Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

সাশ্রয়ী স্মার্টফোন আনল গুগল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Friday, 10 May 2019
সাশ্রয়ী স্মার্টফোন আনল গুগল
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক প্রিমিয়াম হ্যান্ডসেট বাজারে কোনো প্রতিষ্ঠানই সুবিধা করতে পারছে না। বাজারটিতে বিক্রি বাড়াতে তাই পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি কোম্পানি গুগল। ধারণা করা হচ্ছে, পিক্সেল ব্র্যান্ডের তুলনামূলক কম দামের হ্যান্ডসেট প্রিমিয়াম ডিভাইস বাজারে বিক্রি বাড়াতে ভূমিকা রাখবে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

২০০৮ সাল থেকে প্রতি বছরই ডেভেলপার সম্মেলন ‘গুগল আই/ও’ আয়োজন করে আসছে মার্কিন প্রযুক্তি কোম্পানি গুগল। চলতি বছরও ব্যতিক্রম ঘটেনি। গত মঙ্গলবার বেশকিছু নতুন পণ্যে গুরুত্ব দিয়ে গুগল আই/ও ২০১৯ শুরু হয়, যা শেষ হয়েছে গতকাল। গুগল গত ১২ মাসে যেসব পণ্য উন্নয়নে কাজ করেছে, সম্মেলনে সেসবই প্রদর্শন করা হয়। পাশাপাশি চলতি বছর যেসব পণ্য উন্নয়নে গুরুত্ব দেয়া হবে, তারও ধারণা দেয়া হয় সম্মেলনে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাইয়ের উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে ডেভেলপার সম্মেলন গুগল আই/ও ২০১৯-এর পর্দা উঠেছে।

২০১৮ সালের নভেম্বরে পিক্সেল ৩ সিরিজের প্রিমিয়াম স্মার্টফোনের সরবরাহ শুরু করে গুগল। পিক্সেল ৩ সিরিজের প্রকৃত ডিভাইসের চেয়ে কম গতির প্রসেসর এবং সাশ্রয়ী উপাদান দিয়ে তৈরি পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্স নামে নতুন দুটি স্মার্টফোন উন্মোচন করেছে গুগল। ৫ দশমিক ৬ ইঞ্চি ডিসপ্লের পিক্সেল ৩এ ডিভাইসটির দাম ধরা হয়েছে ৩৯৯ ডলার এবং পিক্সেল ৩এ এক্সএল ডিভাইসটির দাম ধরা হয়েছে ৪৭৯ ডলার, গুগলের বিদ্যমান পিক্সেল ব্র্যান্ডের অন্যান্য হ্যান্ডসেটের দামের চেয়ে যা প্রায় অর্ধেক।

বৈশ্বিক মোবাইল হার্ডওয়্যার বাজারে কয়েক বছর ধরেই ব্যবসা জোরদারের চেষ্টা চালিয়ে আসছে গুগল। তবে স্যামসাং ও অ্যাপলের মতো ডিভাইস জায়ান্টদের কারণে সুবিধা করতে পারছে না প্রতিষ্ঠানটি।

ডেভেলপার সম্মেলনে গত মঙ্গলবার পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী হ্যান্ডসেটের পাশাপাশি একগুচ্ছ নতুন প্রযুক্তিপণ্য উন্মোচন করেছে গুগল। এসব পণ্যের মধ্যে রয়েছে ডিজিটাল অ্যাসিস্ট্যান্টের হালনাগাদ সংস্করণ, গুগলের সেবা ব্যবহারের ক্ষেত্রে বর্ধিত প্রাইভেসি কন্ট্রোল ও একটি নতুন স্মার্ট স্পিকার।

