ রাখলে, নিয়ম অনুযায়ী সেটি রিসাইকেল করে বিক্রি করা হচ্ছে। অপারেটরের ওয়েবসাইট, বিটিআরসি ও পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েই সেগুলো রিসাইকেল করা হয়।’ গ্রাহকের ফেসবুক ও ই-ব্যাংকিং অ্যাকাউন্টের সুরক্ষা দেওয়া অপারেটর কোম্পানির পক্ষ থেকে সম্ভব নয় বলে উল্লেখ করেন তিনি।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার মনে করেন, কোনো গ্রাহক যদি সিম বন্ধ করে দেন তাহলে সেই সিমের মাধ্যমে নেয়া সেবার ব্যাপারে তাকেই সচেতন হতে হবে। কারণ অপারেটরের কাছে কোনো গ্রাহকের ফেসবুক আইডি ও ই-ব্যাংকিংয়ের তথ্য থাকে না।

তিনি বলেন, ‘এখানে মোবাইল অপারেটরদের কোনো দায় নেই। সচেতনতার অভাবে কেউ কেউ প্রতারণার শিকার হচ্ছেন। তবে প্রতারণা রোধে কী করা যায়, তা ভেবে দেখা হচ্ছে।’

Tags: সিম

এই বিভাগ থেকে আরও পড়ুন

গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন
প্রযুক্তি সংবাদ

গাজায় ইসরায়েলের নতুন ‘হাতিয়ার’ স্যামসাং ফোন

প্রথমবারের মতো স্যাটেলাইট ডকিং
প্রযুক্তি সংবাদ

প্রথমবারের মতো স্যাটেলাইট ডকিং

স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা
নির্বাচিত

স্পেয়ার পার্টসে ৭০% পর্যন্ত ছাড় পাচ্ছেন রিয়েলমির গ্রাহকরা

২০ হাজার টাকায় দেশে ভেন্টিলেটর বানালো টাইগার আইটি
নির্বাচিত

২০ হাজার টাকায় দেশে ভেন্টিলেটর বানালো টাইগার আইটি

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন
প্রযুক্তি সংবাদ

কেউ অনুমতি ছাড়া আপনার ব্যক্তিগত ছবি প্রকাশ করলে যা করবেন

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে: পলক
টেলিকম

আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?
বিবিধ

কতটা শক্তিশালী ইরানের অস্ত্রভাণ্ডার?

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ
প্রযুক্তি সংবাদ

মধ্যপ্রাচ্যে ডেটা সেন্টার প্রকল্প নিয়ে অনিশ্চয়তা, দ. কোরিয়ার চিপ শিল্পের উদ্বেগ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

গাজীপুরে টেলিযোগাযোগ স্টাফ কলেজ পরিদর্শন করলেন মন্ত্রী

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর আলোকচিত্রী হলেন পাবনার খালেদ হোসেন পরাগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব
অর্থ ও বাণিজ্য

১২.৫ কেজি এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব

এলপি গ্যাসের সাড়ে ১২ কেজির দাম বাড়ানোর প্রস্তাব...

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

ওটিপি ছাড়াই হ্যাক হতে পারে হোয়াটসঅ্যাপ, নতুন ‘ঘোস্টপেয়ারিং’ স্ক্যামে আতঙ্ক

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে ৪ বাংলাদেশি মারা গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল

বিটিআরসিতে ২৯ জনের ‘অবৈধ’ নিয়োগ ও পদোন্নতির প্রচেষ্টায় হাইকোর্টের রুল

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix