Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বকেয়া পরিশোধ শুরু, ফিরছে ইন্টারনেটের গতি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 25 November 2023
তিনদিন ইন্টারনেট বন্ধ থাকলে বিল কাটা
Share on FacebookShare on Twitter

বকেয়া আদায়ে দেশের ৩৪টির মধ্যে ২৫টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সেবাদাতা কোম্পানির ব্যান্ডউইডথ কমিয়ে দেওয়ার পর সেগুলো টাকা পরিশোধ শুরু করেছে। ২২১ কোটি টাকা বকেয়ার মধ্যে কিছু টাকা জমা দেওয়া হয়েছে শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যেও।

এরপর শুক্রবার রাত থেকে ব্যান্ডউইথ স্বাভাবিক করার কাজ শুরু হয়, যা রোব ও সোমবারের মধ্যেই শেষ হবে, ফলে ইন্টারনেটের গতিও ফিরবে।

বকেয়া আদায়ে বৃহস্পতিবার রাতে ব্যান্ডউইথ কমিয়ে দিতে শুরু করে পুঁজিবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড ( বিএসসিসিএল)। এ কারণে গ্রাহকরা ইন্টারনেটের গতি নিয়ে সমস্যায় পড়েন বলে জানাচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা (আইএসপি)।

বিএসসিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মির্জা কামাল আহম্মদ বলেন, “আইআইজিগুলো তাদের বকেয়া দিতে সম্মত হয়েছে। শুক্রবার রাত থেকেই তাদের ব্যান্ডইউডথ স্বাভাবিক করার কাজ চলছে। রবি-সোমবারের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে।”

এতদিন বকেয়া আদায় করতে কষ্ট হচ্ছিল জানিয়ে তিনি জানান, ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার পর শুক্রবার সাপ্তাহিক ছুটির মধ্যেও সাত কোটি টাকা পেয়েছেন। ব্যাংক খুললে বাকি টাকাও পাওয়া যাবে বলে আশাবাদী তিনি।

ইন্টারনেট ট্রাফিকের জন্য আন্তর্জাতিক গেটওয়ে হিসাবে কাজ করে আইআইজি কোম্পানিগুলো। দেশ ও বাকি বিশ্বের মধ্যে তথ্যের প্রবাহ এই গেটওয়ে দিয়েই যায়। এই প্রতিষ্ঠানগুলোকে ব্যান্ডইউডথ সরবরাহ করে বিএসসিসিএল।

তাদের মাধ্যমে দেশের ৫০ শতাংশের মতো ব্যান্ডউইডথ আসছে। বাকিটা আসছে ছয়টি ইন্টারন্যাশনাল টেরিস্ট্রিয়াল কেবল (আইটিসি) সেবাদাতার মাধ্যমে। সাবমেরিন কেবলের ব্যান্ডউইডথ কমানো হলেও আইটিসিগুলোর সেবা স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কাছ থেকে লাইসেন্সধারী ৩৪টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা আইআইজি সেবাদাতা প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাদেশ আইএসপি অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক বলেন, “দেশের অনেক ইন্টারনেট গ্রাহক গতির সমস্যায় পড়েছেন। তবে সমস্যাটা কোন এলাকায় বেশি তা বলা যাচ্ছে না। কারও নেট স্বাভাবিক রয়েছে।”

গত ২৬ অক্টোবর মহাখালীর খাজা টাওয়ার পুড়ে গিয়ে আটটি আইআইজি প্রতিষ্ঠানের সেবা বিঘ্ন হওয়ার পরও সারা দেশের গ্রাহকেরা ইন্টারনেট নিয়ে বিপত্তিতে পড়ে। তা স্বাভাবিক হতে সময় লাগে কয়েক দিন।

বিএসসিসিএল এর এমডি মির্জা কামাল আহম্মদ শনিবার সন্ধ্যায় বলেন, “তাদের কাছে (আইআইজি) দীর্ঘদিনের বকেয়া জমে আছে। অনেক দেনদরবারের পরও তারা টাকা দিচ্ছিল না। পরে সরকারের ওপর মহলের নির্দেশে আমরা এটা (ব্যান্ডউইথ কমিয়ে দেওয়া) করেছিলাম।”