গত সোমবার গুগলের প্যারেন্ট কোম্পানি অ্যালফাবেটের প্রধান অর্থ কর্মকর্তা রুথ পোরাট ওয়াল স্ট্রিট জার্নালের বিশ্লেষকদের জানান, চলতি বছরের প্রথম প্রান্তিকে তাদের প্রিমিয়াম পিক্সেল ব্র্যান্ডের হ্যান্ডসেট আশানুরূপ বিক্রি হয়নি। তুলনামূলক চড়া দামের কারণে পিক্সেল ব্র্যান্ডের হ্যান্ডসেট গ্রাহক আকর্ষণ হারিয়েছে। রুথ পোরাটের এমন মন্তব্যের একদিন পরই গত মঙ্গলবার গুগল আই/ও ২০১৯-এর উদ্বোধনী অনুষ্ঠানে পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী স্মার্টফোন উন্মোচনের ঘোষণা দেন পিচাই।

গুগলের নির্বাহী ব্রায়ান রাকোস্কি বলেন, গ্রাহক সন্তুষ্টির বিষয়ে গুরুত্ব দিয়ে পিক্সেল ব্র্যান্ডের সাশ্রয়ী ডিভাইসগুলো ডিজাইন করা হয়েছে। আমরা আশা করছি, পিক্সেল ৩ সিরিজের নতুন এবং সাশ্রয়ী ডিভাইস গ্রাহকদের প্রত্যাশা পূরণ করবে। প্রিমিয়াম হ্যান্ডসেট বিক্রি বাড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈশ্বিক প্রিমিয়াম স্মার্টফোন বাজারে শুধু গুগলই নয়, অ্যাপল কিংবা স্যামসাংয়ের মতো ডিভাইস জায়ান্টরাও টানা কয়েক প্রান্তিক ধরে খারাপ সময় পার করছে। চড়া দামের কারণে স্মার্টফোনের গুরুত্বপূর্ণ বাজার চীনে জনপ্রিয় আইফোন বিক্রি প্রায় স্থবির হয়ে পড়েছে। দেশটির বাজারে অ্যাপলের দখল ১ শতাংশের নিচে নেমে গেছে। চীনের বাজারে স্যামসাংও খারাপ সময় পার করছে।

বিশ্লেষকদের ভাষ্যে, পিক্সেল ৩এ এবং পিক্সেল ৩এ এক্সএলের ডিসপ্লে পিক্সেল সিরিজের হাই-এন্ড হ্যান্ডসেটগুলোর মতো নয়। তবে ডিভাইসগুলো ব্যবহারে কিছু প্রিমিয়াম ফিচার ছাড়া প্রকৃত ডিভাইসের মতোই অভিজ্ঞতা মিলবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি, ঠিক হবে কবে
টেলিকম

দুই মাস ৮ দিন পর বিচ্ছিন্ন হওয়া সাবমেরিন ক্যাবল চালু

মোবাইল অপারেটররা ইন্টারনেটের দাম না কমালে সরকার কঠোর হবে: ফয়েজ আহমদ তৈয়্যব
টেলিকম

ইন্টারনেট সেবার বাইরে দেশের ৪১.৬% মানুষ

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

৫০ হাজার পিপিই ও ১০ হাজার পিসিআর টেস্টিং কিট দিচ্ছে গ্রামীণফোন

৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-জেডটিই সরাতে জার্মানির নতুন আইন
টেলিকম

৫জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ে-জেডটিই সরাতে জার্মানির নতুন আইন

বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি
টেলিকম

নেটওয়ার্ক না পাওয়ার দেশে ৫জি মানে বিলাসিতা

গ্রামীণফোনের নতুন সিএফও ইয়েন্স বেকার
টেলিকম

গ্রামীণফোনের নতুন সিএফও ইয়েন্স বেকার

Load More

ট্রেন্ডিং টপিক

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের নতুন সুবিধা

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

হুয়াওয়ের সম্ভাব্য নতুন স্টারলাইট স্মার্টফোন ব্র্যান্ড
প্রযুক্তি সংবাদ

নতুন স্মার্টফোন ব্র্যান্ড আনছে হুয়াওয়ে, লক্ষ্য রেডমি-রিয়েলমির বাজার

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?
কিভাবে করবেন

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

ঘরের আলো নিভিয়ে সুইচ বন্ধ করে দিয়েছেন। অথচ...

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

10 May 2019

সাশ্রয়ী স্মার্টফোন আনল গুগল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix