Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ১৩ নভেম্বর ২০২৩
ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা
Share on FacebookShare on Twitter

হুয়াওয়ে সাউথ এশিয়া সম্প্রতি “ডিজিটাল ট্রান্সফরমেশন ইন ব্যাংকিং সেক্টর” শীর্ষক এক সেমিনারের আয়োজন করেছে। থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের সাথে সহযোগিতার মাধ্যমে হুয়াওয়ে বাংলাদেশ একাডেমিতে এ সেমিনারের আয়োজন করা হয়। হুয়াওয়ে এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ (ইবিজি) -এর প্রোডাক্ট পোর্টফোলিও এবং যে সব কেইস ও সাকসেস স্টোরি ব্যাংকিং খাতে ডিজিটাল ও ইন্টেলিজেন্ট সল্যুশন্সের ক্ষেত্রে অবদান রাখছে, তা তুলে ধরাই ছিল এ সেমিনারের উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ; হুয়াওয়ে সাউথ এশিয়া এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ফিন্যান্স সেক্টরের কান্ট্রি হেড সাঈদ শামীম নূর; হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ডেপুটি সিইও ঝাং চেং (জাস্টিন); থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট মোঃ হারুন উর রাশেদ খান। সেমিনারে বাংলাদেশের ২৫টিরও বেশি ব্যাংকের উর্ধ্বতন ও মাঝারি-পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

আয়োজিত এ সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ এবং থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম। এছাড়া এশিয়া প্যাসিফিক এন্টারপ্রাইজ ফিন্যান্স অ্যাকাউন্ট বিভাগের সল্যুশন ডিরেক্টর সিজে চেং, এপিএসি-এর ডেটা সেন্টার সল্যুশন্স এর টেকনিক্যাল ডিরেক্টর লিন গুয়ানরুই এবং হুয়াওয়ে সাউথ এশিয়া নেটওয়ার্ক সল্যুশন- এর ইবিজি’র এন্টারপ্রাইজ এসআর অ্যান্ড হেড মির্জা মো. আনজামুল বাশেদ বিভিন্ন বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। এসব বিষয়ের মধ্যে রয়েছে- ব্যাংকিং শিল্পে ডিজিটাল ট্রান্সফরমেশন, ডেটা স্টোরেজ ও ব্যাকআপ, অ্যান্টি-র‌্যানসামওয়্যার সল্যুশন্স ও হুয়াওয়ে আইপি সল্যুশন্স।

হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এলেন লিউ বলেন, “হুয়াওয়ে স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্সের মাধ্যমে বৈশ্বিকভাবে ব্যাংকিং সেবাকে রূপান্তরিত করছে। আমাদের ব্যাংকিং গ্রাহকদের জন্যে আমরা এমন একটি পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ যাতে তারা ব্যবসায়িক কার্যক্রম ও ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে তাদের সক্ষমতা বৃদ্ধি করতে পারে। ব্যাংকিং ইকোসিস্টেমে পরিবর্তন আনলে সেবার উদ্ভাবন ও সিস্টেম উন্নয়নের ওপর আরও গুরুত্ব দেয়ার সুযোগ তৈরি হবে। আমি আশা করছি যে স্মার্ট বাংলাদেশের রূপকল্প অর্জনে আমাদের যে সমন্বিত লক্ষ্য রয়েছে, তা অর্জনে হুয়াওয়ে ও বাংলাদেশের ব্যাংকগুলো একসঙ্গে কাজ করবে।’’

থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স প্রাইভেট লিমিটেডের স্ট্র্যাটেজিক প্ল্যানিং হেড রিয়াজুল ইসলাম বলেন, “ডিজিটাল ট্রান্সফরমেশনের প্রভাব অনেক বেশি এবং আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর ব্যাপক প্রভাব রয়েছে। এটি আমাদের জন্য সীমাহীন সুযোগের দরজা খুলে দেয়। হুয়াওয়ে’র মতো ভবিষ্যৎ-বান্ধব সহযোগী প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে থাকরাল ইনফরমেশন সিস্টেম্‌স বাংলাদেশে একটি ডিজিটাল ব্যাংকিং ইকোসিস্টেমের জন্য পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে।”

একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হুয়াওয়ে ব্যাংকিং গ্রাহকদের সঙ্গে একযোগে কাজ করতে বদ্ধপরিকর। দেশকে স্মার্ট বাংলাদেশের লক্ষ্যের দিকে এগিয়ে নিতে ধারাবাহিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে হুয়াওয়ে। এই রূপান্তরকে ত্বরান্বিত করতে হুয়াওয়ে সাউথ এশিয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ইন্ডাস্ট্রির স্টেকহোল্ডারদের নিয়ে একসঙ্গে কাজ করছে।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: চীনা জায়ান্ট হুয়াওয়েহুয়াওয়েহুয়াওয়ে ব্যাংকিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

কমছে সফটওয়্যার আমদানি খরচ

৬ মাসের মধ্যে ৬৪ জেলার ডাক বিভাগ লাভজনক করা হবে
প্রযুক্তি সংবাদ

৬ মাসের মধ্যে ৬৪ জেলার ডাক বিভাগ লাভজনক করা হবে

দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ
নির্বাচিত

দেশের বাজারে শাওমি আনলো রেডমি ৯এ

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স
প্রযুক্তি সংবাদ

ট্যাবলিউকে কিনে নিচ্ছে সেলসফোর্স

৪৪ বিলিয়ন ডলারে আবারও টুইটার কেনার চুক্তিতে ফিরলেন মাস্ক
প্রযুক্তি সংবাদ

টুইটার: ভারত থেকে টিকে রইলেন মাত্র ১০ জন

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপ লক্ষ্য করে হামলা

Load More

ট্রেন্ডিং টপিক

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
নির্বাচিত

বাংলাদেশের স্মার্টফোন নীতিতে প্রতিযোগিতামূলক অফিসিয়াল বাজার নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ লাইভ, মোবাইলে দেখবেন যেভাবে
বিবিধ

আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ লাইভ, মোবাইলে দেখবেন যেভাবে

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

শক্তিশালী সাইবার ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা
প্রযুক্তি বাজার

গিকবেঞ্চে স্যামসাং গ্যালাক্সি এম৪৭: থাকছে স্ন্যাপড্রাগন প্রসেসর ও ট্রিপল ক্যামেরা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

১ মাস ১ মিলিয়ন ফোন বিক্রির রেকর্ড !

নতুন আপডেট পাবে যে সকল শাওমি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ
প্রযুক্তি সংবাদ

রিফারবিশড ও ক্লোন ফোন দেশের নিরাপত্তার জন্যও বড় হুমকি: জাকারিয়া শাহিদ

বৈশ্বিক বাজারে মেমোরি চিপের তীব্র সংকট, স্মার্টফোনের লাগামহীন...

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

উইন্ডোজ ১০-এর নিরাপত্তা আপডেটের মেয়াদ বাড়লো

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

কম বাজেটে মোটোরোলার সেরা ৩ স্মার্টফোন: ফিচার ও দামের চুলচেরা বিশ্লেষণে কোনটি কিনবেন?

এআই সার্চে বদলে যাচ্ছে ব্যবসার কৌশল, কমছে ওয়েবসাইট ভিজিটর

এআই যুদ্ধের খেসারত দিচ্ছে সাধারণ ভোক্তা!

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৩ নভেম্বর ২০২৩

ব্যাংকিং সেবা খাতে রূপান্তর ঘটাচ্ছে হুয়াওয়ে’র স্মার্ট ও ইন্টেলিজেন্ট সল্যুশন্স: সেমিনারে বক্তারা

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix