Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি বাড়ছে গ্রাহকের এক বছরে বিটিআরসিতে সাড়ে ৮০০ অভিযোগ

গত ১ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপারেটরের নেটওয়ার্কসংশ্লিষ্ট জমা পড়া অভিযোগের মধ্যে শীর্ষে রয়েছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ৪০৭টি। এর পরের অবস্থানে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে ১৬৯টি। এছাড়া বাংলালিংকের বিরুদ্ধে রয়েছে ১৪৮টি অভিযোগ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ১০৩টি।

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ মে ২০১৯
নেটওয়ার্ক নিয়ে ভোগান্তি বাড়ছে গ্রাহকের এক বছরে বিটিআরসিতে সাড়ে ৮০০ অভিযোগ
Share on FacebookShare on Twitter

দেশে প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও তুলনামূলকভাবে নেটওয়ার্ক সক্ষমতা বাড়ছে না। এর পরিপ্রেক্ষিতে গত এক বছরে বিভিন্ন অপারেটরের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থায় (বিটিআরসি) নেটওয়ার্কসংশ্লিষ্ট ৮২৭টি অভিযোগ জমা পড়েছে।

বিটিআরসির প্রাপ্ত তথ্যমতে, গত ১ মে থেকে চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত বিভিন্ন অপারেটরের নেটওয়ার্কসংশ্লিষ্ট জমা পড়া অভিযোগের মধ্যে শীর্ষে রয়েছে রবি আজিয়াটা। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ৪০৭টি। এর পরের অবস্থানে রয়েছে গ্রামীণফোন। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকদের অভিযোগ জমা পড়েছে ১৬৯টি। এছাড়া বাংলালিংকের বিরুদ্ধে রয়েছে ১৪৮টি অভিযোগ এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে ১০৩টি।

বিটিআরসির চেয়ারম্যান জহুরুল হক বলেন, ‘নেটওয়ার্কের সক্ষমতা বাড়াতে টাওয়ার শেয়ারিং নীতিমালা করা হয়েছে। অপারেটরগুলোকে নেটওয়ার্ক সমস্যা সমাধানসহ গ্রাহকদের মানসম্পন্ন সেবা প্রদানের বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘গ্রাহকদের সেবার মান বাড়াতেই আমরা ফোরজি সেবা চালু করেছি। ফোরজিতে প্রতিনিয়ত গ্রাহক বাড়ছে। তবে ফোরজি সেবা প্রদানে অপারেটগুলোর স্পেকট্রাম আরও বাড়াতে হবে। যে পরিমাণ স্পেকট্রাম কিনেছে, তা দিয়ে গ্রাহকদের কোয়ালিটি অব সার্ভিস প্রদানে অপারেটরগুলো ব্যর্থ হবে।’

নেটওয়ার্ক সমস্যা প্রসঙ্গে দেশে পরিচালিত মোবাইল ফোন অপারেটরগুলোর সঙ্গে কথা হলে তারা জানান, ‘একটা সেবার জন্য কয়েকটি মাধ্যম থাকে। যেমন ফাইবার, পাওয়ার, স্পেকট্রাম, ঘনবসতিসহ আরও অন্যান্য বিষয় জড়িত থাকে, যে কারণে সব সময় এক রকম সেবা বা মানসম্পন্ন সেবা পেতে সমস্যা হয়। কোনো এলাকার ঘনবসতির ওপরও নেটওয়ার্ক সক্ষমতা ডিপেন্ড করে। পাশাপাশি স্পেকট্রাম কম হলেও থ্রিজি বা ফোরজি ক্ষেত্রে নেটওয়ার্কে সমস্যা হয়।
তারা আরও জানায়, অপারেটরগুলোর গ্রাহকসেবার ক্ষেত্রে প্রধান যন্ত্র বেস ট্রান্সসিভার স্টেশনের (বিটিএস) নির্ধারিত ক্ষমতার চেয়ে বেশি ভয়েস কল প্রতিমুহূর্তে আদান-প্রদান করতে হচ্ছে। যেখানে সক্ষমতা একসঙ্গে ৮০ থেকে ১০০ কল আদান-প্রদানের, সেখানে একসঙ্গে এক হাজারের বেশি কল আসছে। এ অবস্থায় কল ড্রপ কিংবা নেটওয়ার্ক পেতে সমস্যা হচ্ছে। আবার নেটওয়ার্ক পাওয়া গেলেও দুর্বলতার কারণে কথা ভেঙে যাচ্ছে। বর্তমান সময়ে রাস্তা খননের কাজ করাতেও এর প্রভাব ফাইভার কার্ডে। এর পরিপ্রেক্ষিতেও নেটওয়ার্কে সমস্যা হতে পারে। এছাড়া ঝড়বৃষ্টিতেও এ ধরনের সমস্যা হচ্ছে।
সংশ্লিষ্টদের মতে, দেশে মোবাইল ফোন ব্যবহারকারী সংখ্যা ক্রমেই বাড়ছে। তবে গ্রাহকের তুলনায় নেটওয়ার্ক সক্ষমতা না বাড়ায় প্রতিনিয়ত কলড্রপ বাড়ছে। অন্যদিকে ফোরজি চালু হলেও পর্যাপ্ত স্পেকট্রাম না থাকায় ফোরজি নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে। অর্থাৎ ফোরজি চালু হলেও গ্রাহকরা এখন প্রকৃত ফোরজি সেবার বাইরে। প্রযুক্তির দিকে সরকারের নজরদারি বাড়াতে হবে। ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সারা বিশ্বে বাণিজ্যিক খাত সমৃদ্ধ হচ্ছে। মানুষ এখন কাজের প্রয়োজনে প্রযুক্তি ব্যবহার করে। অথচ ফোরজি চালুর পর থেকে নেটওয়ার্কে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। ফোরজিতে ‘নেটওয়ার্ক’ সিনক্রোনাইজেশনের সময় নেটওয়ার্কগুলোতে সমস্যা আরও বাড়ছে।

