Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৫ নভেম্বর ২০২৩
সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া
Share on FacebookShare on Twitter

ফিনিশ টেলিকম সরঞ্জাম প্রস্তুতকারক নকিয়া ভারতের জন্য বড় পরিকল্পনা হাতে নিচ্ছে। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি সিক্সজি-বিষয়ক গবেষণা এবং উন্নয়ন খাতের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় ভারতকে। নকিয়া ইন্ডিয়ার হেড অব মোবাইল নেটওয়ার্কস বিজনেসের তরুণ ছাবড়া জানান, তারা ভারতকে সিক্সজি উদ্ভাবনের পাওয়ার হাউজে পরিণত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

নকিয়া সম্প্রতি ভারতে প্রথম সিক্সজি ল্যাব চালু করেছে। ল্যাবটির মাধ্যমে অত্যাধুনিক সিক্সজি প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের মাধ্যমগুলো অনুসন্ধান করা হবে, যা শিল্প আকার বদলে দেবে। ভারত সরকারের সহযোগিতায় ল্যাবটি কাজ করবে, যার লক্ষ্য হচ্ছে সিক্সজি ডোমেইনে উল্লেখযোগ্য ১০ শতাংশ আইপিআর (ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস) অর্জন করা।

বেঙ্গালুরুতে অবস্থিত ল্যাবে নকিয়ার বিশেষজ্ঞরা ভারতে সিক্সজি গবেষণা উন্নত করতে আইআইএসসি এবং আইআইটির মতো শীর্ষ গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করবে। বিশ্বব্যাপী সিক্সজি মান উন্নয়নে অবদান রাখতে প্রতিষ্ঠানটি বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছে বলে জানা গেছে।

তরুণ ছাবড়া আরো জানান, প্রাথমিক পর্যায় থেকে শুরু করার মাধ্যমে ভারত সিক্সজি প্রযুক্তিতে বিশ্বে অন্যতম প্রধান খেলোয়াড় হয়ে উঠতে পারে। তাদের মূল লক্ষ্য হলো ভারতকে সিক্সজি গবেষণা, পণ্য উৎপাদন এবং এর ব্যবহার বিকাশের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করা। যেখানে নকিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফাইভজি প্রযুক্তির বিষয়ে তরুণ জানান, ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস (এফডব্লিউএ) ভারতীয় টেলিকম কোম্পানিগুলোর জন্য একটি গেম চেঞ্জার হতে পারে। তরুণ ছাবড়া আরো জানান, উৎপাদন, প্রতিরক্ষা এবং রেলপথের মতো খাতগুলো ফাইভজি প্রযুক্তির প্রধান ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে গ্রহণ করতে আরো সময় লাগবে। তবে টেলিকম অপারেটর, শিল্প, স্টার্টআপ এবং সরকারি সহায়তার মাধ্যমে আগামী দুই বছরের মধ্যে ফাইভজি প্রযুক্তি ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে বলে আশা করছেন তিনি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: নকিয়াসিক্সজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

তিন মিনিটের বেশি মোবাইলে কথা নয়!
টেলিকম

কমছে না মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহার খরচ

জেনে নিন কি থাকছে রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো ফোনে
লিড স্টোরি

জেনে নিন কি থাকছে রিয়েলমি ৬ ও রিয়েলমি ৬ প্রো ফোনে

নেপালের এনসেলের ডিরেক্টর নিযুক্ত হলেন রবির সিইও
টেলিকম

নেপালের এনসেলের ডিরেক্টর নিযুক্ত হলেন রবির সিইও

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ
প্রযুক্তি সংবাদ

টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধি দলের সাক্ষাৎ

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল
লিড স্টোরি

আইফোনের জন্য স্যাটেলাইট প্রযুক্তি নিয়ে কাজ করছে অ্যাপল

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

দেশী উদ্ভাবকদের জন্য শুরু হচ্ছে টাইগার চ্যালেঞ্জ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা
শিক্ষা ও ক্যাম্পাস

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির ঘোষণা যেকোন মুহুর্তে, আলোচনায় যারা

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

একসঙ্গে দুটি স্মার্টওয়াচ আনছে স্যামসাং

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের ফ্রেমে সরু দাগ কেন থাকে? আপনার ফোনে আছে কি

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৫ নভেম্বর ২০২৩

সিক্সজি প্রযুক্তি বিকাশে কাজ করবে নকিয়া

Techzoom.TV |
TechzoomTV