তিনি জানান, একেকজনের কাছে একেক রকম বকেয়া থাকায় সেই অনুযায়ী তাদের ব্যান্ডউইডথ কমিয়ে দেওয়া হয়েছিল। তবে কারোরই সংযোগ বিচ্ছিন্ন করা হয়নি।

মির্জা কামাল বলেন, “একটি প্রতিষ্ঠান গতকালই আংশিক বকেয়া দিয়েছে। আমাদের আশ্বস্ত করেছে যে, পুরোটাই দিয়ে দেবে। তাদেরটা আমরা ঠিক করে দিয়েছি। কারণ, সাধারণ গ্রাহক যারা, তারা তো কষ্ট পাবে।

“শুক্রবার রাত থেকেই ২০ শতাংশের বেশি রিস্টোর হয়ে গেছে। বাকিটাও দুই-একদিনের মধ্যে রিস্টোর হয়ে যাবে।”

সরকারি প্রতিষ্ঠান বিটিসিএলও আইআইজি সেবাদাতা হিসেবে নিবন্ধিত। তাদের কাছে সাবমেরিক কেবল কোম্পানির শত কোটি টাকার ওপরে পাওনা।

এ বিষয়ে বিএসসিসিএল এমডি বলেন, “বিটিসিএল যেহেতু সরকারি প্রতিষ্ঠান, তাদের সরাসরি ডিসকানেক্ট করা যায় না। তারা কিছুদিন আগে ১৮ কোটি টাকা দিয়েছে। ২০ কোটি টাকা এ সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। তারা আরও টাকা দিয়ে দিবে বলে আশা করছি।”

ইন্টারনেট ও প্রযুক্তি সেবাদাতা কোম্পানি ফাইবার অ্যাট হোমের প্রধান প্রযুক্তি কর্মকর্তা সুমন আহমেদ সাবির সাপ্তাহিক ছুটি শুরুর আগের রাতে ব্যবস্থা নেওয়াকে ‘অপেশাদার আচরণ’ উল্লেখ করে এ নিয়ে প্রশ্ন তুলেছেন।

তিনি বলেন, “বকেয়া থাকলে তা দিয়ে দেওয়া উচিৎ। তবে ব্যবস্থা নেওয়া হল বৃহস্পতিবার রাতে। পরদিন শুক্র ও শনিবার। পেমেন্ট করার উপায় কী?”

কোম্পানিগুলোকে আগেই নোটিশ দেওয়া উচিৎ ছিল বলেও মনে করেন তিনি। বলেন, “বকেয়ার টাকা সবাই একটা সময় পরপর পেমেন্ট করে। এভাবেই চলে আসছিল। এই যে এভাবে হঠাৎ করে সেবা কমিয়ে করে দেওয়া অপেশাদার কাজ। এভাবে আসলে গ্রাহকেরা ভুগল।”

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
টেলিকম

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস
প্রযুক্তি সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিল গেটস

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’
টেলিকম

‘আমি ডেভিড ইমন বলতেছি, অনেক ব্যবসা করছেন এখন আমরা করবো’

করোনায় কল ও ইন্টারনেট সেবার চার্জ কমানোর দাবি
প্রযুক্তি সংবাদ

ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় দ্রুতগতির ইন্টারনেট সেবা সাময়িক বন্ধ

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?
প্রযুক্তি সংবাদ

অ্যাপলের ডেভেলপার্স কনফারেন্সের তারিখ জানা গেল, কী আসছে এবার?

তারুণ্যের শক্তি ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

তারুণ্যের শক্তি ও প্রযুক্তির শক্তির সমন্বয়ে গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার
অটোমোবাইল

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সফরে ব্রিটিশ কাউন্সিলের প্রধান নির্বাহী স্কট ম্যাকডোনাল্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

25 November 2023

বকেয়া পরিশোধ শুরু, ফিরছে ইন্টারনেটের গতি

Techzoom.TV |
TechzoomTV