Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইন্টারনেট মানুষের অত্যাবশ্যকীয় অধিকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি// by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি//
Thursday, 16 May 2019
ইন্টারনেট মানুষের অত্যাবশ্যকীয় অধিকার
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ দ্রুত ডিজিটালাইজেশনে রূপান্তরের ধারাবাহিকতায় ইন্টারনেট দেশের মানুষের জন্য এক অত্যাবশ্যকীয় অধিকারের জায়গায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

তিনি বলেন, সামনের দিনে ইন্টারনেট ছাড়া কেউ কাজ করার বিষয়টি কল্পনাও করতে পারবে না। এক্ষেত্রে চ্যালেঞ্জ আছে। তিনি চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদের অধিকতর সক্ষম করে গড়ে তুলতে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড-বিএসসিসিএল কর্তৃপক্ষকে প্রস্ততি গ্রহণের নির্দেশ দেন।

১৪ মে ঢাকায় বিএসসিসিএল-এর প্রধান কার্যালয় পরিদর্শনকালে সংশ্লিষ্টদের এই নির্দেশ দেন। পরিদর্শনকালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব মো. আজিজুল ইসলাম এবং বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান উপস্থিত ছিলেন।

বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক পরিদর্শনকালে মন্ত্রীকে প্রতিষ্ঠানটির বিস্তারিত কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনাসহ দেশে ব্যান্ডউইডথের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে চলমান বিভিন্ন কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।

টেলিযোগাযোগমন্ত্রী প্রতিষ্ঠানটির চলমান কর্মসূচি আরও বেগবান করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, আগামী দিনে ব্যান্ডউইডথের বিপুল চাহিদা অনিবার্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চতুর্থ শিল্প বিপ্লব বা ডিজিটাল শিল্পবিপ্লব যুগে বাংলাদেশ প্রবেশ করেছে।

চতুর্থ শিল্পবিপ্লবের ইন্ডাস্ট্রি হবে আইওটি, বিগডাটা, ব্লকচেইন বা রোবটিকভিত্তিক। সেই ক্ষেত্রে প্রচুর ব্যান্ডউইডথের প্রয়োজন হবে। এ বিষয়ে এখন থেকেই তৈরি হতে হবে বলেন মন্ত্রী। মন্ত্রী গত দশ বছরে প্রতিটি সূচকে বাংলাদেশের অগ্রগতিকে বিস্ময়কর উল্লেখ করে বলেন, ২০০৮ সালের আগে দেশে ৭ দশমিক ৫ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হতো।

বর্তমানে দেশে ১১শ’ এমবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে। তখন প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ছিল ২৭ হাজার টাকা। বর্তমানে তা ২৫০ টাকায় তা পাওয়া যাচ্ছে।

স্বল্পমূল্যে সর্বোচ্চমানের দ্রুতগতিসম্পন্ন ব্যান্ডউইডথ সরবরাহ করে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সেবার সব সুবিধা তৃণমূল জনগোষ্ঠীর দোরগোড়ায় পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের দৃঢ়প্রত্যয় ব্যক্ত করে জনাব মোস্তাফা জব্বার বলেন, আগামী ৫ বছরের বাংলাদেশ হবে অচিন্তনীয় অগ্রগতির এক বাংলাদেশ।

বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য- পশ্চিম ইউরোপ- সিমিইউই-৪ এবং সিমিইউই-৫ সাবমেরিন ক্যাবল সিস্টেমে বিএসসিসিএল-এর অংশিদারিত্ব রয়েছে। বিএসসিসিএল দেশের বর্তমান চাহিদা মিটিয়েও ভারতের ত্রিপুরায় ব্যান্ডউইডথ রফতানি করছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইন্টারনেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে
টেলিকম

আম্বার আইটির গ্রাহকদের জন্য সারাদেশে ফ্রি ‘ওয়াই-ফাই জোন’ চালু হচ্ছে

মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১ টাকায় ৫ পয়সা: এনবিআর চেয়ারম্যান
টেলিকম

মোবাইলে কথা বলায় কর বেড়েছে ১ টাকায় ৫ পয়সা: এনবিআর চেয়ারম্যান

মাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি
টেলিকম

মাঠ পর্যায়ের কর্মীদের গ্রিন ডেল্টার মাধ্যমে স্বাস্থ্য বীমা সুবিধা দেবে রবি

অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১ মার্চ থেকে
টেলিকম

অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১ মার্চ থেকে

‘বিগ বৈশাখী সেল’ ক্যাম্পেইন আনল রবিশপ
টেলিকম

‘বিগ বৈশাখী সেল’ ক্যাম্পেইন আনল রবিশপ

বাড়ছে গ্রামীণফোনের কলরেট
টেলিকম

গ্রামীণফোনের ৫০ টাকার সিম ৫০০ টাকা!

Load More

ট্রেন্ডিং টপিক

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি
প্রযুক্তি সংবাদ

পায়রা বন্দরের ১৭৫ কোটি টাকার আইসিটি প্রকল্পে আপত্তি

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট
বিবিধ

চীনা নাগরিকসহ বিপুল আইফোন জব্দ, গ্রেপ্তার ৬, চাপে গ্রে মার্কেট

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’
প্রযুক্তি সংবাদ

১০,০০০ এমএএইচ ব্যাটারি, ১০০ ওয়াট চার্জিংয়ে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর
শিক্ষা ও ক্যাম্পাস

তরুণদের মোবাইল আসক্তি ঠেকাতে বইপড়ায় জোর

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

16 May 2019

ইন্টারনেট মানুষের অত্যাবশ্যকীয় অধিকার

Techzoom.TV |
TechzoomTV