তারা আরও জানান, অসহ্য কল ড্রপ ও কথা বোঝা না যাওয়ার পাশাপাশি ইন্টারনেটে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। মোবাইল নেটওয়ার্ক নিয়ে অধিকাংশ গ্রাহকেরই অভিযোগ ঢাকার ভেতরে নেটওয়ার্কের অবস্থা কিছুটা ভালো পাওয়া গেলেও মফস্বলের অনেক জায়গায় নেটওয়ার্ক থাকে না। আবার কিছু এলাকাতে নেটওয়ার্ক থাকলেও সেইসব এলাকায় প্রচুর পরিমাণে কল ড্রপ হয়।

এই বিভাগ থেকে আরও পড়ুন

আধুনিক বাংলাদেশের স্থপতি শেখ হাসিনার দারিদ্র বিমোচন মডেল
প্রযুক্তি সংবাদ

দেশের প্রথম ই-নথির বিশ্ববিদ্যালয় হবে হাবিপ্রবি: আইসিটি প্রতিমন্ত্রী

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১
প্রযুক্তি সংবাদ

১২ ডিসেম্বর পঞ্চম জাতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০২১

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ
টেলিকম

বিটিসিএল-হুয়াওয়ে প্রকল্প: বিতর্ক, তদবির ও দুর্নীতির অভিযোগ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান
প্রযুক্তি সংবাদ

নিষেধাজ্ঞা সত্ত্বেও হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে সব প্রতিষ্ঠান

শর্তের বেড়াজালে ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যা
প্রযুক্তি সংবাদ

শর্তের বেড়াজালে ওয়ানপ্লাসের ‘গ্রিন লাইন’ সমস্যা

Load More

ট্রেন্ডিং টপিক

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ
অর্থ ও বাণিজ্য

এজেন্ট ব্যাংকের বিরুদ্ধে ডিপিএস গ্রাহকদের নামে ঋণ জালিয়াতির অভিযোগ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

যে কারণে বিশ্বজুড়ে স্মার্টফোন বিক্রি কমতে পারে
প্রযুক্তি সংবাদ

৩০ হাজার টাকার মধ্যে ১০ স্মার্টফোন

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স
নির্বাচিত

অনন্য ডিজাইন আর থার্মো-সেন্সিং প্রযুক্তির সমন্বয়ে মিড-রেঞ্জ স্মার্টফোনে নতুনত্ব আনছে ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা
নির্বাচিত

অনলাইন ‘রেপ একাডেমি’ খুলে ফেসবুক গ্রুপে সক্রিয় সুযোগসন্ধানীরা

ফেসবুকে আপনার বা আপনার সন্তানের একটি সাধারণ পারিবারিক...

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

এশিয়ার সেরা ৩০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই বাংলাদেশের একটিও

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

হোয়াটসঅ্যাপে চালু হচ্ছে সাবস্ক্রিপশন সেবা

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

সিএফএমওটিও-র হাত ধরে বাংলাদেশে ইলেকট্রিক স্কুটার ‘জিহো’-র রাজকীয় অভিষেক

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix