Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 22 October 2023
কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান
Share on FacebookShare on Twitter

বর্তমান সময়ে কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার।

তিনি বলেন, সাইবার সিকিউরিটি নিয়ে যতই পলিসি করি না কেন, সেগুলো বাস্তবায়নে জনগণের সচেতনতা জরুরি। বর্তমানে এমন একটা সময় পার করছি, যখন কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না। প্রত্যেক ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নিজস্ব সতর্কতায় সাইবার সুরক্ষা নিশ্চিত করতে হবে।

শনিবার (২১ অক্টোবর) দুপুরে ‘সাইবার সচেতনতা দিবস’ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শ্যাম সুন্দর সিকদার বলেন, সাইবার সিকিউরিটি নিশ্চিতে প্রত্যেকেই সচেতন হওয়া জরুরি। বিশেষ করে নতুন প্রজন্মকে এ দায়িত্ব নিতে হবে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তাদের সাইবার নিরাপত্তার ব্যাপারে সচেতন ও দক্ষ করে তুলতে হবে।

যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বিটিআরসি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ সচেতনতামূলক কর্মসূচি করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম লুৎফর রহমান। সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে বিশ্বের সাড়ে চার বিলিয়ন মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। বর্তমান সময়টাই তথ্যপ্রযুক্তি ও ইন্টারনেটের। ইন্টারনেট ছাড়া এখন একটি দিনও কল্পনা করা যায় না। সুতরাং আমাদের সাইবার দুনিয়া সম্পর্কে সচেতন হতে হবে।

অধ্যাপক লুৎফর রহমান আরও বলেন, বাংলাদেশে এখন তথ্যপ্রযুক্তির বিপ্লব ঘটছে। এখনই সময় সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়ার। আজকের সেমিনার ও কর্মশালা থেকে তরুণ প্রজন্ম সাইবার নিরাপত্তা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে বলে আশা করি।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মাহবুব উল হক মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন। বিটিআরসির কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল সাইবার নিরাপত্তা-বিষয়ক সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা, প্যানেল আলোচনা, গুগল হ্যাকাথন কনটেস্ট, সাইবার সিকিউরিটি সচেতনতা প্রজেক্ট প্রদর্শনী এবং ক্যাপচার দ্য ফ্ল্যাগ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় সারাদেশ থেকে শতাধিক দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, বিটিআরসির কর্মকর্তারা অংশ নেন।

এদিকে, বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির ভাইস-চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শামসুল আরেফিন প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাইবার ক্রাইম ফাউন্ডেশনের উপদেষ্টা মুশফিকুর রহমান।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০০ মেগাপিক্সেলের স্মার্টফোন আনতে পারে মটোরোলা
নির্বাচিত

রমজানে মটোরোলা ফোন কিনলে মালদ্বীপ ভ্রমণের সুযোগ

ফাইভ-জি আসছে ম্যাকবুকে
নির্বাচিত

ডিজাইনে বড় পরিবর্তনের সঙ্গে নতুন ম্যাকবুক প্রো আনছে অ্যাপল

বাজাজ ঢাকা এক্সচেঞ্জ উইক
অটোমোবাইল

বাজাজ ঢাকা এক্সচেঞ্জ উইক

অবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’
নির্বাচিত

অবশেষে চলে এলো রেজারের স্মার্ট ফেইস মাস্ক ‘জেফির’

ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করার ছয়টি উপায়
কিভাবে করবেন

ওয়াইফাই সিগন্যাল শক্তিশালী করার ছয়টি উপায়

চুরি করেছে মার্ক জাকারবার্গ, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

চুরি করেছে মার্ক জাকারবার্গ, দাবি ইলন মাস্কের

Load More

ট্রেন্ডিং টপিক

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ
প্রযুক্তি সংবাদ

১০০ ওয়াট ফাস্ট চার্জিং নিয়ে আসছে Redmi K100, মিলল ৩সি সনদ

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস
ই-কমার্স

Pickaboo-এর বিরুদ্ধে ভুল পণ্য সরবরাহের অভিযোগ, দেড় মাসেই নষ্ট আইপিএস

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত
প্রযুক্তি সংবাদ

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

স্যামসাংয়ের পরবর্তী সফটওয়্যার আপডেট নিয়ে গ্যালাক্সি ব্যবহারকারীদের আগ্রহ...

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তালেব ও সম্পাদক ওমর ফারুক

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

ইন্টারনেটের মোট কনটেন্টের মাত্র ০.১ শতাংশ বাংলায়: বিটিআরসি চেয়ারম্যান

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

22 October 2023

কেউ কারও সাইবার নিরাপত্তা দিতে পারবে না: বিটিআরসি চেয়ারম্যান

Techzoom.TV |
TechzoomTV